
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয়। অধ্যায়-৪ বাংলাদেশের ভূ-প্রকৃতি ও জলবায়ূ। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
অধ্যায়-৪ বাংলাদেশের ভূ-প্রকৃতি ও জলবায়ূ।
১. ৮ম শ্রেণির শিক্ষার্থী হামজা দেশের উত্তর-পূর্বাঞ্চলে বেড়াতে গিয়ে
কোন পাহাড়টি দেখতে পাবে?
ক) বিজয়
খ) হিমালয়
* চিকনাগুল
ঘ) আরাকান
২. টারশিয়ারি যুগের পাহাড় আছে-
* নেত্রকোনায়
খ) বরিশালে
গ) যশোরে
ঘ) রাজশাহীতে
৩. বাংলাদেশের প্রায় কত ভাগ ভূমি নদীবিধৌত বিস্তীর্ণ সমভূমি?
ক) ৬০
খ) ৭০
* ৮০
ঘ) ৯০
৪. নিচের কোন পাহাড়টির চূড়ার উচ্চতা সবচেয়ে কম ?
ক) মোদক মুয়াল
খ) তাজিওডং
* পিরামিড
ঘ) কিওক্রাডং
৫. নিচের কোনটি অন্যদের থেকে ব্যতিক্রম?
ক) চিকনাগুল
* মোদক মুয়াল
গ) জয়ন্তিয়া
ঘ) খাসিয়া
৬. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত?
* বান্দরবান
খ) খাগড়াছড়ি
গ) চট্টগ্রাম
ঘ) রাঙ্গামাটি
৭. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ বিজয়ের উচ্চতা কত?
ক) ৯১৫ মি.
খ) ১০০০ মি.
গ) ১২০০ মি.
* ১২৩১ মি.
৮. বাংলাদেশের বদ্বীপ সমভূমি অঞ্চল-
* কুষ্টিয়া, খুলনা
খ) ঢাকা, কুমিল্লা
গ) রংপুর, বরিশাল
ঘ) খুলনা, সিলেট
৯. বাংলাদেশের দক্ষিণে কী অবস্থিত?
ক) মিজোরাম
* বঙ্গোপসাগর
গ) মেঘালয়
ঘ) ত্রিপুরা
১০. বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
ক) তাজিওডং
* কিওক্রাডং
গ) মোদক মুয়াল
ঘ) পিরামিড
১১. পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি?
ক) ভারত
* বাংলাদেশ
গ) মিয়ানমার
ঘ) নেপাল
১২. কোন পাহাড়টি স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত?
ক) তাজিওডং
খ) কিওক্রাডং
* চিকনাগুল
ঘ) মোদক মুয়াল
১৩. লালমাই পাহাড় কুমিল্লা শহর থেকে – অবস্থিত।
ক) ৫ কি.মি. পূর্বে
খ) ৬ কি.মি. দক্ষিণে
গ) ৭ কি.মি. উত্তরে
* ৮ কি.মি. পশ্চিমে
১৪. 'তাজিওডং' কোথায় অবস্থিত?
ক) খাগড়াছড়ি
খ) কক্সবাজার
গ) চট্টগ্রাম
* বান্দরবান
১৪. বর্তমানে বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হলো-
ক) ৮৭৬ জন
খ) ৯১৫ জন
* ১০১৫ জন
ঘ) ১১১৫ জন
১৬. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কত?
ক) সপ্তম
খ) অষ্টম
* নবম
ঘ) দশম
১৭. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি-
i. লাল বর্ণের ধূসর মাটি দিয়ে গঠিত
ii. মাটির স্তর খুব গভীর ও উর্বর
iii. আ. কৃষিজাত ফসল উৎপাদনে ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
* ii ও iii
ঘ) i, ii ও iii
১৮. টারশিয়ারি যুগের পাহাড় হলো—
i. কিওক্রাডং
ii. লালমাই
iii. চিকনাগুল নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
* i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ প্রশ্নের উত্তর দাও:
রাজু ফরিদপুরের অধিবাসী। তার এলাকায় ধানের বাম্পার ফলন হয়।
১৯. রাজুর বসবাসের স্থান যে সমভূমির অন্তর্গত তা হলো-
ক) হ্রদ
খ) উপকূলীয়
গ) স্রোতজ
* ব-দ্বীপ
২০. রাজুর বসবাসের অঞ্চল জনবসতিপূর্ণ— কেননা সেখানে রয়েছে-
i. উন্নত যাতায়াত ব্যবস্থা
ii. কৃষির উপযোগী জলবায়ু
iii. বিস্তীর্ণ সমভূমি নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
* i, ii ও iii
নিচের চিত্রটি দেখে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের খণ্ডিত মানচিত্র
২১. 'ক' চিহ্নিত স্থানে কোনটি অবস্থিত?
