
বিশ্ববিদ্যালয় ভর্তি : MCQ প্রশ্ন ও উত্তর, বাংলা দ্বিরুক্ত শব্দ
বাংলা দ্বিরুক্ত শব্দ
০১. আমার জ্বর জ্বর লাগছে—জ্বর জ্বর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে –
(●) দিরুক্ত শব্দ (খ) সমার্থক শব্দ
(গ) যুগ্ম শব্দ (ঘ) শব্দদ্বিত্ব
০২. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান'—এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ?
(ক) অবস্থাবাচক শব্দ (খ) বাক্যালঙ্কার শব্দ
(●) ধ্বন্যাত্মক শব্দ (ঘ) দ্বিরুক্ত শব্দ
০৩. কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে?
(●) পাকা পাকা আম (খ) ছি ছি কি করছ
(গ) নরম নরম হাত (ঘ) উড়ু উড়ু মন
০৪. “হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপণ'-এ বাক্যে কোন দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে?
(ক) যুগ্মরীতি (খ) অব্যয়ের
(গ) ধ্বনাত্মক (●) পদাত্মক
০৫. “ঝির ঝির করে বাতাস বইছে।' এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে?
(ক) ভাবের গভীরতা (●) ধ্বনিব্যঞ্জনা
(গ) সামান্যতা (ঘ) পৌনঃপুনিকতা
০৬. ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ কোনটি?
(ক) নড়নড় (●) কড়কড়
(গ) দরদর (ঘ) মরমর
০৭. নিচে উল্লেখিত শব্দজুটির মধ্যে কোনটিকে দ্বিরুক্ত শব্দ বলে?
(ক) কল কাকলি (খ) মুগ্ধ নয়নে
(গ) পথে-প্রান্তরে (●) হাতে হাতে
০৮. ‘আমি আজ জ্বর জ্বর বোধ করছি'— এখানে ‘জ্বর জ্বর’ দ্বিরুক্তি কি বুঝাচ্ছে?
(ক) আধিক্য (●) সামান্য
(গ) অসুখ (ঘ) পরস্পরতা
(ঙ) খ ও ঘ উভয়ই
০৯. কোন শব্দটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
(ক) ঘনঘন (●) টনটন
(গ) বইটই (ঘ) ধনজন
১০. খাঁটি দ্বিরুক্ত শব্দ কোনটি?
(ক) হাসি-খুশি (খ) ঝড়-ঞ্ঝা
(●) রাশি-রাশি (ঘ) জন্ম-মৃত্যু
১১. কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব-কবি কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) পৌনঃপনিকতা অর্থে (খ) ভাল অর্থে
(গ) পুনরাবৃত্তি অর্থে (●) উপহাস অর্থে
১২. কোনটি ধন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
(●) ঝম-ঝম (খ) ভাল-ভাল
(গ) রাশি-রাশি (ঘ) ঘন-ঘন
১৩. নিচের কোনটি যুগ্মরীতি দ্বিরুক্ত শব্দ?
(●) বই-টই (খ) আয়-ব্যয়
(গ) ঝম-ঝম (ঘ) ঠা-ঠা
১৪. ‘বইটই নিয়ে পড়তে বসো’। এখানে বইটই কী
(ক) যথাদ্বিরুক্ত (●) অনুচর-দ্বিরুক্ত
(গ) সমার্থক দ্বিরুক্ত (ঘ) বিপরীতার্থক দ্বিরুক্ত
১৫. কোনটি দ্বিরুক্ত শব্দ?
(ক) মান্য (খ) স্মরণ
(●) শন শন (ঘ) স্বতন্ত্র
১৬. পথে পথে কোন ধরনের শব্দ?
(ক) দ্বিরুক্ত শব্দ (খ) শব্দ দৈত্ব
(●) পদ দৈত্ব (ঘ) ধ্বন্যাত্মক শব্দ
১৭. দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠিত হয়েছে?
(ক) ফিটফাট (খ) সরাসরি
(●) ছটফট (ঘ) খটাখট
১৮. কোনটি যুগ্মরীতির দ্বিরুক্ত?
(ক) গরম গরম (●) টুপটাপ
(গ) ঝমঝম (ঘ) মিটির মিটির
১৯. ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ কোনটি?
(ক) চোখে চোখে (●) ঘেউ ঘেউ
(গ) কেউ কেউ (ঘ) চুপচাপ
২০. ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ কোনটি?
(●) কড়কড় (খ) মরমর
(গ) নরনর (ঘ) দরদর
২১. কোনটি ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ?
