
এইচএসসি বাংলা ১ম পত্র কবিতা: জ্ঞানমূলক প্রশ্ন: তাহারেই পড়ে মনে : সুফিয়া কামাল
তাহারেই পড়ে মনে : সুফিয়া কামাল
সহজে এবং কম সময়ের মধ্যে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এবং ১০০% কমনের নিশ্চয়তায় সংগ্রহ করুন মুসা স্যারের বাংলা ১ম ও দ্বিতীয় পত্র সাজেশন ও সমাধান গ্রন্থসমূহ
জ্ঞানমূলক প্রশ্ন: কবি পরিচিতি ও কবিতা পাঠ
১. সুফিয়া কামালের পৈত্রিক নিবাস কোথায়?
উত্তর: কুমিল্লায়।
২. সুফিয়া কামালের পিতার নাম কী?
উত্তর: সুফিয়া কামালের পিতার নাম সৈয়দ আবদুল বারী।
৩. সুফিয়া কামালের মাতার নাম কী?
উত্তর: সুফিয়া কামালের মাতার নাম সাবেরা বেগম।
৪. সুফিয়া কমালের জন্ম কোথায়?
উত্তর: বরিশালে।
৫. সুফিয়া কামালের জন্ম কত খ্রিষ্টাব্দে?
উত্তর: ১৯১১ খ্রিষ্টাব্দে।
৬. সুফিয়া কামাল কোন মাসের কত তারিখ জন্মগ্রহণ করেন?
উত্তর: জুন মাসের ২০ তারিখ।
৭. কত খ্রিষ্টাব্দে সুফিয়া কামল মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৯৯ খ্রিষ্টাব্দে।
৮. বাংলাদেশের নারী আন্দোলনের পথিকৃৎ কে?
উত্তর: বাংলাদেশের নারী আন্দোলনের পথিকৃৎ সুফিয়া কামাল।
৯. সুফিয়া কামাল কোন মাসের কত তারিখ মৃত্যুবরণ করেন?
উত্তর: সুফিয়া কামাল নভেম্বর মাসের ২০ তারিখ মৃত্যুবরণ করেন
১০. সুফিয়া কামাল কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: সুফিয়া কামাল ঢাকায় মৃত্যুবরণ করেন।
১১. সুফিয়া কামালের কাব্য গ্রন্থগুলোর নাম লেখ।
উত্তর: সুফিয়া কামালের কাব্য গ্রন্থগুলো হলো: ‘সাঁঝের মায়া’, ‘মায়া কাজল’, ‘উদাত্ত পৃথিবী’, ‘মন ও জীবন’, ‘মৃত্তিকার ঘ্রাণ’, ‘প্রশান্তি ও প্রার্থনা’।
১২. সুফিয়া কামালের গল্পগ্রন্থের নাম কী?
উত্তর: কেয়ার কাঁটা।
১৩. সুফিয়া কামালের ভ্রমণকাহিনির নাম কী?
উত্তর: সুফিয়া কামালের ভ্রমণকাহিনির নাম ‘সোভিয়েতের দিনগুলি’।
১৪. সুফিয়া কামাল রচিত স্মৃতিকথার নাম কী?
উত্তর: সুফিয়া কামাল রচিত স্মৃতিকথার ‘একাত্তরের ডায়েরী’।
১৫. সুফিয়া কামাল রচিত শিশুতোষ গ্রন্থগুলো কী কী?
উত্তর: গ্রন্থগুলো হলো: ‘ইতল বিতল’ ও ‘নওল কিশোরের দরবারে’।
১৬. কবির প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন কত খ্রিষ্টাব্দে মারা যান?
উত্তর: ১৯৩২ খ্রিষ্টাব্দে।
১৭. সুফিয়া কামালের দ্বিতীয় বিয়ে কবে কার সাথে হয়?
উত্তর: সুফিয়া কামালের দ্বিতীয় বিয়ে হয় ১৯৩৯ সালে চট্টগ্রাম নিবাসী লেখক কামাল উদ্দীন আহমদের সাথে।
১৮. সুফিয়া কামাল কী কী পুরস্কারে ভূষিত হন?
উত্তর: সুফিয়া কামাল বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক, নাসির উদ্দীন স্বর্ণপদক, লেনিন পুরস্কার (রাশিয়া-১৯৭০), বেগম রোকেয়া স্মৃতি পদক (১৯৯৬) ও স্বাধীনতা পুরস্কার (১৯৯৭)-এ ভূষিত হন।
১৯. কবিভক্ত কবিকে ধরায় কী আসার সংবাদ দিয়েছেন?
উত্তর: ফাগুন আসার সংবাদ দিয়েছেন।
২০. কবিভক্ত কবিকে কাকে বরণ করে নিতে অনুরোধ করেছেন?
উত্তর: বসন্তকে বরণ করে নিতে অনুরোধ করেছেন।
২১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন দিকের দুয়ার খোলে যাওয়ার সংবাদ জানতে চেয়েছেন?
উত্তর: দক্ষিণ দিকের দুয়ার।
২২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় দখিনা সমীর কীসের গন্ধে আকুল?
উত্তর: বাতাবি লেবু ও আমের মুকুলের গন্ধে আকুল।
২৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় বাতাবি লেবু ও আমের মুকুলের গন্ধে কী আকুল হয়েছে?
উত্তর: দখিনা সমীর।
২৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কার পুষ্পসাজ নেই বলে কবি ভক্ত বিস্মিত হয়েছেন?
