
বিশ্ববিদ্যালয় ভর্তি : MCQ প্রশ্ন ও উত্তর, সন্ধি
সন্ধি
০১. 'সদ্যোজাত' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) সৎ + জাত (খ) সদ্যো + জাত
(●) সদ্যঃ + জাত (ঘ) সদ্য + জাত
০২. 'রবীন্দ্র'-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) রবী + ইন্দ্র (খ) রবী + ঈন্দ্র
(●) রবি + ইন্দ্র (ঘ) রবি + ঈন্দ্র
০৩. দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) দ্বীপ + আয়ন (●) দ্বীপ + অয়ন
(গ) দ্বীপ + অনট (ঘ) দ্বিপ + অনট
০৪. সন্ধি-সাধিত শব্দ ‘পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
(ক) ব্যঞ্জন ধ্বনি (খ) বিসর্গ সন্ধি
(গ) স্বরধ্বনি (●) নিপাতনে সিদ্ধ
০৫. বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ—
(ক) বাগ + অম্বর (খ) বাগ + আড়ম্বর
(গ) বাক্ + অম্বর (●) বাক্ + আড়ম্বর
০৬. 'জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ—
(ক) জন + ইক (●) জন + এক
(গ) জনৈ + এক (ঘ) জন + ঈক
০৭. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
(ক) বাক্ + দান = বাগদান (খ) উৎ + ছেদ = উচ্ছেদ
(●) পর + পর = পরস্পর (ঘ) সম + সার = সংসার
০৮. 'প্রাতরাশ'-এর সন্ধি-
(ক) প্রাত + রাশ (খ) প্রাতঃ + রাশ
(●) প্রাতঃ + আশ (ঘ) প্ৰাত + আশ
০৯. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
(ক) রূপতত্ত্ব (●) ধ্বনিতত্ত্ব
(গ) পদক্রম (ঘ) বাক্য প্রকরণ
১০. সন্ধির প্রধান সুবিধা কি?
(ক) পড়ার সুবিধা (খ) লেখার সুবিধা
(●) উচ্চারণের সুবিধা (ঘ) শোনার সুবিধা
১১. ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ—
(ক) ষড় + ঋতু (খ) ষডু + ঋতু
(গ) ষট + ঋতু (●) ষট্ + ঋতু
১২. দ্যুলোকে শব্দের যথার্থ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
(ক) দুঃ + লোক (●) দিব্ + লোক
(গ) দ্বি + লোক (ঘ) দ্বিঃ + লোক
১৩. ‘রত্নাকার' শব্দটির সন্ধি বিচ্ছেদ—
(ক) রত্না + কর (খ) রত্ন + কর
(গ) রত্না + আকার (●) রত্ন + আকর
১৪. ‘গবেষণা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) গব + এষণা (খ) গবে + এষণা
(●) গো + এষণা (ঘ) গবা + ইষণা
১৫. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
(ক) বাক্ + দান = বাগদান (খ) উৎ + ছেদ = উচ্ছেদ
(●) পর + পর = পরস্পর (ঘ) সম + সার = সংসার
১৬. 'ইত্যাকার' শব্দটির সন্ধি বিচ্ছেদ—
(●) ইতি + আকার (খ) ইত্যা + কার
(গ) ইতি + কার (ঘ) ইত + আকার
১৭. 'সংবিধান'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) সং + অবিধান (●) সম + বিধান
(গ) সং + বিধান (ঘ) সঙ্গ + বিধান
১৮. 'চলচ্চিত্র'-এর সঠিক সন্ধি বিচ্ছেদ—
(ক) চল + চিত্র (খ) চলন্ত + চিত্র
(●) চলৎ + চিত্র (ঘ) চল: + চিত্র
১৯. 'বিচ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) বিচ + ছেদ (●) বি + ছেদ
(গ) বিচঃ + ছেদ (ঘ) বিঃ + ছেদ
(ঙ) কোনোটিই নয়
২০. 'মহৌষধি' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) মহ + ঔষধি (●) মহা + ওষধি
(গ) মহ + ঔষধি (ঘ) মহা + ঔষধি
২১. 'তৃষ্ণার্ত' সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) তৃষ্ণা + আর্ত (●) তৃষ্ণা + ঋত
(গ) তৃষ্ণা + ষ্ণর্ত (ঘ) তৃষ্ণা + রিত
২২. 'অত্যন্ত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) অত্য + অন্ত (খ) অতি + অন্ত্য
(গ) অতি + ন্ত (●) অতি + অন্ত
২৩. 'নিরবধি' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(●) নিঃ + অবধি (খ) নির + বধি
(গ) নিরব + অবধি (ঘ) নিরঃ + বধি
২৪. ‘উত্থাপন' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) উঃ + থাপন (●) উৎ + স্থাপন
(গ) উথ + স্থাপন (ঘ) উঃ + স্থাপন
২৫. ‘উদ্যোগ' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) উদ + যোগ (●) উৎ + যোগ
(গ) উদ্যো + গ (ঘ) উত + যোগ
২৬. 'গীতাঞ্জলি'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
(●) গীতা + অঞ্জলি (খ) গীত + অঞ্জলি
(গ) গীত + আঞ্জলি (ঘ) গিত + অঞ্জলি
২৭. সন্ধি কত প্রকার?
