
এইচএসসি বাংলা প্রথম পত্র: জ্ঞানমূলক প্রশ্ন, আমার পথ: কাজী নজরুল ইসলাম
আমার পথ: কাজী নজরুল ইসলাম
সহজে এবং কম সময়ের মধ্যে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এবং
১০০% কমনের নিশ্চয়তায় সংগ্রহ করুন
মুসা স্যারের বাংলা ১ম ও দ্বিতীয় পত্র
সাজেশন ও সমাধান গ্রন্থসমূহ
জ্ঞানমূলক প্রশ্ন:লেখক পরিচিতি ও গল্প পাঠ
১. কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বর্ধমান জেলায়।
২. কাজী নজরুল ইসলাম যে গ্রামে জন্মগ্রহণ করেন, তার নাম কী?
উত্তর: চুরুলিয়া।
৩. কাজী নজরুল ইসলাম কোন মহকুমায় জন্মগ্রহণ করেন?
উত্তর: আসানসোল।
৪. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮৯৯ খ্রিষ্টাব্দে।
৫. কাজী নজরুল ইসলাম খ্রিষ্টীয় কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: মে মাসের ২৫ তারিখ।
৬. কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৩০৬ বঙ্গাব্দে
৭. কাজী নজরুল ইসলাম বঙ্গীয় কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: জ্যৈষ্ঠ মাসের ১১ তারিখ।
৮. কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?
উত্তর: কাজী ফকির আহমেদ।
৯. কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?
উত্তর: জাহেদা খাতুন।
১০. বাংলা সাহিত্যে নজরুল কী কবি হিসেবে পরিচিত?
উত্তর: বিদ্রোহী কবি হিসেবে পরিচিত।
১১. কাজী নজরুল ইসলাম কিসের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন?
উত্তর: অন্যায় ও শোষণের।
১২. বাংলা সাহিাত্যের কোন কবি মসজিদের ইমামতি করেছেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
১৩. নজরুল কিসের দলে যোগ দেন?
উত্তর: লেটোর দলে। ১২ বছর বয়সে।
১৪. নজরুল কত খ্রিষ্টাব্দে সেনাবাহিনীতে যোগদান করেন?
উত্তর: ১৯১৭ খ্রিষ্টাব্দে।
১৫. নজরুল সেনাবাহিনীর কোন পল্টনে যোগদান করেন?
উত্তর: বাঙালি পল্টনে।
১৬. নজরুল কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
উত্তর: তেতাল্লিশ বছর বয়সে।
১৭. নজরুলের কাব্যগ্রন্থগুলোর নাম লেখ।
উত্তর: অগ্নি-বীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী. ফণি-মনসা, জিঞ্জির, সন্ধ্যা, দোলনচাঁপা, ছায়ানট, চক্রবাক, পুবের হাওয়া, মরুভাস্কর, ঝিঙেফুল ইত্যাদি।
১৮. নজরুলের উপন্যাসগুলোর নাম লেখ।
উত্তর: বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা।
১৯. কাজী নজরুল ইসলামের পত্রোপন্যাস কোনটি?
উত্তর: বাঁধনহারা।
২০. বাংলা সাহিত্যে প্রথম পত্রোপন্যাস রচয়িতা কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
২১. নজরুলের গল্পগ্রন্থগুলোর নাম লেখ।
উত্তর: ব্যাথার দান, রিক্তের বেদন, শিউলি মালা, পদ্মগোখরা, জিনের বাদশা।
২২. নজরুলের নাটকগুলোর নাম লেখ।
উত্তর: ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা।
২৩. নজরুলের প্রবন্ধগ্রন্থগুলোর নাম লেখ।
উত্তর: ‘যুগ-বাণী’; ‘দুর্দিনের যাত্রী’; ‘রুদ্র-মঙ্গল’; ‘রাজবন্দির জবানবন্দি’।
২৪. নজরুলের অনুবাদ কাব্যগুলোর নাম লেখ।
উত্তর: রুবাইয়াত-ই-হাফিজ ও রুবাইয়াত-ই-ওমর খৈয়াম।
২৫. নজরুলের গানের সংকলনগুলোর নাম লেখ।
উত্তর: চোখের চাতক, নজরুল গীতি, গানের মালা, নজরুল স্বরলিপি, গীতিশতদল, সুরমুকুর, চন্দ্রবিন্দু ইত্যাদি।
২৬. কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত হওয়া গানের বই?