উত্তর: কবির পুষ্পসাজ নেই বলে বিস্মিত হয়েছেন।
২৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন গান বাজার সংবাদ জানতে চেয়েছেন?
উত্তর: আগমনী গান বাজার সংবাদ জানতে চেয়েছেন।
২৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবিভক্ত কবিকে কী রচনা করতে মিনতি জানিয়েছেন?
উত্তর: গীতি রচনা করতে মিনতি জানিয়েছেন।
২৭. ‘যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই’- এখানে ‘তারে’ বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: এখানে তারে বলতে ফাগুনকে বোঝানো হয়েছে।
২৮. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে পুষ্পের আরতি গ্রহণ করেছে?
উত্তর: ঋতুর রাজন বা বসন্ত পুস্পের আরতি গ্রহণ করেছে।
২৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবিভক্তের মতে কবি ঋতুরাজকে কীভাবে ব্যথা দিচ্ছেন?
উত্তর: উপেক্ষা করে কবি ঋতুর রাজকে ব্যথা দিচ্ছেন।
৩০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে?
উত্তর: মাঘের সন্ন্যাসী পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে।
৩১. মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে?
উত্তর: মাঘের সন্ন্যাসী পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে।
৩২. মাঘের সন্ন্যাসী কীভাবে চলে গেছে?
উত্তর: রিক্ত হস্তে চলে গেছে।
৩৩. মাঘের সন্ন্যাসী প্রকৃত পক্ষে কে?
উত্তর: কবির প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন।
৩৪. ‘বরিয়া’ শব্দের অর্থ কী?
উত্তর: বরণ করে।
৩৫. ‘সমীর’ শব্দের অর্থ কী?
উত্তর: বাতাস।
৩৬. ‘উন্মনা’ শব্দের অর্থ কী?
উত্তর: অন্যমনস্ক, অনুৎসুক।
৩৭. ‘অলখ’ শব্দের অর্থ কী?
উত্তর: অলক্ষ, দৃষ্টির অগোচর।
৩৮. ‘পাথার’ শব্দের অর্থ কী? উত্তর: সমুদ্র।
৩৯. ‘পুষ্পারতি’ শব্দের অর্থ কী? উত্তর: ফুলের বন্দনা বা নিবেদন।
৪০. ‘মাধবী’ কী? উত্তর: বাসন্তীলতা বা তার ফুল।
৪১. ‘কুহেলি’ শব্দের অর্থ কী? উত্তর: কুয়াশা।
৪২. ‘উত্তরী’ শব্দের অর্থ কী? উত্তর: চাদর, উত্তরীয়।
৪৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোথায় প্রকাশিত হয়?
উত্তর: ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় প্রকাশিত হয়।
৪৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয়?
উত্তর: নবম বর্ষ ষষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়।
৪৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি বাংলা কত সালে প্রকাশিত হয়?
উত্তর: বাংলা ১৩৪২ সালে প্রকাশিত হয়।
৪৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতার প্রধান বৈশিষ্ট্য হলো এর নাটকীয়তা।
৪৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি গঠনরীতি দিক থেকে কেমন?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি গঠনরীতি দিক থেকে সংলাপ নির্ভর।
৪৮. তাহারেই পড়ে মনে কবিতটি কোন ছন্দে রচিত?
উত্তর: অক্ষরবৃত্ত ছন্দে রচিত।
৪৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার প্রতি চরণে কয়টি পর্ব আছে?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতার প্রতি চরণে দুইটি পর্ব আছে।
৫০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার ছন্দে পর্বের মাত্রা সংখ্যা কত?
উত্তর: পর্বের মাত্রা সংখ্যা হলো ৮ ও ১০।
৫১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার চরণে প্রথম ও দ্বিতীয় পর্বের মাত্রা সংখ্যা কত?
উত্তর: প্রথম ও দ্বিতীয় পর্বের মাত্রা সংখ্যা ৮ ও ১০।
৫২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় মোট কয়টি চরণ আছে?
উত্তর: ত্রিশটি চরণ আছে।
৫৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার স্তবক সংখ্যা কত?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতার স্তবক সংখ্যা হলো: পাঁচ।
৫৪. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার প্রথম চরণ কোনটি?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতার প্রথম চরণ হলো: ‘হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়’
৫৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতার শেষ চরণ কোনটি?
উত্তর: ‘তাহারেই পড়ে মনে’ কবিতার শেষ চরণ হলো: ‘রিক্ত হস্তে! তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোন মতে।’
৫৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘কহিল’ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?
উত্তর: ৫ বার।
৫৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘কহিলাম’ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?
উত্তর: ৪ বার।
৫৮. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় প্রশ্নবোধক চিহ্নটি কতবার ব্যবহৃত হয়েছে?
উত্তর: ১৯ বার
৫৯. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘কবি’ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?
উত্তর: ৫ বার।
৬০. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘ফাগুন’ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?
উত্তর: ৩ বার।
৬১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘তাহারেই পড়ে মনে’ শব্দগুচ্ছ কতবার ব্যবহৃত হয়েছে?
উত্তর: ১ বার।
৬৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কয়টি ফলের উল্লেখ আছে?
উত্তর: ২টি ( আম ও বাতাবি লেবু)।
৬২. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘বসন্ত’ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?
উত্তর: ৪ বার।
মুসা স্যার, বাংলা, 01713211910
+88 01713 211 910