(●) দুই প্রকার (খ) তিন
(গ) চার (ঘ) পাঁচ
২৮. নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
(ক) নে + অন = নয়ন (খ) রাজ + নী = রাজ্ঞী
(●) তদ + রূপ = তদ্রূপ (ঘ) তদ + কাল = তৎকাল
(ঙ) আ + চর্য = আশ্চর্য
২৯. 'মনোযোগ' শব্দটির শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
(ক) মনোঃ + যোগ (●) মনঃ + যোগ
(গ) মনো + যোগ (ঘ) মন + যোগ
৩০. ‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) অহ + রহ (খ) অহঃ + রহ
(গ) অহ + অহ (●) অহঃ + অহ
৩১. ‘শশাঙ্ক' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
(●) শশ + অঙ্ক (খ) শশা + অঙ্ক
(গ) শসা + অঙ্ক (ঘ) শস + অঙ্ক
৩২. 'নীরব' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) নী + রব (খ) নি + রব
(●) নিঃ + রব (ঘ) নীর + অব
৩৩. 'সঞ্চয়' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) সন্ + চয় (●) সম্ + চয়
(গ) সঙ + চয় (ঘ) সৎ + চয়
৩৪. ‘সতীশ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) সতি + ইশ (খ) সতি + ঈশ
(●) সতী + ঈশ (ঘ) সতী + ইশ
৩৫. ‘দুর্গতি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(●) দুঃ + গতি (খ) দুর + গতি
(গ) দূর + গতি (ঘ) দুস + গতি
৩৬. সন্ধির প্রধান কাজ কী?
(●) ধ্বনি পরিবর্তন (খ) অর্থের পরিবর্তন
(গ) পদের পরিবর্তন (ঘ) বাক্য সংকোচন
৩৭. 'লবণ' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) লে + অন (খ) লব + অন
(●) লো + অন (ঘ) ল + বন
৩৮. ‘ভাস্বর'-এর সন্ধি বিচ্ছেদ কী?
(ক) ভাস্ + সর (খ) ভাস + কর
(●) √ভাস্ + বর (ঘ) ভা + স্বর
৩৯. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়?
(●) মস্যাধার (খ) অন্যান্য
(গ) মার্তণ্ড (ঘ) কুলটা
৪০. প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?
(●) সমীভবন (খ) বিষমীভবন
(গ) অপিনিহিতি (ঘ) অসমীকরণ
৪১. কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
(ক) শুভেচ্ছা (●) সংবাদ
(গ) প্রত্যেক (ঘ) অতীত
৪২. ‘নীরোগ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) নীঃ + রোগ (●) নিঃ + রোগ
(গ) নি + রোগ (ঘ) নির + যোগ
৪৩. ‘ষোড়শ’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) ষড় + অশ (খ) ষড় + দশ
(গ) ষট + অশ (●) ষট্ + দশ
৪৪. ‘গায়ক' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) গা + অক (●) গৈ + অক
(গ) গা + য়ক (ঘ) গৈ + য়ক
৪৫. 'সংলাপ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) সং + আলাপ (খ) সমঃ + লাপ
(●) সম + লাপ (ঘ) সং + লাপ
৪৬. 'বিচ্ছিন্ন' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(●) বি + ছিন্ন (খ) বিৎ + চ্ছিন্ন
(গ) বিৎ + ছিন্ন (ঘ) বিচ্ + ছিন্ন
৪৭. 'মৃন্ময়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(●) মৃৎ + ময় (খ) মৃত + ময়
(গ) মৃন + ময় (ঘ) ত + ময়
৪৮. পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) পদ + ধতি (খ) পৎ + ধতি
(গ) পথ + ধতি (●) পদ + হতি
৪৯. ‘ব্যাকরণ' শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
(ক) বি + আ + কৃ + অণ (●) বি + আ + কৃ + অন
(গ) বি + অ + কৃ + অণ (ঘ) বি + আ + ক + অণ
৫০. সন্ধি বিচ্ছেদ করুন : নবান্ন
(●) নব + অন্ন (খ) নবো + অন্ন
(গ) নবঃ + অন্ন (ঘ) নব + ণ্য
৫১. ‘মনীষা' শব্দের সন্ধি বিচ্ছেদ হলো—
(ক) মন + ঈষা (খ) মন + ইসা
(●) মনস + ঈসা (ঘ) মনস + ইসা
৫২. 'বনস্পতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) বনঃ + পতি (●) বন + পতি
(গ) বনস + পতি (ঘ) বন + স্পতি
৫৩. ‘ততোধিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) তত + অধিক (●) ততঃ + অধিক
(গ) ততো + অধিক (ঘ) ততোঃ + অধিক
(ঙ) ততঃ + ধিক
৫৪. ব্যাকরণ অনুযায়ী খাঁটি বাংলা সন্ধি কয় প্রকার?
