
এইচএসসি সংলাপ: বাংলা নববর্ষের উদযাপন নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর। (ববো-১৬)
বাংলা নববর্ষের উদযাপন নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর। (ববো-১৬), সংলাপ, এইচএসসি
উত্তর: নিচে বাংলা নববর্ষের উদযাপন নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করা হলো:
শাফি : আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো?
অর্ণব : ওয়ালাইকুম সালাম। দোস্ত ভালো আছি। কী ব্যাপার তোমাকে বেশ খুশি খুশি লাগছে?
শাফি : খুশি খুশি লাগছে, কারণ কয়েক দিন পরেই বাংলা নববর্ষ।
অর্ণব : হ্যাঁ তাইতো, আমি তো লেখাপড়া চাপে প্রায় ভুলেই গিয়েছিলাম।
শাফি : গত বছরে তো আমরা শুধু আলোচনা সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে বাংলা নববর্ষ উদযাপন শেষ করেছি। এবারও কি আমরা তাই করবো?
অর্ণব : না, না, এবার নতুন কিছু করতে হবে। একটু বৈচিত্র্য আনতে হবে আমাদের কর্মসূচিতে।
শাফি : কিন্তু সেই নতুন বিষয়টা কী?
অর্ণব : সকালে সবার কল্যাণ কামনা করে একটা মঙ্গল শোভাযাত্র বের করা যায়। বিকালে বা সারাদিনব্যাপী একটা মেলার আয়োজন করা যায়।
শাফি : ভালো প্রস্তাব। আগে নাকি নববর্ষ উপলক্ষে নদীতে নৌকাবাইচ হতো, মাঠে ষাঁড় বা মোরগ লড়াই হতো। এ রকম ঐতিহ্যবাহী কিছু করা যায় না?
অর্ণব : অবশ্যই যায়। এর পাশাপাশি বিকালে কলেজ মাঠে একটা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা যায়।
শাফি : হ্যাঁ, ১১শ ও দ্বাদশ শ্রেণির মধ্যে ম্যাচ হলে খুবই জমজমাট হবে।
অর্ণব : আর কী কী করা যায় বল তো?
শাফি : শিশুদের জন্য কোনো প্রতিযোগিতামূলক আয়োজন থাকলে ভালো হয় । যেমন ছবি আঁকা প্রতিযোগিতা।
অর্ণব : হ্যাঁ, করা যেতে পারে ।
শাফি : তাহলে চল, এ বিষয়ে অধ্যক্ষ স্যারের সঙ্গে কথা বলি।
অর্ণব : চল।
+88 01713 211 910