* মধুপুর ও ভাওয়ালের গড়
খ) বরেন্দ্রভূমি
গ) লালমাই পাহাড়
ঘ) ময়নামতি পাহাড়
২২. চিত্রে 'ক' এবং 'খ' চিহ্নিত স্থানের আয়তনের পার্থক্য কত বর্গ কিলোমিটার?
ক) ২,১২২
খ) ৩,৯২২
গ) ৪,৮২৪
* ৫,২১৭
নিচের উদ্দীপকটি পড়ে ২৭১ ও ২৭২নং প্রশ্নের উত্তর দাও : নারায়ণগঞ্জের ফাহিম বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দেখতে গিয়ে লক্ষ করল সেখানকার প্রতিটি বাড়ি অনেক দূরে দূরে অবস্থান করছে। লোকসংখ্যাও খুবই কম। অন্যদিকে নিজ এলাকার প্রতিটি বাড়ি কাছাকাছি এবং শিল্পাঞ্চলের বস্তিগুলো খুব ঘন।
২৩. ফাহিমের বেড়াতে যাওয়া স্থানে লোকবসতি কম হওয়ার কারণ—
i. খাদ্যের সংস্থান সহজ নয়
ii. যোগাযোগ কষ্টসাধ্য
iii. বৈরী আবহাওয়ান নিচের কোনটি সঠিক?
* i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪. ফাহিমের এলাকায় ঘন লোকবসতির কারণে কোনটির বেশি ক্ষতি হয়?
* রাস্তাঘাটের
খ) বনভূমির
গ) জলাশয়ের
ঘ) কৃষিজমির
২৫. নিম্নের কোন জেলাগুলো ভূমিকম্পের প্রলয়ংকরী বলয়ে অবস্থিত?
ক) ঢাকা, চট্টগ্রাম ও সিলেট
খ) চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা
* চট্টগ্রাম, সিলেট ও রংপুর
ঘ) চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান
২৬. কোন মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়?
* দক্ষিণ-পশ্চিম
খ) উত্তর-পশ্চিম
গ) দক্ষিণ-পূর্ব
ঘ) উত্তর-পূর্ব
২৭. North Westerlies” কীসের নাম?
* ঝড়ের
খ) বায়ুর
গ) পর্বতের
ঘ) ঋতুর
২৮. মার্চ থেকে মে মাস পর্যন্ত কোন দেশে গ্রীষ্মকাল?
ক) নেপাল
খ) ভারত
* মিয়ানমার
ঘ) মালদ্বীপ
২৯. কোন জেলাটি প্রলয়ংকরী বলয়ে অবস্থিত?
ক) ঢাকা
খ) টাঙ্গাইল
গ) রাঙ্গামাটি
* চট্টগ্রাম
৩০. ভূমিকম্প চলাকালীন সময়ে জনসাধারণের করণীয় হলো—
ক) দোড়ে ঘরে যাওয়া
খ) এদিক-ওদিক ছুটে যাওয়া
* টেবিলের নিচে বসে পড়া
ঘ) চিৎকার করা
৩১. বাংলাদেশে বর্ষাকালে গড়ে সর্বোচ্চ কত সে. মি. বৃষ্টিপাত হয়?
* ৩৪০
খ) ৩৩০
গ) ৩২০
ঘ) ৩১০
৩২. 'North Westerlies'-এর অর্থ কী?
ক) উত্তর-পূর্ব বায়ু
খ) উত্তর-পশ্চিম বায়ু
গ) আশ্বিনা ঝড়
* কালবৈশাখী ঝড়
৩৩. বাংলাদেশের কোন ঋতুতে কালবৈশাখী হয়?
ক) বসন্তকাল
* গ্রীষ্মকাল
গ) বর্ষাকাল
ঘ) শরৎকাল
৩৪. জানুয়ারি মাসে বাংলাদেশে সাধারণত কোন জেলায় তাপমাত্রা বেশি থাকে ?
