
বিশ্ববিদ্যালয় ভর্তি : MCQ প্রশ্ন ও উত্তর, ধ্বনি ও বর্ণ প্রকরণ
ধ্বনি ও বর্ণ প্রকরণ
১. মানুষের দেহের যে সব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে-
(●) বাক প্রত্যঙ্গ (খ) অঙ্গধ্বনি
(গ) স্বরতন্ত্রী (ঘ) নাসিকাতন্ত্র
২. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
(●) ৭টি (খ) ৮টি
(গ) ৬টি (ঘ) ১১টি
৩. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?
(ক) তৃতীয় বর্ণ (●) দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
(গ) প্রথম ও দ্বিতীয় বর্ণ (ঘ) দ্বিতীয় ও তৃতীয় বর্ণ
৪. 'ঔ' কোন ধরনের স্বরধ্বনি?
(●) যৌগিক স্বরধ্বনি (খ) তালব্য স্বরধ্বনি
(গ) মিলিত স্বরধ্বনি (ঘ) কোনোটি নয়
৫. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
(ক) বর্ণ (খ) শব্দ
(গ) অক্ষর (●) ধ্বনি
৬. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?
(ক) ভ (খ) ঠ
(গ) ফ (●) চ
৭. কোন দুটি অঘোষ ধ্বনি?
(●) চ ছ (খ) ড ঢ
(গ) ব ভ (ঘ) দ ধ
৮. ভাষার মূল উপাদান কী?
(ক) শব্দ (খ) পদ
(গ) অক্ষর (●) ধ্বনি
৯. ঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি?
(ক) খ (খ) ব
(●) ঝ (ঘ) ঠ
১০. কোনগুলো স্পর্শ ধ্বনি?
(●) ক-ম (খ) ক-ফ
(গ) ট-য় (ঘ) ক-ব
১১. ক বর্গের ক থেকে ঘ পর্যন্ত ধ্বনিগুলি-
(●) কণ্ঠমূলীয় (খ) দন্তমূলীয়
(গ) ওষ্ঠবর্ণ (ঘ) স্পর্শবর্ণ
১২. নিচের কোনগুলো কণ্ঠধ্বনি?
(●) ক খ গ ঘ ঙ (খ) চ ছ জ ঝ ঞ
(গ) ট ঠ ড ঢ ণ (ঘ) প ফ ব ভ ম
(ঙ) কোনোটিই নয়
১৩. বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি?
(ক) ২টি (●) ৩টি
(গ) ৪টি (ঘ) ৫টি
(ঙ) কোনোটিই নয়
১৪. কোনগুলো জিহ্বামূলীয় ধ্বনি?
(ক) ট, ঠ, ড, ঢ, ণ (খ) ত, থ, দ, ধ, ন
(●) ক, খ, গ, ঘ, ঙ (ঘ) চ, ছ, জ, ঝ, ঞ
(ঙ) কোনোটিই নয়
১৫. কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ?
(ক) থ (●) ড
(গ) ভ (ঘ) ট
১৬. একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?
(ক) অনামৃত স্বর (খ) একাক্ষর স্বর
(●) যৌগিক স্বর (ঘ) মৌলিক স্বর
১৭. কোনগুলো ওষ্ঠ্য ধ্বনি?
(ক) ত, থ, দ, ধ ন (খ) ক, খ, গ, ঘ, ঙ
(গ) চ, ছ, জ, ঝ, ঞ (●) প, ফ, ব, ভ, ম
১৮. উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?
(ক) দন্ত্য ধ্বনি (খ) দন্তমূলীয় ধ্বনি
(●) ওষ্ঠ্য ধ্বনি (ঘ) দ্বি-ওষ্ঠ্য ধ্বনি
১৯. যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশীতে বেশি চাপ পড়ে সে ব্যঞ্জনগুলোকে বলে –
(ক) অল্পপ্রাণ (খ) অধিকপ্রাণ
(গ) স্বল্পপ্রাণ (●) মহাপ্রাণ
২০. ধ্বনি উচ্চারণে মানবশরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কী বলে?
(ক) গলনালি (●) বাগযন্ত্র
(গ) স্বরযন্ত্র (ঘ) শ্বাসনালী
২১. কোনটি কণ্ঠধ্বনি নয়?
(ক) ক (খ) খ
(গ) গ (●) প
২২. কোনটি মৌলিক স্বরধ্বনি?
(ক) ঔ (খ) ঐ
(গ) ঈ (●) ই
২৩. বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি?
