
অল্পপ্রাণ ও মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি
প্রশ্ন: অল্পপ্রাণ ও মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? অল্পপ্রাণ ও মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনির সৃষ্টি প্রক্রিয়া আলোচনা কর। বাংলা অল্পপ্রাণ ও মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তর: ফুসফুস তাড়িত বাতাসের গতিবেগ ও পরিমাণের উপর ভিত্তি করে বাংলা ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়। এগুলো হলো:
(১) অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি ও
(২) মহাপ্রাণব্যঞ্জনধ্বনি।
অল্পপ্রাণ বা স্বর্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনিঃ যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাসের বেগ অল্প হয় তাদেরকে অল্পপ্রাণ বা স্বল্পপ্রাণ ধ্বনি বলে। স্বল্পপ্রান ধ্বনি উচ্চারণের সময় বাতাসের বেগ কম হয়। এই সমস্ত ধ্বনি উচ্চাণের সময় ফুসফুস তাড়িত বাতাস বাকপ্রত্যঙ্গের কোনো না কোনো স্থানে স্পর্শ করে। আর এই জন্য এদেরকে স্পৃষ্ট ধ্বনিও বলা হয়। বাংলায় স্বল্প প্রাণ স্পৃষ্ট ব্যঞ্জণ ধ্বনির সংখ্যা হলো দশ। বর্গীয় বর্ণের প্রথম ও তৃতীয় বর্ণ হলো অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি। যথা:
/k/, /g/, /c/, /j/, /t/, /d/, /t/, /d/, /p/, /b/
/ক/, /গ/,/চ/, /জ/,/ট/, /ড/, /ত/, /দ/, /প/, /ব/
ঘোষতার দিক থেকে স্বল্পপ্রাণ বা অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনিকে ঘোষ ও অঘোষ এই দু’ভাগে ভাগ করা যায়। অঘোষ স্বল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনিগুলো হলো-
/k/ /c/ /t/ /t/ /p/
/ক/ /চ/ /ট/ /ত/ /প/
ঘোষ স্বল্পপ্রাণ ধ্বনিগুলো হলো-
/g/ /j/ /d/ /d/ /b/
/গ/ /জ/ /ড/ /দ/ /ব/
মহাপ্রাণ ধ্বনি: যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাসের বেগ বেশি হয় তাদেরকে মহাপ্রাণ ধ্বনি বলে। মহাপ্রাণ ধ্বনি উচ্চারণের সময় বাতাসের বেগ অপেক্ষাকৃত বেশি হয়। এই সমস্ত ধ্বনি উচ্চারণের সময়ও ফুসফুস তাড়িত বাতাস বাকপ্রত্যঙ্গের কোনো না কোনো স্থানে স্পর্শ করে। আর এই জন্য এদেরকে স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনিও বলা হয়। ফুসফুস তাড়িত বাতাসের চাপ অধিক হলে মহাপ্রাণ স্পৃষ্ট ধ্বনির সৃষ্টি হয়। বাংলায় মহাপ্রাণ স্পৃষ্ট ধ্বনির সংখ্যা দশ। বর্গীয় দ্বিতীয় ও চতুর্থ বর্ণই হলো মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। যথা:
/kh/, /gh/, /ch/, /jh/, /th/, /dh/, /th/, /dh/, /ph/, /bh/
/খ/, /ঘ/, /ছ/, /ঝ/, /ঠ/, /ঢ/, /থ/, /ধ/, /ফ/ , /ভ/
ঘোষতার দিক থেকে বাংলা মহাপ্রাণ ধ্বনিসমূহকে দু’ভাগে ভাগ করা হয়। এগুলো হলো ঘোষ মহাপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ। ঘোষ মহাপ্রাণ ধ্বনিগুলো হলো:
/gh/, /jh/, /dh/, /dh/, /bh/
/ঘ/, /ঝ/, /ঢ/, /ধ/, /ভ/
আবার অঘোষ মহাপ্রাণ ধ্বনিগুলো হলো:
/kh/, /ch/, /th/, /th/, /ph/
/খ/, /ছ/, /ঠ/, /থ/, /ফ/,
ড. এ. আই. এম. মুসা
সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর।
+88 01713 211 910