
এসএসসি পরীক্ষা । পদার্থবিজ্ঞান অধ্যায়- ১৪ জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
অধ্যায়- ১৪ জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান
১. জীব পদার্থবিজ্ঞান হলো-
ক. পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানের মধ্যে সেতুবন্ধ
খ. জীবজ্ঞিান এবং রসায়ন বিজ্ঞানের মধ্যে সেতুবন্ধ
* জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের মধ্যে সেতুবন্ধ
ঘ. ভৌতবিজ্ঞান এবং জীববিজ্ঞানের মধ্যে সেতুবন্ধ
২. বিজ্ঞানের কোন দুটি শাখার মধ্যে মিল খুঁজে পাওয়া গেছে?
* জীববিজ্ঞান ও ভৌতবিজ্ঞান
খ. জড় বিজ্ঞান ও জীববিজ্ঞান
গ. রসায়ন ও পদার্থবিজ্ঞান
ঘ. প্রাণিবিজ্ঞান ও ভৌত বিজ্ঞান
৩. প্রকৃতি যেসব গাণিতিক নিয়ম কী?
ক. রসায়ন
* পদার্থবিজ্ঞান
গ. জীব-পদার্থবিজ্ঞান
ঘ. জীব বিজ্ঞান
৪. প্রাণিজগতের নিয়মে ব্যাখ্যা করা সম্ভব-
ক. জড় জগৎ
খ. মৎস্য জগৎ
গ. প্রাণিজগৎ
* জড় জগৎ ও প্রাণিজগৎ
৫. কে ভারতীয় উপমহাদেশে প্রথম স্বীকৃতিপ্রাপ্ত বিজ্ঞানী?
ক. আবদুস সালাম
খ. সত্যেন বোস
* জগদীশচন্দ্র বসু
ঘ. জামাল নজরুল
৬. ফ্রেস্কোগ্রাফ কী
ক. উদ্ভিদ উদ্দীপনায় সাড়া দেয় উহা নির্ণয়ের যন্ত্র
* উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্র
গ. উদ্ভিদের বয়স নির্ণয় করার যন্
ঘ. উদ্ভিদের পরিবহন প্রকৃতি নির্ণয়ের যন্ত্র
৭. বিভিন্ন উদ্দীপনায় উদ্ভিদের সারা দেওয়ার প্রকৃতি কী রকম?
ক. রাসায়নিক
খ. জৈবিক
* বৈদ্যুতিক
ঘ. ভৌতিক
৮. মানবদেহের কোন অংশ বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই সমগ্রদেহে রক্ত যকৃত সঞ্চালন করতে সক্ষম?
* হৃৎপিণ্ড
খ. ফুসফুস
গ. যকৃত
ঘ. বৃক্ক
৯. নিচের কোনটি একটি বিশেষ ছাঁকন যন্ত্র?
ক. হৃৎপিণ্ড
খ. পাকস্থলী
গ. যকৃত
* বৃক্ক
১০. বৃক্ক একটি বিশেষ ধরনের-
ক. শ্বসন যন্ত্র
* ছাকন যন্ত্র
গ. ব্যাপন যন্ত্র
ঘ. প্রস্বেদন যন্ত্র
১১. বিজ্ঞানী রন্টজেন কত সালে এক্স-রে আবিষ্কার করেন?
ক. 1860 সালে
খ. 1875 সালে
গ. 1870 সালে
* 1885 সালে
১২. এক্স-রে নলে কয়টি তড়িদ্বার থাকে?
* ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১৩. এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কত মিটার?
ক. 10-8
* 10-10
গ. 10-12
ঘ. 10-16
১৪. ফুসফুসের ক্যান্সার নির্ণয় করা হয় কোন রশ্মির সাহায্যে?
* এক্স রশ্মি
খ. আলফা রশ্মি
গ. গামা রশ্মি
ঘ. অসংখ্য
১৫. ফুসফুসের ক্যান্সার নির্ণয় করার জন্য কোন পরীক্ষাগুলো করতে হয়?
ক. ইটিটি ও এন্ডোসকপি
খ. এনজিওগ্রাফি ও সিটি স্ক্যান
গ. এন্ডোসকপি ও এনজিওগ্রাফি
* এক্স-রে ও সিটি স্ক্যান
১৬. ভেঙে যাওয়া হাড় শনাক্ত করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
* এক্স রশ্মি
খ. স্টেথেস্কোপ
গ. আলট্রাসনোগ্রাফি
ঘ. এমআরআই
১৭. গর্ভবতী মহিলাদের কোথায় এক্স-রে করার ক্ষেত্রে সীমাবদ্ধতা আবদ্ধ?
