
এইচএসসি সংলাপ: বই মেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
এইচএসসি সংলাপ: বই মেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
উত্তর: বই মেলা নিয়ে দুই বন্ধুর সংলাপ নিচে উপস্থাপিত হলো:
আসাদ : শুভ বিকাল। তুমি কেমন আছ ফাহিম?
ফাহিম : শুভ বিকাল। আমি ভালো আছি। তুমি কেমন আছ আসাদ?
আসাদ : আমিও ভালো। গতকাল বিকেলে তুমি কোথায় গিয়েছিলে?
ফাহিম : আমি আমার বোনের সাথে একুশে বইমেলায় গিয়েছিলাম।
আসাদ : এবার মেলা থেকে কী কী বই কিনলে ফাহিম?
ফাহিম : কোনো বই কিনি নি, শুধু ক্যাটালগ সংগ্রহ করেছি। ক্যাটালগ দেখে বইয়ের তালিকা করব তারপর কিনবো। তাছাড়া বই মেলা তো শুধু
বই কেনার জন্য নয়।
আসাদ : তা হলে কীসের জন্য?
ফাহিম : বই মেলায় বইয়ের সঙ্গে পাঠকের সংযোগ ঘটে।
আসাদ : হ্যাঁ, তা ঠিক বলেছ। বই মেলায় বইয়ের সঙ্গে শুধু পাঠকের সংযোগ ঘটে না, বরং পাঠকের সঙ্গে পাঠকের, পাঠকের সঙ্গে প্রকাশকের,
পাঠকের সঙ্গে লেখকের সংযোগ ঘটে।
ফাহিম : আসাদ, তুমি না গত সপ্তায় মেলায় গিয়েছিলে? তুমি কী বই কিনলে?
আসাদ : আমি মেলায় গিয়ে ছিলাম একটি সেমিনারে অংশ নেয়ার জন্য এবং কিছু সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য। তবে
বইও কিছু কিনেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: সেলিনা হোসেনের ‘গায়ত্রী সন্ধ্যা’, ‘নীল ময়ূরের যৌবন’ ও ‘চাঁদবেনে’।
ফাহিম : সেলিনা হোসেনের এই বইগুলো অবশ্য আমি পড়েছি। খুব ভালো লেগেছে।
আসাদ : মেলায় বইয়ে দামের যে ছাড় দেয় তা যথেষ্ট নয়। আরো ছাড় দেয়া উচিৎ। মেলায় যে বই ৩০% কমিশন দেয় সেই বই নীলক্ষেতে
কিনা যায় ৩৫% থেকে ৪০% কমিশনে।
ফাহিম : হ্যাঁ, তা ঠিক বলেছো। তাছাড়া বইয়ের মূল পাঠক ছাত্র-ছাত্রীরা কিন্তু এদের ক্রয় ক্ষমতা কম। তাই এদের জন্য মেলায় বেশি সুযোগ
থাকা দরকার ছিল।
আসাদ : হ্যাঁ, তাই হওয়া উচিত। আজ আসি বন্ধু। আবার দেখা হবে। খোদা হাফেজ।
ফাহিম : খোদা হাফেজ।
+88 01713 211 910