উত্তর: চন্দ্রবিন্দু।
২৭. নজরুল সম্পাদিত পত্রিকাগুলোর নাম লেখ।
উত্তর: ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ।
২৮. নজরুল কোন সাহিত্য সৃষ্টি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন?
উত্তর: সঞ্চিতা।
২৯. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন সাহিত্যসৃষ্টি নজরুলের নামে উৎসর্গ করেন?
উত্তর: বসন্ত।
৩০. কোন রচনার জন্য নজরুলকে কারাভোগ করতে হয়?
উত্তর: ‘আনন্দময়ীর আগমনে’র জন্য। ‘ধূমকেতু’র পূজা সংখ্যায় (২৬ সেপ্টেম্বর ১৯২২) কবিতাটি প্রকাশিত হলে নজরুলকে গ্রেফতার করা হয়।
৩১. কত তারিখে নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়?
উত্তর: ১৮ই ফ্রেব্রুয়ারি, ১৯৭৬
৩২. কত সালে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেয়া হয়?
উত্তর: ১৯৭৪ সালে।
৩৩. কত সালে ঢাকা বিশ^বিদ্যালয় নজরুলকে ডি. লিট. ডিগ্রি প্রদান করে?
উত্তর: ১৯৭৪ সালে।
৩৪. নজরুলের প্রথম প্রকাশিত রচনা কোনটি?
উত্তর: প্রথম প্রকাশিত রচনা একটি গল্প। নাম : ‘বাউন্ডেলের আত্মকাহিনী’ (সওগাতে প্রকাশিত হয় ১৩২৬ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে)।
৩৫. নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি?
উত্তর: ব্যথার দান ( ফেব্রুয়ারি ১৯২২)
৩৬. নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
উত্তর: ‘মুক্তি’ (প্রকাশ: শ্রাবণ ১৩২৬, বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা।)
৩৭. নজরুলের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: ‘অগ্নি-বীণা’ প্রকাশ ১৯২২ খ্রি.।
৩৮. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের ‘অন্তর্গত?
উত্তর: ‘অগ্নি-বীণা’।
৩৯. বিদ্রোহী’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: সাপ্তাহিক বিজলী।
৪০. নজরুলের ‘ধূমকেত’ পত্রিকায় কার বাণী ছাপা হয় এবং বাণীটি কী?
উত্তর: রবীন্দ্রনাথের এবং বাণীটি হলো: ‘আয় চলে আয়, রে ধূমকেতু/আঁধারে বাধ অগ্নি- সেতু’।
৪১. নজরুলকে জাতীয়ভাবে প্রথম কোথায় এবং কত সালে সংবর্ধনা দেয়া হয়?
উত্তর: ১৯২৯ সালের ১৫ই ডিসেম্বর কলকাতার আলবার্ট হলে।
৪২. ‘আমার পথ’ প্রবন্ধে প্রবন্ধিকের কর্ণধার কে?
উত্তর: প্রাবন্ধিক নিজেই নিজের কর্ণধার।
৪৩. প্রাবন্ধিককে কে পথ দেখাবে?
উত্তর: প্রাবন্ধিকের সত্যই প্রাবন্ধিককে পথ দেখাবে।
৪৪. প্রাবন্ধিক কাকে সালাম ও নমস্কার জানাচ্ছেন?
উত্তর: সত্যকে।
৪৫. প্রাবন্ধিক সত্যকে কী করছেন?