(ক) ১০টি (খ) ১৫টি
(গ) ২০টি (●) ২৫টি
২৪. কোনটি ঘোষ-মহাপ্রাণ ধ্বনি?
(ক) খ (খ) চ
(●) ঘ (ঘ) গ
২৫. প, ফ, ব, ভ, ম ধ্বনি হলো—
(ক) তালব্য (খ) মূর্ধণ্য
(গ) দন্ত্য (●) ওষ্ঠ্য
২৬. কোন ধ্বনিটি ঘোষ?
(ক) চ (খ) খ
(গ) প (●) দ
২৭. ধ্বনিতত্ত্ব ভেদে নিম্নের কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা?
(ক) জিহ্বা (●) হাত
(গ) তালু (ঘ) ঠোঁট
২৮. 'স' ধ্বনিটির পরিচয় কোনটি?
(●) উষ্ম (খ) স্পষ্ট
(গ) পার্শ্বিক (ঘ) নাসিকা
২৯. কোনটি নাসিক্য ধ্বনি?
(ক) জ (●) ম
(গ) ল (ঘ) প
৩০. ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
(●) ধ্বনিতত্ত্ব (খ) শব্দতত্ত্ব
(গ) বাক্যতত্ত্ব (ঘ) অর্থতত্ত্ব
৩১. মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?
(ক) ইঙ্গিতের সাহায্যে (খ) ঠোঁটের সাহায্যে
(গ) কণ্ঠের সাহায্যে (●) বাগযন্ত্রের সাহায্যে
৩২. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
(ক) ১১টি (●) ২৫টি
(গ) ৪০টি (ঘ) ৫০টি
৩৩. কোন দুটি মূল স্বরধ্বনি নয়?
(ক) আ, ঈ (খ) ঈ, উ
(গ) উ, ঋ (●) ঐ, ঔ
৩৪. অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কী বলে?
(ক) ধ্বনি (খ) যতি
(●) মাত্রা (ঘ) ছেদ
৩৫. কোন দুটি মহাপ্রাণ ধ্বনি?
(●) খ, ঝ (খ) ক, খ
(গ) ত, দ (ঘ) চ, জ
৩৬. কোনটি মূল ধ্বনি নয়?
(ক) উ (খ) অ
(গ) এ (●) ঔ
৩৭. কোনটি মৌলিক স্বরধ্বনি?
(ক) ঔ (খ) ঈ
(গ) ঐ (●) এ
৩৮. কোনটি ওষ্ঠ্য ধ্বনি?
(●) ম (খ) ঙ
(গ) চ (ঘ) র
৩৯. কোনগুলো দন্ত্যধ্বনি?
(ক) ক খ গ ঘ (খ) প ফ ব ভ
(●) ত থ দ ধ (ঘ) ট ঠ ড ঢ
৪০. কোনটি উদাহরণ?
(ক) শরীল (খ) হংস > হাঁস
(●) লাফ > ফাল (ঘ) দুর্গা > দুগ্গা
৪১. বাগযন্ত্রের অংশ নয়—
(ক) দাঁত (খ) তালু
(●) কান (ঘ) নাক
৪২. তালব্যবর্ণ কোনগুলো?
(ক) এ, ঐ (খ) ই, ঈ
(●) উ, ঊ (ঘ) ও, ঔ
৪৩. বাংলা ভাষায় ওষ্ঠ্যব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত?
(ক) ২টি (খ) ৭টি
(গ) ৮টি (●) ৫টি
৪৪. কোনটিতে মধ্যস্বরলোপ ঘটেছে?
(●) গামছা (খ) মশারি
(গ) লুঙ্গি (ঘ) চাদর
৪৫. 'ম' বর্ণ উচ্চারিত হয়-
(ক) তালু থেকে (খ) দত্ত থেকে
(গ) মূর্ধা থেকে (●) ওষ্ঠ থেকে
৪৬. কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি-
(●) ক (খ) ঙ
(গ) হ (ঘ) ঝ
৪৭. এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে বলে—
(ক) শব্দ (খ) বর্ণ
(গ) বাক্য (●) অক্ষর
৪৮. তাড়নজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি?
(ক) ড় (●) ঢ়
(গ) ল (ঘ) র
৪৯. বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা—
(ক) ৮টি (খ) ১১ টি
(●) ৭ টি (ঘ) ৯ টি
৫০. কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ‘এ’ সৃষ্টি হয়?