(ক) ৩ প্রকার (খ) ৪ প্রকার
(●) ২ প্রকার (ঘ) ৭ প্রকার
৫৫. 'নিষ্ঠা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) নিস্ + ঠা (●) নিঃ + ঠা
(গ) নিঃ + ষ্ঠা (ঘ) কোনোটি নয়
৫৬. সন্ধি-এর সন্ধি বিচ্ছেদ কী?
(ক) সম + ধি (●) সম্ + ধি
(গ) সম + ন্বিধ (ঘ) সন + ধি
৫৭. ‘স্বাগত' শব্দটির শুদ্ধ সন্ধি-গঠন কোনটি?
(ক) স্বা+আগত (●) সু+আগত
(গ) স্ব+আগত (ঘ) সা+আগত
৫৮. সন্ধি বিচ্ছেদ করুন
(ক) পুর + কার (খ) পুর + শকার
(●) পুঃ + কার (ঘ) পুরস + কার
৫৯. "নাবিক'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) নৈ + বিক (খ) নো + ইক
(গ) নে + ইক (●) কোনোটি নয়
৬০. দুই বর্ণের পরস্পর মিলনকে কি বলে?
(ক) কারক (খ) সমাস
(গ) প্রত্যয় (●) সন্ধি
৬১. ‘বর্জন’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(●) বৃজ + অন (খ) ব + অর্জন
(গ) বুজ + অর্জন (ঘ) বর + জন
৬২. 'পবিত্র' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) প + অবিত্র (খ) প + বিত্র
(●) পো + ইত্র (ঘ) পো + অবিত্র
৬৩. 'মাথায়' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) মাথা + আয় (খ) মাথা + য়
(গ) মাথা + অয় (●) মাথা + এ
৬৪. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
(●) ক্রিয়া (খ) অব্যয়
(গ) বিশেষ্য (ঘ) বিশেষণ
৬৫. নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির?
(ক) পাবক (খ) শাবক
(●) কুলটা (ঘ) গায়ক
৬৬. 'রাজ্ঞী'-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(●) রাজ্ + নী (খ) রাগ + নী
(গ) রাজ্ + জ্ঞী (ঘ) রাগ + জ্ঞী
৬৭. ‘দুর্যোগ'-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) দুহঃ + যোগ (●) দুঃ + যোগ
(গ) দুর + যোগ (ঘ) দুরঃ + যোগ
৬৮. কোনটি ‘নিরাময়' শব্দের সন্ধি-বিচ্ছেদ?
(●) নিঃ + আময় (খ) নিঃ + ময়
(গ) নির + ময় (ঘ) নির + আময়
৬৯. ‘ক্ষুধার্ত’-এর সন্ধি-বিচ্ছেদ—
(ক) ক্ষুৎ + আর্ত (খ) ক্ষুধা + আর্ত
(●) ক্ষুধা + ঋত (ঘ) ক্ষুধ + আর্ত
৭০. উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
(ক) উপরিউক্ত (খ) উপর্যপরি
(●) উপর্যুক্ত (ঘ) উপরোক্ত
৭১. ‘যদ্যপি'-এর সন্ধিবিচ্ছেদ কী?
(ক) যদ + পি (●) যদি + অপি
(গ) যদ + অপি (ঘ) যদ্য + অপি
৭২. ‘নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
(●) সমাস (●) সন্ধি
(গ) উপসর্গ (ঘ) প্রত্যয়
৭৩. 'নাজ্জামাই' শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) নাতি + জামাই (●) নাত + জামাই
(গ) নাজ + জামাই (ঘ) নাতিন + জামাই
৭৪. সন্ধি-বিচ্ছেদ করুন- 'সংসার'।
(ক) সং + সার (●) সম্ + সার
(গ) সন + সার (ঘ) সং + আসর
৭৫. 'চতুষ্পদ' শব্দের-
(ক) চতুর + পদ (খ) চতুর্থ + পদ
(গ) চতু + পদ (●) চতুঃ + পদ
৭৬. ‘ষষ্ঠ’-এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
(ক) ষট + থ (খ) ষষ্ঠ + থ
(গ) ষষ্ + থ (●) ষষ্ + ঠ
৭৭. 'স্বাধীন' শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
(ক) স + ধিন (খ) শ + অধিন
(গ) স্ব + অধিন (●) স্ব + অধীন
৭৮. কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয়?