ক. মেলভিক অঞ্চল
খ. শ্বাসনালী
* পেলভিক অঞ্চল
ঘ. পেসিফিক অঞ্চল
১৮. এক্স-রে এক প্রকার- বিকিরণ।
i. ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট
ii. তাড়িত চৌম্বকীয়
iii. উচ্চ ভেদনক্ষমতা সম্পন্ন নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
* i, ii ও iii
১৯. আলট্রাসনোগ্রাফিতে কোন ধরনের শব্দ প্রতিফলিত হয়?
ক. মধ্যম কম্পাঙ্কের
* উচ্চ কম্পাঙ্কের
গ. নিম্ন কম্পাঙ্কের
ঘ. শব্দোত্তর
২০. কোন যন্ত্রে ট্রান্সডিউসার দেখা যায়?
* আল্ট্রাসনোগ্রাফি
খ. এন্ডোসকোপি
গ. X-ray
ঘ. MRI
২১. “Pelvic mass” এর উপস্থিতি শনাক্ত করা যায় কোন যন্ত্র দিয়ে?
ক. X-ray
* Ultrasonography
গ. Endoscopy
ঘ. Angiography
২২. আল্ট্রাসাউন্ড ব্যবহার করে হৃৎপিণ্ডের যে পরীক্ষা করা হয় তাকে বলে-
ক. আল্ট্রাসনোগ্রাফি
খ. এনজিওগ্রাফি
* ইকোকার্ডিওগ্রাফি
ঘ. এনজিওপ্লাস্টি
২৩. জরায়ুর টিউমার শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়।
ক. এক্স-রে
খ. সিটিস্ক্যান
গ. এমআরআই
* আলট্রাসনোগ্রাফি
২৪. আলট্রাসনোগ্রাফিতে-
i. ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক 1 - 10 মেগাহার্টজ
ii. সৃষ্ট প্রতিবিম্ব ত্রিমাত্রিক
iii. শক্তিশালী চৌম্বকক্ষেত্র ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক?
* i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
আল্ট্রাসনোগ্রাফি প্রক্রিয়া উচ্চ কম্পাঙ্ক শব্দের প্রতিফলনের উপর নির্ভরশীল। এ প্রক্রিয়ায় যন্ত্রটিকে বৈদ্যুতিকভাবে উদ্দীপিত করার জন্য এক ধরনের স্ফটিক ব্যবহার করা হয়।
উপরের তথ্যের আলোকে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও :
২৫. উপরোক্ত প্রক্রিয়ায় ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক কত?
* 1 - 10 MHz
খ. 15-20 MHz
গ. 10 - 15 MHz
ঘ. 20-30 MHz.
২৬. এ যন্ত্রে কম্পাঙ্কের আল্ট্রাসনিক তরঙ্গ কিভাবে উৎপন্ন করা যায়?
ক. ট্রান্সফর্মার ব্যবহার করে
খ. ট্রানজিস্টর ব্যবহার করে
* ট্রান্সডিউসার নামক স্ফটিক ব্যবহার করে
ঘ. অ্যামপ্লিফায়ার ব্যবহার করে
২৭. নিচের কোন যন্ত্রে এক্স-রে ব্যবহার করা হয়?
ক. আল্ট্রাসনোগ্রাফি
খ. এন্ডোসকপি
* সিটিস্ক্যান
ঘ. ইসিজি
২৮. সিটিস্ক্যান দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব-
ক. দ্বি-মাত্রিক
খ. এক মাত্রিক
* ত্রিমাত্রিক
ঘ. বহুমাত্রিক
২৯. নিম্নের কোনটির সাহায্যে মানব শরীরের বিভিন্ন অঙ্গের ত্রিমাত্রিক ছবি পাওয়া যায়?
* সিটিস্ক্যান
খ. ইসিজি
গ. এক্স-রে
ঘ. এনজিওগ্রাফী
৩০. কোন যন্ত্রের মাধ্যমে প্রাপ্ত প্রতিবিম্বকে পাউরুটির এক একটি ফালির সঙ্গে তুলনা করা যায়?
* সিটি স্ক্যান
খ. ইসিজি
গ. এম আর আই ঘ. এক্স-রে
৩১. ফুসফুস, ব্রেন ইত্যাদির ত্রিমাত্রিক ছবি পাওয়া যায় কোন পরীক্ষার ক. সাহায্যে?