(ক) ও + ই (খ) অ + উ
(গ) এ + ই (ঘ) অ + ই
(●) কোনটিই নয়
৫১. নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি?
(ক) অ (খ) আ
(●) ঐ (ঘ) ঈ
৫২. কোনগুলো অল্পপ্রাণ ধ্বনি?
(●) ক. চ. ট (খ) খ, দ, ঠ
(গ) থ, ফ, ধ (ঘ) ঘ, ঝ, ঢ
৫৩. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
(ক) ৫টি (●) ৭টি
(গ) ৯টি (ঘ) ১১টি
৫৪. কোন ধ্বনির উপরে চন্দ্রবিন্দু বসলে উচ্চারণ সানুনাসিক হয়?
(●) স্বরধ্বনি (খ) ব্যঞ্জনধ্বনি
(গ) বিসর্গযুক্ত অ-ধ্বনি (ঘ) দন্ত্য-ন
৫৫. ভাষার মূল উপাদান কী?
(ক) শব্দ (খ) বাক্য
(গ) বর্ণ (●) ধ্বনি
৫৬. কোনগুলো কণ্ঠধ্বনি?
(●) ক খ গ ঘ ঙ (খ) চ ছ জ ঝ ঞ
(গ) ট ঠ ড ঢ ণ (ঘ) ত থ দ ধ ন
৫৭. কোনগুলো তাড়নজাত ধ্বনি?
(ক) ড় র (খ) ঢ় হ
(●) ড় ঢ় (ঘ) র হ
৫৮. 'উ' কোন ধরনের স্বরধ্বনি?
(ক) মিলিত (খ) যৌগিক
(গ) তালব্য (●) কোনোটিই নয়
৫৯. বাংলা ব্যঞ্জন প্রতিবর্গের পঞ্চম বর্ণের ধ্বনিটি—
(ক) ঘোষ ধ্বনি (খ) অঘোষ ধ্বনি
(গ) মহাপ্রাণ ধ্বনি (●) নাসিক্য ধ্বনি
৬০. বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়?
(●) ২ (খ) ৩
(গ) ৫ (ঘ) ৪
৬১. মহাপ্রাণ অঘোষ ধ্বনি –
(ক) চ (খ) ধ
(গ) ম (●) ঠ
৬২. অল্পপ্রাণ ঘোষ ধ্বনির উদাহরণ—
(●) জ (খ) ং
(গ) থ (ঘ) ঢ
৬৩. নিচের যে গুছে একটিও ঘর্ষণজাত ধ্বনি নেই-
(ক) চ, ব, হ (খ) ল, স, ছ
(গ) র, শ, জ (●) ফ, ড়, চ
৬৪. কোনটি উ স্বরধ্বনির বৈশিষ্ট্য নয়?
(●) সম্মুখ স্বরধ্বনি (খ) সংবৃত
(গ) উচ্চ (ঘ) গোলাকৃতি
৬৫. উষ্ম ধ্বনির উদাহরণ নয় কোনটি?
(ক) শ (খ) স
(●) ভ (ঘ) ষ
৬৬. ধ্বনি সৃষ্টির সময় স্বরতন্ত্রীগুলোতে অনুরণন সৃষ্টি হলে তাকে বলে
(ক) অঘোষ ধ্বনি (●) ঘোষ ধ্বনি
(গ) অল্পপ্রাণ ধ্বনি (ঘ) মহাপ্রাণ ধ্বনি
৬৭. কোনটি সম্মুখ সংবৃত স্বরধ্বনি?
(ক) উ (●) এ
(গ) ও (ঘ) ই
৬৮. কোনটি স্পৃষ্ট ব্যঞ্জন?
(●) ম (খ) ল
(গ) শ (ঘ) হ
৬৯. 'অল্পপ্রাণ ধ্বনি কোনটি?
(ক) ম (খ) খ
(গ) ছ (●) ক
৭০. কোনগুলো মৌলিক স্বরধ্বনি?
(ক) ও, ঔ (খ) এ, ঐ
(●) ই, এ্যা (ঘ) আ, ঋ
৭১. মহাপ্রাণ ধ্বনি কোনটি?
(ক) গ (খ) ড
(●) থ (ঘ) জ
৭২. নিচের কোনটি তাড়নজাত ধ্বনি?
(ক) হ (খ) শ
(●) ড় (ঘ) ঙ
৭৩. কোনটি মৌলিক স্বরধ্বনি?
(●) অ্যা (খ) ঋ
(গ) ঔ (ঘ) ঐ
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910