
এসএসসি ইসলাম শিক্ষা। অধ্যায়-৪ আখলাক। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
এসএসসি ইসলাম শিক্ষা। অধ্যায়-৪ আখলাক। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
১. মানবজীবনে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো-
ক) তাকওয়া
খ) ইহসান
* আখলাক
ঘ) আদল
২. 'সুন্দর চরিত্রই পুণ্য'— কে বলেছেন?
ক) আল্লাহ তায়ালা
খ) আরবি প্রবাদ
* মহানবি (স)
ঘ) মুসলীম মনিষী
৩. তাকওয়া হলো—
ক) আল্লাহর ভক্তি
* আল্লাহর ভয়
গ) আল্লাহর একত্ববাদ
ঘ) আল্লাহর সান্নিধ্য
৪. আল্লাহর ভয়ে যাবতীয় পাপকাজ থেকে বিরত থাকাকে কী বলে?
* তাকওয়া
খ) সত্যবাদিতা
গ) আমানত
ঘ) মানবসেবা
৫. মিজান খোদাভীর হতে চায় । সেজন্য সর্বাগ্রে তাকে চর্চা করতে হবে—
ক) সত্যবাদিতার
* তাকওয়ার
গ) মানবসেবার
ঘ) শালীনতার
৬. আল্লাহ তায়ালার কাছে অত্যধিক মূল্য কোনটির?
ক) আমানতদারি
খ) সত্যবাদিতা
গ) কর্তব্যপরায়ণতা
* তাকওয়া
৭. “নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন।' এটি কোন সূরার অন্তর্গত?
* আত-তাওবা
খ) আল-ইমরান
গ) আন-নিসা
ঘ) আল-বাকারা
৮. সচ্চরিত্রের মূল সঞ্জীবনী শক্তি কী?
ক) আখলাক
* তাকওয়া
গ) সত্যবাদিতা
ঘ) আমানতদারি
৯. তাকওয়া নিয়ে আসে-
i. সফলতা
ii. মর্যাদা
iii. অহংকার
নিচের কোনটি সঠিক?
* i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১০. যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তার কী নেই?
* দ্বীন
খ) ইমান
গ) চরিত্র
ঘ) আমানত
১১. ওয়াদা পালনের ফলে—
i. ব্যক্তি মর্যাদাবান ও আস্থাশীল হয়
ii. সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়
iii. আল্লাহর সন্তুটি অর্জিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
* i, ii ও iii
১২. কোনটি সকল পাপের মূল?
ক) নামায ত্যাগ করা
* মিথ্যা বলা
গ) খুন করা
ঘ) মাপে কম দেওয়া
১৩. যে ব্যক্তি সত্য কথা বলে তাকে কী বলে?
* সাদিক
খ) কাযিব
গ) আমিন
ঘ) আদিল
১৪. “হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো।”আয়াতটি দ্বারা বুঝানো হয়েছে
ক) আমানতের গুরুত্ব
খ) শালীনতার গুরুত্ব
* সত্যবাদিতার গুরুত্ব
ঘ) পরিচ্ছন্নতার গুরুত্ব
১৫. কোনটি মানুষকে ইহকালীন ও পরকালীন জীবনে সম্মান-মর্যাদা ও সফলতা দান করে?
* সত্যবাদিতা
খ) তাকওয়া
গ) জ্ঞান
ঘ) ইলম
১৬. ইসলামি নৈতিকতার মূলভিত্তি কী?
ক) শালীনতা
* সত্যবাদিতা
গ) আমানত
ঘ) তাকওয়া
১৭. ইসলামি সমাজব্যবস্থার মূলভিত্তি কোনটি?
ক) হজ করা
খ) আমানতদারিতা
* শালীনতা বজায় রাখা
ঘ) সম্পদশালী হওয়া
১৮. ‘হাদিসে কোন গুণটিকে পুরোটাই কল্যাণময়' বলা হয়েছে?