* সিটিস্ক্যান
খ. এন্ডোসকোপি
গ. এমআরআই
ঘ. 'এনজিওগ্রাফি
৩২. নিচের কোন পরীক্ষণটিতে টমোগ্রাফির ব্যবহার হয়?
* CT Scan
খ. MRI
গ. ECG
ঘ. এনজিওগ্রাফি
৩৩. নিচের কোন পরীক্ষাটিতে ডাই ব্যবহার করা হয়?
ক. সিটিস্ক্যান
খ. আল্ট্রাসনোগ্রাফি
গ. এমআরআই
* 'এনজিওগ্রাফি
৩৪. মস্তিষ্কের পরীক্ষার জন্য প্রযোজ্য-
i. সিটিস্ক্যান
ii. আলট্রাসনোগ্রাফি
iii. এম আর আই নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
* i ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১০৭২ ও ১০৭৩নং প্রশ্নের উত্তর দাও : সিটি
স্ক্যানের সাহায্যে শরীরের নরম টিস্যু, রক্তবাহী শিরা বা ধমনি, ফুসফুস, ব্রেন ইত্যাদির ত্রিমাত্রিক ছবি পাওয়া যায়। ক্যান্সার শনাক্ত করার কাজেও এটি ব্যবহার হয়। সিটি স্ক্যানের সাহায্যে রক্ত সঞ্চালনে সমস্যা আছে কি-না তাও জানা যায়।
৩৫. উপরোক্ত প্রক্রিয়া টিউমার শনাক্তকরণের পাশাপাশি টিউমারের আর কী নির্ধারণ করে?
* অবস্থান ও আকার
খ. অবস্থান ও ঘনত্ব
গ. অবস্থান ও পরিমাণ
ঘ. অবস্থান ও ভর
৩৬. উদ্দীপকের প্রক্রিয়াটি নিম্নলিখিত অঙ্গের ক্যান্সার শনাক্ত করে-
ক. যকৃতের
খ. ফুসফুসের
গ. অগ্ন্যাশয়ের
* সবগুলো
৩৭. ব্যথাহীন ও নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি কোনটি?
* এমআরআই
খ. সিটি স্ক্যান
গ. এন্ডোসকোপি
ঘ. এক্স-রে
৩৮. মেরু রজ্জুর বিস্তৃত প্রতিবিম্ব তৈরির জন্য ব্যবহার করা হয়-
ক. সিটিস্ক্যান
* এম.আর.আই
গ. ই.সি.জি
ঘ. ই.টি.টি
৩৯. কোনটিতে শরীরে রেডিও ফ্রিকোয়েন্সির বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ দেওয়া হয়?
ক. এক্সরে
খ. সিটি স্ক্যান
গ. আন্ট্রাসনোগ্রাফি
* এমআরআই
৪০. নিচের কোনটি রোগ নিরাময়ের প্রক্রিয়া?
ক. এনজিওগ্রাম
খ. ইসিজি
* এনজিওপ্লাস্ট
ঘ. ইটিটি
৪১. কিডনির ধমনীর অবস্থা বুঝার করার জন্য ডাক্তার নিচের কোন পরীক্ষা জন্য পরামর্শ দেন?
* এনজিওগ্রাফি
খ. ইটিটি
গ. এমআরআই
ঘ. আল্ট্রাসনোগ্রাফি
৪২. এনজিওগ্রাফি পরীক্ষা করার সময় কোন রশ্মি ব্যবহৃত হয়?
ক. আলফা রশ্মি
খ. বিটা রশ্মিশ্ম
গ. গামা রশ্মি
* এক্স রশ্মি
৪৩. রক্তনালির ব্লক শনাক্ত করার জন্য কোন পরীক্ষা ব্যবহৃত হয়?
* এনজিওগ্রাফি
খ. ETT
গ. MRI
ঘ. আলট্রাসনোগ্রাফি
৪৪. পাকস্থলী পরীক্ষার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক. সিটি স্ক্যান
* এন্ডোসকপি
গ. ই.সি.জি
ঘ. এম.আর.আই
৪৫. এনজিওগ্রাফি ব্যবহার করা হয়-
i. জরায়ুর টিউমার নির্ণয়ে
ii. হৃৎপিণ্ডের ধমনীতে রোগ নির্ণয়ে
iii. শিরার ব্লক নির্ণয়ে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
* ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৪৬. কোনো ব্যক্তির পেশীজনিত কার্যকলাপ নিয়মিত পর্যবেক্ষণের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক. এমআরআই
খ. আলট্রাসনোগ্রাফি
* ইসিজি
ঘ. সিটিস্ক্যান
৪৭. হূৎপিণ্ডের একটি সম্পূর্ণ ছবি পাওয়ার জন্য কয়টি ইলেকট্রোড ব্যবহৃত হয়?