(ক) পদে পদে মিলকে (খ) শব্দে শব্দে মিলকে
(●) ধ্বনিতে ধ্বনিতে মিলকে (ঘ) উপসর্গে শব্দে মিলকে
৭৯. কোনটি সন্ধির নিপাতনে সিদ্ধ হয়েছে?
(ক) যদ্যপি (খ) লবণ
(●) গবাক্ষ (ঘ) সংসার
৮০. কোন্ সন্ধি বিচ্ছেদটি ভুল?
(ক) গৈ + অক = গায়ক (খ) সু + অল্প = স্বল্প
(গ) আ + চর্য = আশ্চর্য (●) দু + লোক = দ্যুলোক
৮১. সন্ধি বিচ্ছেদ করুন : 'সূর্যোদয়'।
(ক) সূর্য + দয় (●) সূর্য + উদয়
(গ) সূর্যো + দয় (ঘ) সূর্যো + উদয়
(ঙ) কোনোটিই নয়
৮২. সন্ধি বিচ্ছেদ করুন : পিত্রালয়'-
(ক) পিত্রা + লয় (●) পিতৃ + আলয়
(গ) পিত্রা + আলয় (●) পিত্রাঃ + লয়
(ঙ) কোনোটিই নয়
৮৩. ‘মনস্তাপ'-এর সন্ধি-বিচ্ছেদ—
(ক) মন + তাপ (খ) মনস + তাপ
(গ) মনো + তাপ (●) মনঃ + তাপ
৮৪. 'দেবালয়'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(●) দেব + আলয় (খ) দেবা + আলয়
(গ) দেবা + লয় (ঘ) দেব + লয়
৮৫. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
(●) হিমালয় (খ) অহরহ
(গ) সংসার (ঘ) বনস্পতি
৮৬. কাঁদ + না— এটি কোন সন্ধি?
(ক) স্বরসন্ধি (●) ব্যঞ্জন সন্ধি
(গ) খাঁটি বাংলা সন্ধি (ঘ) বিসর্গ সন্ধি
৮৭. কোনটি সন্ধিজাত শব্দ?
(●) উন্মনা (খ) দখিনা হাওয়া
(গ) মিনতি (ঘ) ফাল্গুন
৮৮. 'ব্যর্থ' শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো-
(●) বি + অর্থ (খ) ব্যা + অর্থ
(গ) বি + আর্থ (ঘ) ব্য + অর্থ
৮৯. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
(ক) ণিজন্ত (খ) অহরহ
(●) বিদ্যালয় (ঘ) দুঃশ্চিন্তা
৯০. ‘রান্না’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) রান + না (খ) রাঁদ + না
(গ) রান্ন + আ (●) রাঁধ্ + না
৯১. ‘পরীক্ষা' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
(●) পরি + ঈক্ষা (খ) পরিঃ + ঈক্ষা
(গ) পরি + ইক্ষা (ঘ) পরিঃ + ইম্ফা
৯২. ‘তপোবন'-এর সন্ধি বিচ্ছেদ—
(●) তপঃ + বন (খ) তপ + বন
(গ) তপোঃ + বন (ঘ) তপো + বন
৯৩. সন্ধি বিচ্ছেদ করুন : 'ইত্যাদি'
(ক) ইতি + দি (●) ইতি + আদি
(গ) ইত + তাদি (ঘ) ইতি + অদি
(ঙ) কোনোটিই নয়
৯৪. সম + চয় = সঞ্চয়, এটি কোন সন্ধি?
(ক) বিসর্গ (খ) স্বর
(●) ব্যঞ্জন (ঘ) কোনোটিই নয়
৯৫. 'শুদ্ধোদন' শব্দের সন্ধিবিচ্ছেদ—
(ক) শুদ্ধ + উদন (খ) শুদ্ধ + উদন
(●) শুদ্ধ + ওদন (ঘ) শুদ্ + উদন
৯৬. সন্ধির উদ্দেশ্য কোনটি?
(ক) শব্দের মিলন (●) ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
(গ) শব্দগত মাধুর্য সৃষ্টি (ঘ) বর্ণের মিল
৯৭. কোনটি 'নিরাময়' শব্দের সন্ধি বিচ্ছেদ-
(ক) নিরা + ময় (●) নির + আময়
(গ) নিঃ + ময় (ঘ) নির + ময়
৯৮. 'সাহচর্য' শব্দের শুদ্ধ গঠন কোনটি?
(ক) সাহ + চর + য (খ) সহচর + যফলা
(●) সহচর + য (ঘ) কোনটিই নয়
৯৯. ‘কাঁদুনি' শব্দের সন্ধি-বিচ্ছেদ—
(ক) কাঁদ + নি (খ) কাঁদো + উনি
(গ) কাঁদ + ইনি (●) কাঁদ + উনি
১০০. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
(●) পর + পর = পরস্পর (খ) বাক + দান = বাগদান
(গ) উৎ + ছেদ = উচ্ছেদ (ঘ) সম + সার = সংসার
১০১. পাশাপাশি দু'টি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে?