ক) তাকওয়া
* শালীনতা
গ) আমানত
ঘ) সত্যবাদিতা
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ
শায়লা ব্যাংকে চাকরি করেন। তিনি সুরুচিপূর্ণ পোশাক পরিধান করে
অফিসে যান। কথাবার্তা, চালচলনে ভদ্র আচরণ করেন ।
১৯. শায়লার মধ্যে নিচের কোনটির পরিচয় পাওয়া যায়?
* শালীনতা
খ) আদল
গ) আহদ
ঘ) সত্যবাদিতা
২০. তার ঐ আচরণের ফলে—
i.মানসম্মান সুরক্ষিত থাকবে
ii. সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে
iii. পরকালীন সফলতা লাভ করবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
* i, ii ও iii
২১. খিয়ানতকারী একজন—
ক) মুশরিক
খ) ফাসিক
* মুনাফিক
ঘ) মুসলিম
২২. ‘মায়ের পদতলে সন্তানের বেহেশত।' এ হাদিস থেকে বোঝা যায়, জান্নাত পাওয়া যাবে—
ক) মায়ের পায়ের নিচে
* মায়ের সেবার মাধ্যমে
গ) মায়ের পা জড়িয়ে
ঘ) মায়ের অনুমতিক্রমে
২৩. মেয়েদের শালীনতা রক্ষা করে চলার কথা স্পষ্টভাবে কোন সূরায় বর্ণিত হয়েছে?
ক) সূরা বাকারা
খ) সূরা নিসা
* সূরা আহযাব
ঘ) সূরা আনআম
২৪. “লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময়” – এটি কার কথা?
ক) আল্লাহর
* রাসুলের
গ) শিক্ষকের
ঘ) একজন মনীষীর
২৫. কুরআন মজিদে ‘নারীগণ তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ এর দ্বারা কী বোঝানো হয়েছে?
ক) বৈষম্য
* সমতা
গ) পুরুষের শ্রেষ্ঠত্ব
ঘ) নারীর শ্রেষ্ঠত্ব
২৬. ‘হুব্বুল ওয়াতান' মানে কী?
ক) প্রকৃতিপ্রেম
খ) পরিচ্ছন্নতা
* স্বদেশপ্রেম
ঘ) স্বাধীনতা
২৭. দেশের কল্যাণে আমাদের উচিত—
i. স্বাধীনতা রক্ষায় কাজ করা
ii. জাতীয় উন্নতিতে অবদান রাখা
iii. সম্পদের অপচয় করা
নিচের কোনটি সঠিক?
* i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৮. মানবজীবনে সফলতা অর্জনের বিবেচনা করা হয়?
* কর্তব্যপরায়ণতা
খ) আত্মশুদ্ধি
গ) ভ্রাতৃত্ববোধ
ঘ) সাম্প্রদায়িক সম্প্রীতি
২৯. পরিচ্ছন্নতার প্রতিশব্দ—
ক) নাজাসাত
* নাজাফাত
গ) গালিজাত
ঘ) খাফিফাত
৩০. প্রয়োজন মাফিক অর্থ ব্যয় করাকে কী বলে?
ক) কার্পন্য
খ) কৃচ্ছতা
* মিতব্যায়িতা
ঘ) দৈন্যতা
৩১. আত্মশুদ্ধির আরবি প্রতিশব্দ হলো—
ক) তাসমিয়াহ
খ) তাযরিয়াহ
গ) তালবিয়াহ
* তাযকিয়াহ
৩২. মহানবি (সঃ)-এর বাণী অনুসারে অন্তর পরিষ্কারের যন্ত্র কোনটি?
ক) নামায
খ) যাকাত
* যিকির করা
ঘ) হজ্জ
৩৩. আত্মশুদ্ধি মানুষের মধ্যে সৃষ্টি করে—
i. অন্তরের পবিত্রতা
ii. পার্থিব সচ্ছলতা
iii. নৈতিকতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
* i ও iii
ঘ) i, ii ও iii
৩৪. পবিত্র কুরআনে যতস্থানে সালাতের কথা বলা হয়েছে তত স্থানে কোন ইবাদতের কথা বলা হয়েছে?
* সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ
খ) দরিদ্র লোকের প্রাপ্ত অধিকার
গ) জুলুম থেকে বিরত থাকার
ঘ) পিতা-মাতার অধিকার
৩৫. কোনটি আখলাকে যামিমাহ নয়?
ক) ঠাট্টা-বিদ্রূপ
খ) হিংসা-বিদ্বেষ
* মানবসেবা
ঘ) পরচর্চা
৩৬. নিচের কোনটি মিথ্যাচারের শামিল?
ক) হিংসা
খ) ফাসাদ
গ) গিবত
* প্রতারণা
৩৭. প্রতারণা একটি সমাজদ্রোহী অপরাধ। কারণ এটি—
ক) অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত করে
খ) সামাজিক মূল্যবোধের ক্ষতি করে
গ) অধিকার নষ্ট করে
* বিশ্বাস ও আস্থা নষ্ট করে
৩৮. অপরের অসাক্ষাতে তার দোষ প্রকাশ করাকে কী বলে?
ক) পরশ্রীকাতরতা
খ) হিংসা
গ) ঘৃণা
* গিবত
৩৯. হিংসা এর আরবি প্রতিশব্দ কোনটি?
ক) আল-ফিতনাহ্
খ) আল-গিশ্
* আল-হাসাদ
ঘ) রিবা
৪০. জাতীয় ঐক্য, সংহতি ও উন্নতির পথে অন্তরায় কোনটি?
* হিংসা
খ) ফিতনা
গ) গিবত
ঘ) কর্র্মবিমুখতা
৪১. অন্যের উন্নতি ও সুখ ধ্বংস কামনা করাকে কী বলে?
ক) গিবত
* হিংসা
গ) সুদ
ঘ) ঘুষ
৪২. কর্মবিমুখতা মানুষের মধ্যে সৃষ্টি করে?
ক) উদ্দীপনা
* অলসতা
গ) অহংকার
ঘ) হিংসা
৪৩. কোনটির ফলে সমাজে অন্যায়-অত্যাচারের দরজা খুলে যায়?
ক) হিংসা
খ) সুদ-ঘুষ
গ) কর্মবিমুখতা
* ফিতনা-ফাসাদ
৪৪. ফিতনা দ্বারা বোঝায়-
i. সুশৃঙ্খল অবস্থা
ii. বিশৃঙ্খল অবস্থা
iii. অরাজক পরিস্থিতি নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
* ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৫. ধার দেওয়ার মাধ্যমে উপার্জিত অর্থকে বলা হয় –
* সুদ
খ) ঘুষ
গ) ফিতনা
ঘ) যৌতুক
৪৬. যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাকে কী বলে?
ক) ব্যবসা
খ) মুনাফা
গ) সুদ
* ঘুষ
নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জনাব সিদ্দিক আদালতে সাক্ষ্য দিতে যান। সত্য সাক্ষ্য দিলে ঝুঁকি
আছে জেনেও তিনি মিথ্যা বলেননি। তার সাক্ষীতে দুজন নিরপরাধী
নিশ্চিত শাস্তি থেকে মুক্তি পান ।
৪৭. জনাব সিদ্দিক-এর চরিত্রে কোনটি প্রকাশ পেয়েছে?
* সিদক
খ) হিকমা
গ) আদল
ঘ) হাসাদ
৪৮. এর ফলে তিনি—
i. পুণ্য লাভ করবেন
ii. জান্নাত লাভ করবেন
iii. সম্পদশালী হতে পারবেন নিচের কোনটি সঠিক?
* i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ
রনি সাহেব ব্যাংকের ম্যানেজার। তিনি অতিরিক্ত টাকার বিনিময়ে কৃষিঋণ
অনুমোদন দেন।
৪৯. রনি সাহেবের কাজটি ইসলামি শরিয়তে কীসের অন্তর্ভুক্ত?
* হারাম
খ) বিদআত
গ) মাকরুহ
ঘ) হালাল
৫০. রনি সাহেবের অতিরিক্ত টাকা গ্রহণ-
ক) সুদ
* ঘুষ
গ) বখশিশ
ঘ) আত্মসাৎ
+88 01713 211 910