ক) ঢাকা
* নোয়াখালী
গ) বগুড়া
ঘ) দিনাজপুর
৩৫. জানুয়ারি মাসে বাংলাদেশের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
ক) ১৪.৭০
খ) ১৫.৭°
গ) ১৬.৭°
* ১৭.৭°
৩৬. বাংলাদেশের জলবায়ু কেমন?
* সম্ভাবাপন্ন
খ) চরমভাবাপন্ন
গ) নাতিশীতোষ্ণ
ঘ) শীতল
৩৭. বাংলাদেশে ঋতু ভিন্নতার কারণ কী?
* মৌসুমি জলবায়ু
খ) অয়ন বায়ু
গ) উষ্ণ বায়ু
ঘ) শীতল বায়ু
৩৮. কোন দেশের শীতকাল ডিসেম্বর হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্থায়ী হয়?
ক) বাংলাদেশ
খ) নেপাল
* ভারত
ঘ) মিয়ানমার
৩৯. আশ্বিনা ঝড় কোন দেশে দেখা যায়?
* ভারত
খ) বাংলাদেশ
গ) নেপাল
ঘ) মিয়ানমার
৪০. সিসমিক রিফ জোন কী?
* ভূমিকম্পপ্রবণ এলাকা
খ) আগ্নেয়প্রবণ এলাকা
গ) বন্যাপ্রবণ এলাকা
ঘ) নদীভাঙন এলাকা
৪১. ভূমিকম্পের লঘু বলয়ে অবস্থিত স্থান কোনটি ?
* খুলনা
খ) ঢাকা
গ) চট্টগ্রাম
ঘ) সিলেট
৪২. ভূমিকম্পের বিপজ্জনক বলয়ে অবস্থিত নিচের কোনটি?
ক) চট্টগ্রাম
খ) রংপুর
* ঢাকা
ঘ) খুলনা
৪৩. ছাতক কোন ভূমিকম্প বলয়ে অবস্থিত?
ক) ১ম
খ) ২য়
* ৩য়
ঘ) ৪র্থ
৪৪. সুনামির মূল কারণ কী?
* ভূমিকম্প
খ) বন্যা
গ) সমুদ্রস্রোত
ঘ) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
৪৫. ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে-
i. বহুতল ভবনে জরুরি সিঁড়ি রাখা
ii. বাড়িতে প্রতি সদস্যের জন্য হেলমেট রাখা
iii. ন্যাশনাল বিল্ডিং কোড মেনে চলা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
* i, ii ও iii
৪৬. ভূমিকম্পের ফলে যেটি হয়—
i. সুনামি
ii. জলোচ্ছ্বাস
iii. প্লাবন নিচের কোনটি সঠিক?
* i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ২৯৫ ও ২৯৬নং প্রশ্নের উত্তর দাও :
জনার কামাল সম্প্রতি একটি দেশে বেড়াতে যায়। সেখানে সে জানতে পারে দেশটিতে দুটি শাখায় মৌসুমি বায়ু প্রবেশ করে এবং সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল ।
৪৭. কামাল সাহেবের ভ্রমণকৃত দেশটি হলো-
ক) নেপাল
* ভারত
গ) মিয়ানমার
ঘ) ভুটান
৪৮. কামালের নিজ দেশে ও বেড়াতে যাওয়া দেশের জলবায়ুতে-
i. মৌসুমি বায়ুর প্রভাব লক্ষণীয়
ii. সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়
iii. শীত ও গ্রীষ্মের তীব্রতা একই নিচের কোনটি সঠিক?
* i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও :
রাতের খাবার পর আবিদ তার পরিবারের সদস্যদের সাথে বসে টিভি দেখছিল। এমন সময় হঠাৎ তাদের বিল্ডিংটি বেশ জোরে কেঁপে উঠল বাবা বললেন ভূমিকম্প হচ্ছে। আবিদ তার বাবার কাছ থেকে ভূমিকম্প কী তা ভালোভাবে জেনে নিল ।
৪৯. ভূমিকম্প স্থায়ী হয়-
i. মাত্র কয়েক সেকেন্ড
ii. মাত্র কয়েক মিনিট
iii. মাত্র কয়েক ঘণ্টা নিচের কোনটি সঠিক?
* i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫০. ভূমিকম্প কোন ধরনের দুর্যোগ?
ক রাষ্ট্রীয় দুর্যোগ
* প্রাকৃতিক দুর্যোগ
গ) মানবসৃষ্ট দুর্যোগ
ঘ) সামুদ্রিক দুর্যোগ
+88 01713 211 910