
বিসিএস: ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: বাংলাদেশের দ্বীপ
বিসিএস: ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: বাংলাদেশের দ্বীপ
১। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তরঃ ভোলা
২। পর্যটন শিল্পের প্রচারার্থে ভোলা জেলার নিজস্ব ব্র্যান্ডিং-য়ের জন্য কোন নামটি চূড়ান্ত করা হয়েছে?
উত্তরঃ দ্বীপের রানী
৩। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ নাফ
৪। সেন্ট মার্টিন কি?
উত্তরঃ বাংলাদেশের একটি দ্বীপ
৫। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ (Coral island) এর নাম কি?
উত্তরঃ সেন্টমার্টিন
৬। সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় নাম কি?
উত্তরঃ নারিকেল জিনজিরা
৭। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?
উত্তরঃ ৮
৮। বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়?
উত্তরঃ কক্সবাজার
৯। বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি?
উত্তরঃ সেন্ট মার্টিন
১০। কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত?
উত্তরঃ ছেড়া দ্বীপ
১১। ছেড়াদিয়া বা সিরাদিয়া কোথায় অবস্থিত?
উত্তরঃ সেন্ট মার্টিনস দ্বীপের দক্ষিণে
১২। St. Martin Island is a -
উত্তরঃ Union
১৩। টেকনাফ থেকে সেন্টমার্টিন চলাচলকারী বিলাসবহুল জাহাজের নাম -
উত্তরঃ কেয়ারি সিন্দাবাদ
১৪।‘অলিভ টারটল' বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
উত্তরঃ সেন্টমার্টিন
১৫।‘নিঝুম দ্বীপ’ যে জেলার অংশ-
উত্তরঃ নোয়াখালী
১৬। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ হাতিয়া
১৭। বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত?
উত্তরঃ মেঘনা
১৮। নিঝুম দ্বীপের আয়তন কত?
উত্তরঃ ৮১ ব.মা.
১৯। কোন দ্বীপের মালিকানা বাংলাদেশ ও ভারত উভয়ই দাবি করে?
উত্তরঃ দক্ষিণ তালপট্টি
২০। দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান কোথায়?
উত্তরঃ বঙ্গোপসাগরের বুকে
২১। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ সাতক্ষীরায়
২২। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তরঃ হাড়িয়াভাঙ্গা
২৩। পূর্বাশা দ্বীপের অপর নাম-
উত্তরঃ দক্ষিণ তালপট্টি
২৪। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
উত্তরঃ মহেশখালী
২৫। আদিনাথ মন্দির কোন দ্বীপে অবস্থিত?
উত্তরঃ মহেশখালী
২৬। সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত?
উত্তরঃ সামুদ্রিক মাছ শিকারের জন্য
২৭। বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের নাম কী?
উত্তরঃ মাতারবাড়ি
২৮। Which one is the proposed deep . .... sea port?
উত্তরঃ Moheshkhali
২৯। গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
উত্তরঃ ৭ বর্গ কিলোমিটার
৩০। দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ি বন্দরটি কোথায় নির্মাণ করা হবে?
উত্তরঃ কক্সবাজার
৩১। রাত্রে নৌ চলাচলের সুবিধার জন্য বাংলাদেশের কোথায় পুরানো বাতিঘর ছিল?
উত্তরঃ কুতুবদিয়া
৩২। কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার
৩৩।'মনপুরা' মূলত একটি -
উত্তরঃ দ্বীপের নাম
৩৪। মনপুরা দ্বীপ কোন জেলার অন্তর্গত?
উত্তরঃ ভোলা
Questions prepared
by
The Expert Teachers Panel
of
Onlinereadingroombd.com
+88 01713 211 910