উত্তর: সালাম ও নমস্কার জানাচ্ছেন।
৪৬. প্রাবন্ধিকের কাছে কোন পথ বিপথ?
উত্তর: সত্যের বিরোধী পথ।
৪৭. কী প্রাবন্ধিককে বিপথে নিয়ে যেতে পারবে না?
উত্তর: রাজভয়- লোকভয়।
৪৮. সত্যকে সত্যি করে চিনলে কী হয়?
উত্তর: বাইরের কোনো ভয় কিছু করতে পারে না।
৪৯. বাইরে কে ভয় পায়?
উত্তর: যার ভিতরে ভয়।
৫০. কে মিথ্যাকে মিছামিছি ভয় করে না?
উত্তর: যে মিথ্যাকে চিনেছে।
৫১. কে মিথ্যাকে ভয় করে?
উত্তর: যার মনে মিথ্যা।
৫২. নিজেকে চিনলে মানুষ আপন সত্য ছাড়া আর কাউকে কী করে না?
উত্তর: কুর্নিশ করে না।
৫৩. আপন সত্য ছাড়া মানুষ আর কাউকে কখন কুর্নিশ করে না?
উত্তর: নিজেকে চিনলে।
৫৪. মানুষের মনে কখন জোর আসে?
উত্তর: যখন সে নিজেকে চিনতে পারে।
৫৫. মানুষকে কখন ভয় দেখিয়ে পদানত করে রাখা যায় না?
উত্তর: যখন মানুষ নিজেকে চিনতে পারে।
৫৬. প্রাবন্ধিকের গুরু, পথপ্রদর্শক কাণ্ডারি কে?
উত্তর: নিজের সত্য।
৫৭. প্রাবন্ধিকের মতে কোনটা অহংকার নয়?
উত্তর: আপন সত্যকে গুরু, পথপ্রদর্শক কাণ্ডারি ভাবা।
৫৮. কবির মতে মিথ্যা বিনয়ের চেয়ে কোনটি ভালো?
উত্তর: অহংকারের পৌরুষ ভালো।
৫৯. অনেক সময় মানুষ বেশি বিনয় দেখাতে গিয়ে কী করে ফেলে?
উত্তর: নিজের সত্যকে অস্বীকার করে ফেলে।
৬০. প্রাবন্ধিকের মতে কোনটি মানুষকে ছোট করে ফেলে?
উত্তর: অতিরিক্ত বিনয়।
৬১. প্রাবন্ধিক নিজেকে কিসের সারথি দাবি করেছেন?
উত্তর: অভিশাপ রথের সারথি।
৬২. কখন নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে?
উত্তর: নিজেকে চিনলে এবং নিজের সত্যকে কর্ণধার হিসেবে মানলে।
৬৩. স্বাবলম্বন বা নিজের উপর অটুট বিশ্বাস রাখতে কে শেখাচ্ছিলেন?
উত্তর: মহাত্মা গান্ধী।
৬৪. গান্ধীজি আমাদের কী শেখাচ্ছিলেন?
উত্তর: স্বাবলম্বন বা নিজের উপর অটুট বিশ্বাস রাখতে।
৬৫. ‘আমি আছি’ না বলে আমরা কী বলতে লাগলাম?
উত্তর: ‘গান্ধিজী আছেন’।
৬৬. প্রাবন্ধিকের মতে স্বাবলম্বন কী?
উত্তর: নিজের উপর অটুট বিশ্বাসই স্বাবলম্বন।
৬৭. কী আমাদের নিষ্ক্রিয় করে ফেলে?
উত্তর: পরাবলম্বন।
৬৮. প্রাবন্ধিকের মতে সবচেয়ে বড় দাসত্ব কী?
উত্তর: পরাবলম্বন।
৬৯. বাইরের গোলমি থেকে কারা রেহাই পায় না?
উত্তর: অন্তরে যাদের গোলামির ভাব।
৭০. প্রাবন্ধিকের মতে আত্মনির্ভরতা কখন আসে?