(ক) উপসর্গ (খ) অনুসর্গ
(গ) সমাস (●) সন্ধি
১০২. উৎ + শ্বাস—এটি কোন সন্ধি?
(ক) নিপাতনে সিদ্ধ (খ) স্বরসন্ধি
(●) ব্যঞ্জন সন্ধি (ঘ) জটিল সন্ধি
১০৩. ‘ধনুষ্টংকার'-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) ধনুষ + টঙ্কার (●) ধনুঃ + টঙ্কার
(গ) ধনু + টঙ্কার (ঘ) ধনুট + ঙ্কার
১০৪. 'নীরস'-এর সন্ধি বিচ্ছেদ করুন :
(●) নিঃ + রস (খ) নীঃ + রস
(গ) নী + রস (ঘ) নিঃ + অস
১০৫. ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) মনঃ + কষ্ট (খ) ইতঃ + পূর্বে
(●) সিম্ + হ (ঘ) শ্রু + অন
১০৬. সন্ধির প্রধান সুবিধা কী?
(ক) ধ্বনিগত মাধুর্য সৃষ্টি (●) উচ্চারণের সুবিধা
(গ) শব্দগত মাধুর্য সৃষ্টি (ঘ) লেখার সুবিধা
১০৭. কোনটি ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
(●) ক্ষুধা + ঋত (খ) ক্ষুৎ + আর্ত
(গ) ক্ষুধ + আর্ত (ঘ) ক্ষুধা + আর্ত
১০৮.'জগজ্জীবন' শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসরণে করা হয়েছে?
(ক) ত + ঝ = জ্জ (খ) দ + জ = জ্জ
(গ) দ + ঝ = জ্জ (●) ত + জ = জ
১০৯. 'গবেষণা' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
(●) গো + এষণা (খ) গব + এষণা
(গ) গো + ষণা (ঘ) গ + বেষণা
১১০. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
(ক) পরিষ্কার (খ) ষড়ানন
(গ) সংস্কার (●) আশ্চর্য
১১১. ‘পশ্বধর্ম' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
(●) পশু + অধম (খ) পদ্মা + অধম
(গ) পশ্বা + ধম (ঘ) পশু + ধর্ম
১১২. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
(●) পর + পর = পরস্পর (খ) বাক + দান = বাগদান
(গ) উৎ + ছেদ = উচ্ছেদ (ঘ) সম + সার = সংসার
১১৩. ‘দর্শনীয়' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(●) দৃশ + অনীয় (খ) দৃশ্য + নীয়
(গ) দৃশ্য (ঘ) দৃশ + নীয়
১১৪. বৃষ্টি-এর সন্ধি বিচ্ছেদ কি হবে?
(●) বৃষ্ + তি (খ) বৃষ + টি
(গ) বৃশ + টি (ঘ) বৃ + টি
১১৫. ‘সতীশ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) সতি + ইশ (খ) সতি + ঈশ
(গ) সতী + ইশ (●) সতী + ঈশ
১১৬. কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
(ক) উৎ + শাস = উচ্ছ্বাস (খ) উৎ + ডীন = উড্ডীন
(গ) লভ্ + ধ = লব্ধ (●) বৃহৎ + ঢক্কা = বৃহঢক্কা
১১৭. ‘নবোঢ়া' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
(●) নব + ঊঢ়া (খ) নবঃ + ঊঢ়া
(গ) নবো + উঢ়া (ঘ) নব + উয়া
১১৮. ‘উদ্ধার’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) উদ্ = হার (খ) উৎ + ধার
(●) উৎ + হার (ঘ) উত + হার
১১৯. ‘দৈনিক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) দৈ + এক (খ) দৈ + নিক
(●) দিন + এক (ঘ) দৈঃ + নিক
১২০. কোনটি অশুদ্ধ সন্ধি বিচ্ছেদ?
(ক) মনঃ + কষ্ট = মনঃকষ্ট (●) মনঃ + কামনা = মনঃকামনা
(গ) প্রাতঃ + কাল = প্রাতঃকাল (ঘ) অন্তঃ + করণ = অন্তঃকরণ
১২১. 'বিচ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) বিচ + ছেদ (●) বি + ছেদ
(গ) বিচঃ + ছেদ (ঘ) বিঃ + ছেদ
১২২. ‘মহর্ষি' শব্দের সঠিক সন্ধি কোনটি?
(ক) মহ + আর্ষি (●) মহা + ঋষি
(গ) মহা + অর্ষি (ঘ) মহো + ঋষি
১২৩. পৌ + অক = ?