(ক) বনজঙ্গল (খ) জন্ম-মৃত্যু
(●) ডাল-ভাত (ঘ) হাতাহাতি
২২. 'রাত্রে লুচিমুচি কিছু খাইনে, স্রেফ ভাত।'-এ বাক্যে 'লুচিমুচি' শব্দদ্বৈত কী ভাব প্রকাশ করছে?
(ক) সাধারণ (খ) প্ৰসন্ন
(গ) অবজ্ঞা (●) অনীহা
২৩. 'এক যে ছিল রাজা'- এখানে ‘যে'-এর ব্যবহার-
(ক) অনুজ্ঞাসূচক (খ) সম্বোধনসূচক
(●) অলংকারসূচক (ঘ) সম্বন্ধসূচক
২৪. কোনটির অর্থ পক্ব অর্থে প্রকাশ পায়?
(ক) পাকা বাড়ি (খ) পাকা রং
(গ) পাকা কাজ (●) পাকা আম
২৫. কোনটি অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি?
(●) ঠা ঠা রোদ (খ) গরম গরম জিলাপি
(গ) জ্বর জ্বর লাগছে (ঘ) ভয়ে ভয়ে ছিলাম
২৬. একই শব্দ পর পর দু'বার ব্যবহৃত হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে কী বলা হয়?
(ক) শব্দ দ্বৈত (খ) দ্বিরুক্ত শব্দ
(গ) শব্দাত্মক দ্বিরুক্তি (●) সবগুলো
২৭. কোন শব্দটি পৌনঃপুনিকতা বোঝায়?
(ক) প্রতিবাদ (খ) প্রত্যুত্তর
(গ) প্রতিফলন (●) প্রতিক্ষণ
২৮. কোনটি দ্বিরুক্ত শব্দ?
(ক) ঝকমক (●) কড়কড়ে
(গ) কড়ি-কোমল (ঘ) ক্রমে ক্রমে
২৯. ‘জ্বর’-এর সাথে কোন শব্দের দ্বিরুক্তিতে ‘সামান্য' অর্থ প্রকাশ পায়?
(ক) জারি (খ) বিকার
(●) জ্বর (ঘ) ব্যাধি
৩০. কোনটি ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ
(ক) চোখে চোখে (খ) ভয়টয়
(●) টুপটাপ (ঘ) কাছাকাছি
৩১. 'চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা।' এখানে ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন
পদরূপে ব্যবহৃত হয়েছে?
(●) ক্রিয়া-বিশেষণ (খ) বিশেষণ
(গ) ক্রিয়া (ঘ) বিশেষ্য
৩২. 'হু হু' দ্বারা কিসের শব্দ বোঝানো হয়?
(ক) অনুভূতিজাত (খ) কাল্পনিক ধ্বনি
(গ) মানুষের ধ্বনির অনুবাদ (●) বস্তুর ধ্বনির অনুকার
৩৩. 'গ্রামে-গ্রামে' দ্বিরুক্তিটি কোন অর্থ প্রকাশ করে?
(●) ব্যাপ্তি (খ) সদৃশ
(গ) সংযোগ (ঘ) অল্প
৩৪. 'কেবল কিন্তু কিন্তু করো না।'—এখানে 'কিন্তু কোন অর্থে ব্যবহৃত হয়েছে
(●) প্রতিবাদ (খ) সন্দেহ
(গ) বিস্ময় (ঘ) সংশয়
৩৫. সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি কোনটি?
(●) ধন-দৌলত (খ) ভাল-মন্দ
(গ) তোড়-জোড় (ঘ) আমির-ফকির
৩৬. কোনটি ক্রিয়া বাচক শব্দের দ্বিরুক্তি?
(ক) কালো কালো মেঘ (●) ডেকে ডেকে সারা
(গ) ছোট ছোট গ্রাম (ঘ) পায়ে পায়ে হাঁটা
৩৭. ‘এদিকে রোগীর তো যায় যায় অবস্থা।'- বাক্যটিতে ‘যায় যায়' দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে—
(●) বিশেষণ রূপে (খ) স্বল্পকাল স্থায়ী বোঝাতে
(গ) ক্রিয়া বিশেষণ (ঘ) পৌনঃপুনিকতা বোঝাতে
৩৮. 'সে তোমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে।' এই বাক্যে মাঝে মাঝে দ্বিরুক্ত শব্দ
(●) ক্রিয়া বিশেষণ (খ) বিশেষণ
(গ) বিশেষণীয় বিশেষণ (ঘ) বিশেষ্য
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910