উত্তর: আত্মাকে চিনলে।
৭১. প্রাবন্ধিকের মতে আমরা কখন স্বাধীন হবো?
উত্তর: যখন আত্মনির্ভরতা আসবে।
৭২. প্রাবন্ধিকের মতে কোনটি ভণ্ডামি নয়?
উত্তর: নিজের সত্যকে বড় মনে করা।
৭৩. প্রাবন্ধিকের মতে কারা অসাধ্য সাধন করতে পারে?
উত্তর: যাদের নিজের সত্যকে বড় মনে করার দম্ভ আছে।
৭৪. প্রাবন্ধিকের মতে কাকে উপড়ে ফেলতে হবে?
উত্তর: যার ভিত্তি পচে গেছে।
৭৫. কী জন্য আগুনের সম্মার্জনা প্রয়োজন?
উত্তর: দেশের শত্রæ, মিথ্যা, ভণ্ডামি আর মেকি দূর করতে।
৭৬. দেশের শত্রæ দূর করতে কী প্রয়োজন?
উত্তর: আগুনের সম্মার্জনা।
৭৭. কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু কারা?
উত্তর: যাদের মধ্যে মিথ্যার বেসাতি।
৭৮. প্রাবন্ধিক কখনো কাকে প্রশ্রয় দেবে না?
উত্তর: মিথ্যাকে।
৭৯. প্রাবন্ধিকের মতে সত্যকে কীভাবে পাওয়া যায়?
উত্তর: ভুলের মধ্য দিয়ে।
৮০. প্রাবন্ধিকের মতে আগুন কখন নিভে যাবে?
উত্তর: ভুলটাকে ধরে রাখলে।
৮১. প্রাবন্ধিকের মতে সবচেয়ে বড় ধর্ম কী?
উত্তর: মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম।
৮২. প্রাবন্ধিকের পথের অন্যতম উদ্দেশ্য কী?
উত্তর: হিন্দু-মুসলামানের মিলন।
৮৩. ধর্মের বৈষম্য কোথায় হিংসার দুশমনির ভাব আনতে পারে না?
উত্তর: মানুষে মানুষে যেখানে প্রাণের মিল।
৮৪. কে অন্যের ধর্মকে ঘৃণা করতে পারে না?
উত্তর: নিজের ধর্মের প্রতি যার বিশ্বাস আছে।
৮৫. প্রাবন্ধিক কী লক্ষ্য করে আগুনের ঝাণ্ডা দুলিয়ে পথে বাহির হয়েছেন?
উত্তর: দেশের জন্য যা মঙ্গলকর বা সত্য তা লক্ষ্য করে।
৮৬. কিসের মধ্য দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব?
উত্তর: সম্প্রীতির মধ্য দিয়ে।
৮৭. ‘কর্ণধার’ শব্দের অর্থ কী?
উত্তর: নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি।
৮৮. ‘কুর্নিশ’ শব্দের অর্থ কী?
উত্তর: অভিবাদন। সম্মান প্রদর্শন।
৮৯. ‘সম্মার্জনা’ শব্দে অর্থ কী?
উত্তর: মেজে ঘষে পরিষ্কার করা।
৯০. ‘আমার পথ’ প্রবন্ধের শেষ বাক্য কোনটি?
উত্তর: দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম।
৯১. ‘আমার পথ’ প্রবন্ধে কোন ভাষারীতি ব্যবহৃত হয়েছে?
উত্তর: চলিত ভাষারীতি।
৯২. ‘ মেকি’ শব্দের অর্থ কী?
উত্তর: মিথ্যা। কপট।
৯৩. ‘আমার পথ’ প্রবন্ধটি কোথা থেকে সংলিত হয়েছে?
উত্তর: ‘রুদ্র-মঙ্গল’ থেকে।
৯৪. ‘আমার পথ’ প্রবন্ধের প্রথম বাক্য কোনটি?
উত্তর: আমার কর্ণধার আমি।
মুসা স্যার-বাংলা 01713211910
+88 01713 211 910