(ক) পৌবক (●) পাবক
(গ) পাবন (ঘ) পরক
১২৪. জাতি + অভিমান =
(ক) জাত্যাভিমান (●) জাত্যভিমান
(গ) জাতিভিমান (ঘ) জাতভিমান
১২৫. কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
(●) সম্ + চয় = সঞ্চয় (খ) শ + অন = শয়ন
(গ) রাজ + জ্ঞী = রাজ্ঞী (ঘ) মনো + কষ্ট = মনঃকষ্ট
১২৬. 'ষড়ঋতু' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ—
(●) ষট্ + ঋতু (খ) ষড় + ঋতু
(গ) ষড়ঃ + ঋতু (ঘ) ষষ্ট + ঋতু
১২৭. ‘মৃন্ময়' শব্দের সন্ধি বিচ্ছেদ—
(ক) মৃদ + ময় (খ) মৃন + ময়
(●) মৃৎ + ময় (ঘ) মৃ + ময়
১২৮. ‘নির্ভয়া' শব্দটির গঠনের সঙ্গে সম্পর্কিত নয়—
(ক) উপসর্গ (●) সন্ধি
(গ) প্রত্যয় (ঘ) প্রকৃতি
১২৯. ‘প্রাতঃকাল'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) প্রাত্ + কাল (●) প্রাতঃ + কাল
(গ) প্ৰাত + কাল (ঘ) প্রাতশ + কাল
১৩০. ‘গায়ক’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) গা + ওক (খ) গা + য়ক
(গ) গা + অক (●) গৈ + অক
১৩১. নিচের কোন সন্ধিবিচ্ছেদ শুদ্ধ নয়?
(ক) অগ্নি + উৎপাত = অগ্ন্যুৎপাত (●) অতি + অধিক = অত্যাধি
(গ) বিদ্যা + আলয় = বিদ্যালয় (ঘ) পুনঃ + বণ্টন = পুনর্বণ্টন
১৩২. সন্ধি বিচ্ছেদ করুন : 'নরাধম'।
(ক) নর + আধম (●) নর + অধম
(গ) নর + ধম (ঘ) নরধ + ম
১৩৩. ‘মনীষা' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) মনী + ঈশা (●) মনস + ঈষা
(গ) মণী + ঈষা (ঘ) মনস + ঈশা
১৩৪. “বিষয় বহির্ভূত অথচ প্রচলিত'- ব্যাকরণে একে বলা হয়-
(ক) ব্যতিক্রম (খ) ব্যাভিচার
(গ) অনিয়ম (●) নিপাতনে সিদ্ধ
১৩৫. সন্ধি সহযোগে গঠিত শুদ্ধ শব্দ কোনটি?
(ক) জাত্যাভিমান (খ) দুরাবস্থা
(●) প্রীত্যান্তে (ঘ) বৃহদংশ
১৩৬. ‘সংগীত'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) সং+গীত (●) সম+গীত
(গ) সম+গিত (ঘ) সু+গীত
১৩৭. ‘নাবিক' শব্দের সন্ধি বিচ্ছেদ—
(ক) ন + ইক (●) নৌ + ইক
(গ) নবৌ +ইক (ঘ) নবো + ইক
১৩৮. ‘পর্যালোচনার' সঠিক সন্ধি বিচ্ছেদ—
(ক) পর্য + আলোচনা (●) পরি + আলোচনা
(গ) পর্যা + লোচনা (ঘ) পর্যালো + চনা
(ঙ) পরিআলো + চনা
১৩৯. 'জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
(ক) জন + ইক (●) জন + এক
(গ) জনৈ + এক (ঘ) জন + ঈক
১৪০. 'দ্যুলোকে' শব্দের যথার্থ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
(ক) দুঃ + লোক (●) দিব্ + লোক
(গ) দ্বি+ লোক (ঘ) দ্বিঃ + লোক
১৪১. ‘গতানুগতিক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি?
(ক) গত + আনুগতিক (খ) গত + অনুগতিক
(●) গতা + আনুগতিক (ঘ) গতা + অনুগতিক
(ঙ) গতানু + গতিক
১৪২. 'পরস্পর' শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) পর: + পর
(খ) পরস + পর
(●) পর + পর (ঘ) পরো + পর
(ঙ) পরস: + পর
১৪৩. ‘দৃষ্টান্ত' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
(●) দৃষ্টি + অন্ত (খ) দৃষ্টি + আন্ত
(গ) দৃষ্ট + অন্ত (ঘ) দৃষ্টা+ অন্ত
(ঙ) দৃষ্ট + আন্ত
১৪৪. ‘পুরাধ্যক্ষ' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) পুর + আধ্যক্ষ (●) পুর + অধ্যক্ষ
(গ) পুরা + ধ্যক্ষ (ঘ) পুরা + অধ্যক্ষ
(ঙ) পুরা + আধ্যক্ষ
১৪৫. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
(ক) বাক + দান = বাগদান
(খ) নিঃ + রব = নীরব
(গ) জল + ওকা = জলোকা (●) ষট্ + দশ = ষোড়শ
(ঙ) কোনোটিই নয়
১৪৬. সন্ধি বিচ্ছেদ করুন : 'তিরস্কার'-
(ক) তিরস + কার (খ) তির + স্কার
(●) তিরঃ + কার (ঘ) তিরসঃ + কার
(ঙ) কোনোটিই নয়
১৪৭. ‘শীতার্ত' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(●) শীত + ঋত (খ) শীত + আর্ত
(গ) শিত + ঋত (ঘ) শিত + অর্ত
১৪৮. সন্ধি বিচ্ছেদ করুন: অর্ধেক =
(ক) আধা + এক (●) অর্ধ + এক
(গ) অর্ধে + ক (ঘ) অর্ধ + ক
(ঙ) কোনোটিই নয়
১৪৯. 'বিচ্ছিন্ন' শব্দের সন্ধি-বিচ্ছেদ করুন :
(ক) বিচ + ছিন্ন (●) বি + ছিন্ন
(গ) বিৎ + চ্ছিন্ন (ঘ) বিৎ + ছিন
১৫০. 'সংযম' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) সম + য (●) সম + যম
(গ) সংযম (ঘ) সঙ + যম
১৫১. কোনটি নিয়মানুসারে সিদ্ধ হয়না?
