
এসএসসি পরীক্ষা: ” বোশেখে ”। সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (এক কথায়)
” বোশেখে ”
জ্ঞানমুলক প্রশ্ন
জ্ঞানমূলক প্রশ্ন : কবি পরিচিতি
১. কবি আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: আল মাহমুদ ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন।
২. আল মাহমুদের জন্ম কোন জেলায়?
উত্তর: তাঁর জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
৩. আল মাহমুদের প্রকৃত নাম কী?
উত্তর: তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
৪. আল মাহমুদ দীর্ঘকাল কোন পেশার সঙ্গে জড়িত ছিলেন?
উত্তর: তিনি দীর্ঘকাল সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন।
৫. তিনি কোন প্রতিষ্ঠান থেকে পরিচালকের পদ থেকে অবসর নেন?
উত্তর: তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে অবসর নেন।
৬. আল মাহমুদকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল কোনটি?
উত্তর: মুক্তিযুদ্ধ তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল।
৭. স্বাধীনতার পর তিনি কোন পত্রিকার সম্পাদক নিযুক্ত হন?
উত্তর: তিনি 'দৈনিক গণকণ্ঠ' পত্রিকার সম্পাদক নিযুক্ত হন।
৮. আল মাহমুদের কবিতায় কোন ধরনের শব্দের সুনিপুণ প্রয়োগ লক্ষ্য করা যায়?
উত্তর: তাঁর কবিতায় লোকজ শব্দের সুনিপুণ প্রয়োগ লক্ষ্য করা যায়।
৯. আল মাহমুদের কবিতায় শব্দ প্রয়োগের পাশাপাশি আর কী লক্ষ্য করা যায়?
উত্তর: তাঁর কবিতায় ঐতিহ্যপ্রীতি লক্ষ্য করা যায়।
১০. ‘লোক লোকান্তর’ কার লেখা কাব্যগ্রন্থ?
উত্তর: এটি কবি আল মাহমুদের লেখা কাব্যগ্রন্থ।
১১. আল মাহমুদের একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম লেখো।
উত্তর: ‘সোনালি কাবিন’ তাঁর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।
১২. ‘পানকৌড়ির রক্ত’ কোন ধরনের সাহিত্যকর্ম?
উত্তর: এটি একটি কথাসাহিত্য।
১৩. আল মাহমুদের শিশুতোষ কবিতার বইটির নাম কী?
উত্তর: তাঁর শিশুতোষ কবিতার বইয়ের নাম ‘পাখির কাছে ফুলের কাছে’।
১৪. কবি আল মাহমুদ কত তারিখে মৃত্যুবরণ করেন?
উত্তর: তিনি ২০১৯ সালের ১৫ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
১৫. আল মাহমুদ কোন গ্রামের সন্তান?
উত্তর: তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
১৬. কালবোশেখের বাতাসে বুনোহাঁসের কী অবস্থা হয়?
উত্তর: বুনোহাঁসের ঝাঁক ভেঙে যায়।
১৭. জেটের পাখাকে বাতাস কী করে?
উত্তর: জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে।
১৮. কবি বাতাসকে কী বলে সম্বোধন করেছেন?
উত্তর: মহাপ্রতাপশালী।
১৯. কবি পবনের কাছে কী মিনতি করেছেন?
উত্তর: তিষ্ঠ হতে বা শান্ত হতে।
২০. বাতাসের দাপটে কার পালের দড়ি ছিঁড়ে যায়?
উত্তর: গরিব মাঝির।
২১. ‘চাষির ভিটে’ গুঁড়িয়ে দিলে কার লাভ হয় না?
উত্তর: বাতাসের বা প্রকৃতির।
২২. টুনটুনি পাখি কোথায় বাসা বাঁধে?
উত্তর: বেগুন পাতায়।
২৩. ঝড়ে কার ভাতের হাঁড়ি উল্টে যায়?
উত্তর: দুঃখী মায়ের।
২৪. কবি বাতাসকে কার পিতা হিসেবে উল্লেখ করেছেন?
উত্তর: মহাবীর হনুমানের।
২৫. মহাবীর হনুমানের কীর্তিগাথা কোন গ্রন্থে পাওয়া যায়?
উত্তর: রামায়ণে।
২৬. ‘মেঘদূত’ কাব্যটি কার লেখা?
উত্তর: মহাকবি কালিদাসের।
২৭. দয়ালু মেঘের সাথী কে?
উত্তর: বাতাস বা পবন।
২৮. বাতাসকে কেন ‘নিঠুর’ বলা হয়েছে?
উত্তর: গরিব চাষির ঘরের খুঁটি উড়িয়ে নেওয়ায়।
২৯. ঝড়ে কাদের প্রাসাদের ইট খসে না?
উত্তর: যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়েছে।
৩০. রাজা সোলেমানের বাহন কে ছিল?
উত্তর: বাতাস।
৩১. রাজা সোলেমানের তলোয়ার কী করত?
উত্তর: অত্যাচারীর মাথা কাটত।
৩২. কবিদের ‘মহান রাজা’ কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
৩৩. রবীন্দ্রনাথ কালবোশেখের কাছে কী প্রার্থনা করেছিলেন?
উত্তর: যা পুরনো, শুষ্ক ও অদরকারি তা উড়িয়ে দিতে।
৩৪. কবি আল মাহমুদ বাতাসকে কী ধ্বংস করতে বলেছেন?
উত্তর: বিভেদকারী পরগাছাদের।
৩৫. ‘পরগাছা’ বলতে কবি কাদের বুঝিয়েছেন?
উত্তর: যারা অন্যের শ্রমে মস্ত দালান গড়ে।
৩৬. কবি বাতাসের কাছে কী গুঁড়িয়ে দিতে বলেছেন?
