
সোনার তরী: রবীন্দ্রনাথ ঠাকুর, জ্ঞানমূলক প্রশ্ন, বিশ্ববিদ্যালয় ভর্তি
সোনার তরী: রবীন্দ্রনাথ ঠাকুর
জ্ঞানমূলক প্রশ্ন: কবিতা পাঠ
১। রবীন্দ্রনাথ ঠাকুর খ্রিষ্টীয় কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন।
২। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গাব্দের কোন তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ জন্মগ্রহণ করেন।
৩। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় মূলসূর কী?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় মূলসূর হলো মানবধর্মের জয় ও সৌন্দর্যতৃষ্ণা।
৪। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা?
উত্তর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
৫। রবীন্দ্রনাথের প্রথম কাব্য প্রকাশিত হয় কত বছর বয়সে?
উত্তর: ১৫ বছর বয়সে।
৬। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: ‘বনফুল’।
৭। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: ‘গীতানঞ্জলি’ কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
৮। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
উত্তর: ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।
৯। এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পান কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
১০। বাংলা ছোটগল্পের পথিকৃৎ কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
১১। সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা আছে?
উত্তর: সোনার তরী কবিতায় বর্ষা ঋতুর কথা আছে।
১২। ধান কাটার সময় খেতে কতজন লোক ছিল?
উত্তর: ধান কাটার সময় খেতে একজন লোক ছিল।
১৩। ভরা নদীর স্রোত দেখতে কেমন?
উত্তর: ভরা নদীর স্রোত দেখতে ক্ষুরের মতো ধারালো।
১৪। ‘সোনার তরী’ কবিতায় ক’খানি খেত ছিল?
উত্তর: ‘সোনার তরী’ কবিতায় একখানি খেত ছিল।
১৫। ধান কাটার সময় কী এলো?
উত্তর: ধান কাটার সময় বর্ষা এলো।
১৬। ধানখেতটির আকৃতি কীসের মতো?
উত্তর: ধানখেতটির আকৃতি ছোটো দ্বীপের মতো।
১৭। ‘সোনার তরী’ কবিতায় কৃষকের ছোটো খেতের চারদিকে কী খেলা করছে?
উত্তর: ‘সোনার তরী’ কবিতায় কৃষকের ছোটো খেতের চারদিকে বাকা জল খেলা করছে।
১৮। ‘সোনার তরী’ কবিতায় কী মেঘে ঢাকা ছিল?
উত্তর: ‘সোনার তরী’ কবিতায় গ্রামখানি মেঘে ঢাকা ছিল।
১৯। কবিতায় দূরবর্তী গ্রামটির কোন সময়ের দৃশ্যপট তুলে ধরা হয়েছে?
উত্তর: কবিতায় দূরবর্তী গ্রামটির সকালবেলার দৃশ্যপট তুলে ধরা হয়েছে।
২০। নিরুপায় ঢেউগুলো কোথায় ভাঙে?
উত্তর: নিরুপায় ঢেউগুলো তরীর দু’ধারে ভাঙে।
২১। কাকে দেখে কবির পরিচিত মনে হয়েছে?
উত্তর: মাঝিকে দেখে।
২২। ‘ওগো তুমি কোথা যাও কোন বিদেশে?’-কাকে বলা হয়েছে?
উত্তর: সোনার তরীর মাঝিকে উদ্দেশ করে বলা হয়েছে।
২৩। কৃষক, ‘ওগো, বলে কাকে সম্বোধন করেছেন?
উত্তর: মাঝিকে সম্বোধন করেছেন।
২৪। কৃষক মাঝিকে কোথায় তরী ভেড়ানোর কথা বলেছেন?
উত্তর: নদীকূলে তরী ভেড়ানোর কথা বলেছেন।
২৫। কবি তাঁর সোনার ফসল কোথায় তুলে দিয়েছেন?
উত্তর: সোনার তরীতে তুলে দিয়েছেন।
২৬। শ্রাবণগগণ ঘিরে কী ঘুরে ফেরে?