ক. 4
খ. 6
* 10
ঘ. 12
৪৮. হৃৎপিণ্ডের সম্পূর্ণ ছবি পাওয়ার জন্য হাতে এবং পায়ে সর্বমোট কয়টি ইলেকট্রোড স্থাপন করা হয়?
* চারটি
খ. পাঁচটি
গ. ছয়টি
ঘ. সাতটি
৪৯. সম্প্রতি বা কিছুদিন পূর্বে সংগঠিত হার্ট অ্যাটাক শনাক্তকরণের জন্য কোনটি প্রয়োজন?
* ইসিজি
খ. ইটিট
গ. সিটি স্ক্যান
ঘ. এনজিওগ্রাফি
৫০. কোন পরীক্ষাটি অনুশীলনরত অবস্থায় করতে হয়?
ক. রেডিওথেরাপি
খ. এনজিওগ্রাফি
* ইটিটি
ঘ. এমআরআই
৫১. কোন পরীক্ষাটির মাধ্যমে হৃৎপিণ্ডের করোনারী ধমনীতে সৃষ্ট আংশিক অবরুদ্ধ অবস্থা শনাক্ত করা হয়ে থাকে?
ক. এনজিওগ্রাফি
খ. ইসিজি
* ইটিটি
ঘ. সিটিস্ক্যান
৫২. থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক প্রকৃতি নির্ণয়ে ব্যবহৃত হয়-
ক. এন্ডোসকোপি
খ. ইসিজি
গ. এমআরআই
* রেডিওথেরাপি
৫৩. রেডিওথেরাপি কয় প্রকার? ·
* ২ প্রকার
খ. ৪ প্রকার
গ. ৩ প্রকার
ঘ. ৫ প্রকার
৫৪. কোন রেডিওথেরাপিতে রোগী তেজস্ক্রিয় তরল পদার্থ পানীয় হিসাবে গ্রহণ করে?
ক. বাহ্যিক
* অভ্যন্তরীণ
গ. প্রাচীন
ঘ. আধুনিক
৫৫. রেডিওথেরাপিতে ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য কোন রশ্মি ব্যবহৃত হয়?
* এক্স রশ্মি
খ. বিটা রশ্মি
গ. আলফা রশ্মি
ঘ. গামা রশ্মি
৫৬. উদ্দীপকে উল্লিখিত যন্ত্রটি --
ক. এন্ডোসকোপি
খ. এনজিওগ্রাম
* রেডিওথেরাপি
ঘ. ইসিজি
৫৭. যন্ত্রটিতে ব্যবহৃত হয়-
i. ইলেকট্রন বা প্রোটন বীম
ii. কোবাল্ট বিকিরণ
iii. উচ্চ শক্তিসম্পন্ন এক্সরে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
* i, ii ও iii
৫৭. যন্ত্রটির সাহায্যে নির্ণয় করা হয়-
i. ক্যান্সার
ii. খাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক প্রকৃতি
iii. ভ্রূণের আকার নিচের কোনটি সঠিক?
* i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৫৮. রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক. 131I
খ. 32I
* 60Co
ঘ. 14C
৫৯. তেজস্ক্রিয় আইসোটোপের কয় প্রকারের ব্যবহার রয়েছে?
* দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৬০. কোবাল্ট-60 থেকে নির্গত গামারশ্মি কোন চিকিৎসায় ব্যবহৃত হয়?
ক. থাইরয়েড গ্রন্থির চিকিৎসায়
* ক্যান্সার রোগের চিকিৎসায়
গ. ব্রেনের স্ক্যানিং সম্পন্ন করার জন্য
ঘ. রপ্তাল্পতা রোগের চিকিৎসায়
৬১. PET এর পূর্ণরূপ কী?
ক. Positron Emission Topology
খ. Positive Emission Topology
* Positron Emission Tomography
ঘ. Positive Emission Tomography
৬২. নিচের কোনটির ক্যান্সার নির্ণয়ে তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহৃত হয়?
ক. রক্তের
খ. হাড়ের
গ. ত্বকের
* থাইরয়েড
৬৩. আইসোটোপে-
i. প্রোটন সংখ্যা সমান
ii. নিউট্রন সংখ্যা সমান
iii. ভর সংখ্যা সমান নিচের কোনটি সঠিক?
* i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
+88 01713 211 910