(ক) গায়ক (●) শুদ্ধোদন
(গ) পশ্বাধর্ম (ঘ) দাপু
১৫২. কোনটি খাঁটি বাংলা ব্যঞ্জনসন্ধি? (বশেমুরপ্রবি 'ই' ইউনিট ২০১৮-১৯/
(●) গোড়া + এ = গোড়াই (খ) বিদ্যা + আলয় = বিদ্যালয়
(গ) নিঃ + রোগ = নীরোগ (ঘ) টাকা + শাল = টাকশাল
১৫৩. 'সদানন্দ' শব্দের সন্ধি-বিচ্ছেদ হলো—
(ক) সদ্ + আনন্দ (খ) সৎ + আনন্দ
(গ) সদা + নন্দ (●) সদা + আনন্দ
১৫৪. ‘প্রত্যাবর্তন' শব্দের সন্ধি-বিচ্ছেদ—
(ক) প্রতি + বর্তন (খ) প্রত্যা + বর্তন
(●) প্রতি + আবর্তন (ঘ) প্রতিঃ + আবর্তন
১৫৫. কোনটি অশুদ্ধ?
(●) উৎ + চ্ছ্বাস = উচ্ছ্বাস (খ) প্রতি + ঊষ = প্রত্যুষ
(গ) মনস্ + ঈষা = মনীষা (ঘ) পুরঃ + কার = পুরস্কার
১৫৬. বিশেষ নিয়মে সাধিত সন্ধিজাত শব্দ—
(●) উত্থান (খ) যাচঞা
(গ) রাজ্ঞী (ঘ) তৎকাল
১৫৭. ‘উত্থাপন' শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাই—
(ক) উৎ + থাপন (খ) উঃ + স্থাপন
(●) উৎ + স্থাপন (ঘ) উঃ + স্থাপন
২৫৮. 'ভুক্ত' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) ভুক্ + তো (●) ভুজ্ + ত
(গ) ভুজ + তো (ঘ) ভুঃ + ক্ত
১৬৯. ‘খাওয়া' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) খা + ওয়া (খ) খা + আ
(গ) খাঃ + ওয়া (●) খাও + আ
১৬০. ‘তন্ময়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) তন + ময় (খ) তনু + ময়
(গ) তদ্ + ময় (●) তৎ + ময়
১৬১. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
(ক) সন্তাপ (খ) সংস্কৃত
(●) তস্কর (ঘ) ডাক্তার
১৬২. ‘দুর্নীতি' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
(ক) দূর + নীতি (খ) দুর + নীতি
(●) দুঃ + নীতি (ঘ) দুঃ + নিতি
১৬৩. 'দুরূহ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(●) দুঃ + ঊহ (খ) দুঃ + রূহ
(গ) দূর + উহ (ঘ) দুর + হ
১৬৪. ‘পুনরুক্ত’-এর সন্ধি বিচ্ছেদ—
(●) পুনঃ + উক্ত (খ) পুন + রুক্ত
(গ) পূন: + রুক্ত (ঘ) পুন + উক্ত
১৬৫. 'অধ্যুষিত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি
(ক) অধ্য + উষিত (খ) আধ + ষিত
(●) অধি + ঊষিত (ঘ) আধু + উষিত
১৬৬. নিচের কোনটি শুদ্ধ?
(ক) পুষ্প + অঞ্জলি = পুস্পাঞ্জলী (খ) সৎ + চিন্তা = সুচিন্তা
(গ) মহা + ঈশ্বর = মহীশ্বর (●) বহ্নি + উৎসব = বহ্ন্যুৎসব
১৬৭. কোনটি অশুদ্ধ?