উত্তর: ঘন মেঘ ঘুরে ফেরে।
২৭। ‘শূন্য নদীর তীরে,- মাত্রাবৃত্ত ছন্দে কত মাত্রা?
উত্তর: মাত্রাবৃত্ত ছন্দে ৮ মাত্রা।
২৮। শূন্য নদীর তীরে কে পড়ে রইল?
উত্তর: কৃষক পড়ে রইল।
২৯। ‘ক্ষুরধারা’ কী?
উত্তর: ‘ক্ষুরধারা’ হলো ক্ষুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত।
৩০। ‘খরপরশা, শব্দের অর্থ কী?
উত্তর: খরপরশা, শব্দের অর্থ শানিত বা ধারালো বর্শা।
৩১। ‘সোনার তরী কবিতায় উদ্ধৃত বাঁকা জল কীসের প্রতীক?
উত্তর: কালস্রোতের প্রতীক।
৩২। ‘থরে বিথরে’ শব্দগুচ্ছের অর্থ কী?
উত্তর: ‘থরে বিথরে’ শব্দগুচ্ছের অর্থ-স্তরে স্তরে।
৩৩। ‘সোনার তহরী’ কবিতায় উল্লিখিত মাঝি কীসের প্রতীক?
উত্তর: ‘সোনার তরী’ কবিতায় উল্লিখিত মাঝি মহাকালের প্রতীক।
৩৪। ‘নৌকা’ এবং ‘মাঝি’ কীসের প্রতীক?
উত্তর: ‘নৌকা’ এবং ‘মাঝি’ মহাকালের প্রতীক।
৩৫। ‘সোনার তরী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর: ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
৩৬। মহাকালের চিরন্তন স্রোতে কী টিকে থাকে?
উত্তর: মহাকালের চিরন্তন স্রোতে মানুষের কর্ম টিকে থাকে।
৩৭। ‘সোনার তরী’ কবিতায় রূপকার্থে কার দুঃখ প্রকাশিত হয়েছে?
উত্তর: কবির দুঃখ প্রকাশিত হয়েছে।
৩৮। ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
৩৯। ‘সোনার তরী’ কবিতায় পূর্ণ পর্ব কত মাত্রার?
উত্তর: ৮ মাত্রার।
৪০। ‘সোনার তরী’ কবিতার প্রথম চরণ কোনটি?
উত্তর: গগনে গরজে মেঘ, ঘন বরষা।
৪১। ‘সোনার তরী’ কবিতার শেষ চরণ কোনটি?
উত্তর: যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।
৪২। ‘সোনার তরী’ কবিতায় কয়টি চরণ আছে?
উত্তর: ৪২টি।
৪৩। ‘সোনার তরী’ কবিতায় ‘তরী’ শব্দটি কত বার ব্যবহার হয়েছে?
উত্তর: ৪ বার।
৪৪। সাপেক্ষ সর্ব নাম কাকে বলে?
উত্তর: কখনও কখনও পরস্পর সম্পর্কযুক্ত একাধিক সর্বনাম পদ একই সঙ্গে ব্যবহৃত হয়ে দুটি বাক্যের সংযোগ সাধন করে থাকে। এদেরকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। যেমন, ‘সোনার তরী’ কবিতায়:
যত চাও তত লও।
৪৫। ‘সোনার তরী’ কবিতায় ব্যবহৃত ‘ঠাঁই’ ও ‘সোনা’ শব্দের ব্যুৎপত্তি কী হবে?
উত্তর: ঠাঁই >স্থান, সোনা >স্বর্ণ।
৪৬। নির্ধারক বিশেষণ কাকে বলে? সোনার তরী কবিতা থেকে উদাহরণ দাও।
উত্তর: দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে যখন একের বেশি কোনো কিছুকে বোঝানো হয় তাকে নির্ধারক বিশেষণ বলে। যেমন, ‘সোনারতরী’কবিতায়: রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা।
মুসা স্যার
বাংলা
01713211910
www.onlinereadingroombd.com
+88 01713 211 910