উত্তর: শোষকদের বাড়তি বাহাদুরি।
৩৭. টেলিগ্রাফের থামগুলোকে বাতাস কী করে?
উত্তর: নুইয়ে দেয়।
৩৮. ‘তিষ্ঠ’ শব্দের অর্থ কী?
উত্তর: থামো বা স্থির হও।
৩৯. ‘অহমিকা’ শব্দের অর্থ কী?
উত্তর: অহংকার।
৪০. ‘অট্টালিকা’ বলতে কবিতায় কীসের প্রতীক বোঝানো হয়েছে?
উত্তর: ধনীদের বিলাসিতা ও শোষণের প্রতীক।
৪১. ‘বুনোহাঁস’ বলতে কী বোঝায়?
উত্তর: যে হাঁস গৃহপালিত নয় এবং বনে থাকে, তাকে বুনোহাঁস বলে।
৪২. ‘জেট’ শব্দের অর্থ কী?
উত্তর: জেট শব্দের অর্থ হলো দ্রুতগতিসম্পন্ন উড়োজাহাজ।
৪৩. টেলিগ্রাফ যন্ত্রটি কত সালে আধুনিক রূপ পায়?
উত্তর: ১৮৩৭ সালে আধুনিক এই যন্ত্র বিদ্যুতের সাহায্যে পরিচালিত হয়।
৪৪. কবিতার ‘তিষ্ঠ’ শব্দটির অর্থ কী?
উত্তর: তিষ্ঠ শব্দের অর্থ হলো স্থির হও বা থামো।
৪৫. পৃথিবীর চারটি জাত মহাকাব্যের একটির নাম লেখো।
উত্তর: পৃথিবীর চারটি জাত মহাকাব্যের একটি হলো ‘রামায়ণ’।
৪৬. রামায়ণের রচয়িতা কে?
উত্তর: রামায়ণের রচয়িতা হলেন মহর্ষি বাল্মীকি।
৪৭. মহাবীর হনুমান কার বীরত্বপূর্ণ কর্মের সাথে সম্পর্কিত?
উত্তর: মহাবীর হনুমান রামায়ণে বর্ণিত বীরত্বপূর্ণ কর্মের সাথে সম্পর্কিত।
৪৮. সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবিদের একজনের নাম লেখো।
উত্তর: সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবিদের একজন হলেন কালিদাস।
৪৯. কবি কালিদাসের অমর কাব্যগ্রন্থটির নাম কী?
উত্তর: তাঁর অমর কাব্যগ্রন্থের নাম ‘মেঘদূতম্’ (বাংলায় মেঘদূত)।
৫০. রাজা সোলেমান কে ছিলেন?
উত্তর: রাজা সোলেমান ছিলেন ডেভিডের পুত্র এবং ইসরাইলের তৃতীয় রাজা।
পাঠ পরিচিতি
৫১. ‘বোশেখ’ কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
উত্তর: কবি আল মাহমুদের ‘পাখির কাছে ফুলের কাছে’ কাব্যগ্রন্থ থেকে।
৫২. বৈশাখ মাস বাংলাদেশের প্রকৃতিতে কী রূপ নিয়ে আবির্ভূত হয়?
উত্তর: বৈশাখ মাস রুদ্র সংহারক রূপ নিয়ে আবির্ভূত হয়।
৫৩. ঋতুপরিক্রমায় বৈশাখের আগ্রাসী থাবায় কী লণ্ডভণ্ড হয়ে যায়?
উত্তর: এক-একটা জনপদ লণ্ডভণ্ড হয়ে যায়।
৫৪. বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাসের শিকার সাধারণত কারা হয়?
উত্তর: অধিকাংশ ক্ষেত্রে দুঃখী-দরিদ্র মানুষ বা অসহায় কোনো প্রাণী এর শিকার হয়।
৫৫. বৈশাখী ঝড়ে গরিব মাঝির কী ক্ষতি হয়?
উত্তর: গরিব মাঝির নৌকার পালের দড়ি ছিঁড়ে যায়।
৫৬. কোন পাখির বাসা বৈশাখের হাত থেকে রেহাই পায় না?
উত্তর: ছোট্ট টুনটুনি পাখির বাসা।
৫৭. বৈশাখের ঝড়ে কার কোনো ক্ষতি হয় না?
উত্তর: ধনীর প্রাসাদের কোনো ক্ষতি হয় বলে পাঠ-পরিচিতিতে উল্লেখ করা হয়েছে।
৫৮. প্রকৃতির নির্মমতা কেবল গরিবের বিরুদ্ধে ঘটায় কবি কী করেছেন?
উত্তর: কবি এর তীব্র আক্ষেপ প্রকাশ করেছেন।
৫৯. কবি বৈশাখকে কোন ধরনের অট্টালিকা গুঁড়িয়ে দিতে বলেছেন?
উত্তর: যেসব অট্টালিকা শ্রমজীবী সাধারণ মানুষকে শোষণ করে গড়ে তোলা হয়েছে।
৬০. ‘বোশেখ’ কবিতায় বৈশাখের বিধ্বংসী প্রতীকের মাধ্যমে কবি কী কামনা করেছেন?
উত্তর: কবি অত্যাচারীর অবসান কামনা করেছেন।
(মুসা স্যার )
( প্রফেসর ড. এ. আই. এম. মুসা)
বিএ (সম্মান) এমএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিএইচডি. জা. বি.
ভূতপূর্ব : সহযোগী অধ্যাপক, রংপুর সরকারি কলেজ, রংপুর
গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা
সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর
বিভাগীয় প্রধান, সরকারি পিসি কলেজ, বাগেরহাট
অধ্যক্ষ, তারাগঞ্জ সরকারি কলেজ, রংপুর।
+88 01713 211 910