(ক) মনঃ + কষ্ট = মনঃকষ্ট (●) মনঃ + কামনা = মনঃকামনা
(গ) প্রাতঃ + কাল = প্রাতঃকাল (ঘ) অন্তঃ + করণ = অন্তঃকরণ
১৬৮. ‘নিরাকরণ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
(●) নিঃ + আকরণ (খ) নিঃ + করণ
(গ) নিরা + করণ (ঘ) নির + আকরণ
১৬৯. ‘মৃদঙ্গ' শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
(●) মৃৎ + অঙ্গ (খ) মৃদং + গ
(গ) মৃদ + অঙ্গ (ঘ) মৃদঙ + অঙ্গ
১৭০. ‘পুরস্কার' কোন সন্ধি?
(ক) স্বরসন্ধি (খ) ব্যঞ্জন সন্ধি
(●) বিসর্গসন্ধি (ঘ) কোনটিই নয়
১৭১. ‘মতৈক্য' শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) মত + এক (●) মত + ঐক্য
(গ) মতঃ + এক (ঘ) কোনোটিই নয়
১৭২. ‘কুজ্ঝটিকা'-এর সন্ধি বিচ্ছেদ—
(ক) কুত্ + ঝটিকা (খ) কুদ্ + ঝটিকা
(●) কুৎ + ঝটিকা (ঘ) কুজ্ + ঝটিকা
১৭৩. ‘তন্বী’-এর সন্ধি বিচ্ছেদ—
(ক) তনু + নী (●) তনু + ঈ
(গ) তনু + নব (ঘ) তনূ + নী
১৭৪. ‘দুস্থ’-এর সন্ধি বিচ্ছেদ—
(ক) দুঃহ + থ (খ) দুঃ + থ
(গ) দুঃ + হ (●) দুঃ + স্থ
১৭৫. 'দ্যুলোক' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি সঠিক?
(ক) দুই + লোক (খ) দু + লোক
(●) দিব + লোক (ঘ) দেব + লোক
১৭৬. বাংলা সন্ধি কয় প্রকার?
(ক) ২ (●) ৩
(গ) ৪ (ঘ) ৫
১৭৭. সম্ + কৃত = সংস্কৃত-
(ক) স্বরসন্ধি (●) ব্যঞ্জনসন্ধি
(গ) বিসর্গ সন্ধি (ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
১৭৮. 'পতঞ্জলি' শব্দের সঠিক সন্ধি কোনটি?
(ক) প + অঞ্জলি (●) পতৎ + অঞ্জলি
(গ) পত + অঞ্জলি (ঘ) পত + ঞ্জলি
১৭৯. ‘অলঙ্কার' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(●) অলম্ + কার (খ) অলং + কার
(গ) অল : + কার (ঘ) অলঙ + কার
১৮০. ‘গবাদি' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
(ক) গবা + আদি (খ) গো + আবাদি
(●) গো + আদি (ঘ) গবা + দি
১৮১. ‘পশু+অধম'-এর সন্ধিসাধিত রূপ কোনটি?
(ক) পশ্বধম (খ) পশ্যাধম
(●) পশ্বাধম (ঘ) পণ্ড্যধর্ম
১৮২. ‘আবিষ্কার' শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত?
(ক) উপসর্গযোগে (●) সন্ধিযোগে
(গ) প্রত্যয়যোগে (ঘ) বিভক্তিযোগে
১৮৩. ‘শীতার্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? (জবি ই’ ইউনিট ২০১৫-১৬/
(ক) শীত + রিত (●) শীত + ঋত
(গ) শীত + আর্ত (ঘ) শীত + অর্তি
১৮৪. 'দুর্বার' শব্দের প্রকৃত সন্ধি-বিচ্ছেদ কোনটি?
(ক) দূর + বার (খ) দুর + বার
(গ) দুঃ + বার (●) দূঃ + বার
১৮৫. ‘অন্যান্য' শব্দের সন্ধি রূপ কোনটি?
(ক) অন্য + আন্য (●) অন্য + অন্য
(গ) অন + আন্য (ঘ) অনু + অন্ন
১৮৬. 'যজ্ঞ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ—
(●) যজ্ + ন (খ) যো + অজ্ঞ
(গ) যঃ + অজ্ঞ (ঘ) যোঃ + অজ্ঞ
১৮৭. ‘জগজ্জ্যোতি' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
(●) জগৎ + জ্যোতি (খ) জগদ্ + জ্যোতি
(গ) জগত + জ্যোতি (ঘ) জগজ + জ্যোতি
১৮৮. ‘উদ্ধার' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
(●) উৎ + হার (খ) উৎ + ধার
(গ) উত + হার (ঘ) উদ্ + হার
(ঙ) উদ্ + ধার
১৮৯. সংস্কৃতে সন্ধি কয় প্রকার?
(ক) দুই (●) তিন
(গ) ছয় (ঘ) সাত
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910