
স্বরধ্বনি কাকে বলে? বাংলা দ্বি-স্বরধ্বনিগুলোর তালিকা।
প্রশ্ন: দ্বি-স্বরধ্বনি কাকে বলে? দ্বি-স্বরধ্বনির বৈশিষ্ট্য আলোচনা করে বাংলা দ্বি-স্বরধ্বনিগুলোর তালিকা দাও।
উত্তরঃ পাশাপাশি অবস্থিত দুটো সমশ্রেণির অথবা অসমশ্রেণির স্বরধ্বনি যদি নিশ্বাসের একই প্রয়াসে উচ্চারিত হয়ে আক্ষরিক ধ্বনি গঠন করে এবং দ্বিতীয় স্বরধ্বনি তুলনায় প্রথমটা দীর্ঘ ও স্পষ্ট হয়, তাহলে এই শ্রেণির আক্ষরিক স্বরধ্বনিকে দ্বিস্বরধ্বনি (Diphthong) বলে। সহজ ভাবে বলা যায়, দুটি স্বরধ্বনি যখন মিলিত হয়ে একটি স্বরধ্বনি গঠন করে তখন তাকে দ্বি-স্বরধ্বনি।
যেমন- ইই-নিই,দিই। দ্বিস্বরধ্বনিকে যৌগিক স্বর, মিশ্র স্বর, সান্ধ্যস্বর ও সান্ধ্যক্ষরও বলা হয়ে থাকে।
দ্বিস্বরধ্বনি গঠনের সাধারণ বৈশিষ্ট্যসমূহ হলো নিম্নরূপ-
(১) দুটো স্বরধ্বনি এক সঙ্গে একইস প্রয়াসে উচ্চারিত হয়।
(২) রূপমুলে দুটো স্বরধ্বনি পাশাপাশি ব্যবহৃত হয়।
(৩) প্রথম স্বরধ্বনি দ্বিতীয় স্বরধ্বনির তুলনায় দীর্ঘ ও স্পষ্ট।
(৪) প্রথম স্বরধ্বনির দৈর্ঘ্য স্বরধ্বনির বৈশিষ্ট্য প্রাপ্ত এবং দ্বিতীয় স্বরধ্বনি পিচ্ছিল জাতীয় স্বরধ্বনি ।
(৫) দ্বিস্বরধ্বনি সমশ্রেণি ও অসমশ্রেণি দু’ধরণের স্বরধ্বনি সহযোগেই গঠিত।
ভাষাবিজ্ঞানীদের মতে বাংলায় মোট ৩১টি দ্বিস্বরধ্বনি রয়েছে। এর মধ্যে ১৯টি নিয়মিত এবং ১২টি অনিয়মিত। ব্যবহারিক দিক থেকে যে সব দ্বি-স্বর যে কোন অবস্থায় যৌগিক স্বর হিসাবে উচ্চারিত হয় তাদেরকে নিয়মিত দ্বিস্বরধ্বনি বলে এবং যে সব যৌগিক দ্বি-স্বর উচ্চারণের ক্ষেত্রে একাক্ষরতা বজায় থাকে না তাদেরকে অননিয়মিত দ্বি স্বরধ্বনি বলে। নিচে এদের গঠন ও প্রয়োগ দেখানো হলো-
নিয়মিত দ্বি-স্বরধ্বনি ১৯ টি
মূলস্বর‘ই’(১) ইই-দিই,
(২) ইউ- শিউলি,
মুলস্বর ‘এ’
(৩) এই-দেই,
(৪) এও-কেও,
(৫)এড-কেউ,
মুলস্বর ‘এ্যা’
(৬) এ্যাএ-ব্যয়
(৭) এ্যাও-নেওটা,
মুলস্বর ‘আ’
(৮)আই-খাই,
(৯) আও-দাও
(১০) আউ্-দাউ্
(১১) আয়্-গায়্Ú
মুলস্বর ‘অ’
(১২) অও্-হও্
(১৩) অয়্-নয়্
মুলস্বর ‘ও’
(১৪) ওও্-শোওÚ
(১৫) ওউ্-বউÚ
(১৬) ওই-বই
(১৭) ওয়্-ধোয়্
মুলস্বর ‘উ’
(১৮) উই- রুই
(১৯) উউ্-কুউ্
অনিয়মিত দ্বিস্বরধ্বনি
উল্লিখিত ১৯টি নিয়মিত দ্বিস্বরধ্বনি ছাড়া আরও ১২টি অনিয়মিত দ্বিস্বরধ্বনি আছে। অনিয়মিত ১২টি দ্বিস্বর নিম্নরূপ j§mül ‘C’
(১)ইয়া -প্রিয়া,
(২)ইয়ে- নিয়ে,
(৩) ইও- প্রিয়।
মুলস্বর ‘এ’
(৪) এয়া-খেয়া,
(৫)এয়ো-যেয়ো।
মুলস্বর ‘এ্যা’
(৬) এ্যায়া-ন্যায়া।
মুলস্বর ‘অ’
(৭) অয়া-নয়াz
মুলস্বর ‘ও’
(৮) ওয়া-মোয়া,
(৯)ওয়ে-রয়ে।
মুলস্বর ‘উ’
(১০) উয়ে-শুয়ে,
(১১) উয়া-জুয়া,
(১২) উয়ো-থুয়ো,
ড. এ. আই. এম. মুসা
সহযোগী অধ্যাপক
সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর।
+88 01713 211 910