
এসএসসি পরীক্ষা । বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-১ ভাষা ও বাংলা ভাষা। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-১ ভাষা ও বাংলা ভাষা
১. বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে?
ক. চোখ
খ. নাক
গ. জিভ
ঘ. কান
২. ব্রেইল পদ্ধতি ব্যবহার করে-
ক. শ্রবণ-শক্তিহীনরা
খ. দৃষ্টি শক্তিহীনরা
গ. মানসিক-শক্তিহীনরা
ঘ. শারীরিক শক্তিহীনরা
৩. বাংলা ভাষায় কথা বলে প্রায়-
ক. ১৫ কোটি লোক
খ. ২০ কোটি লোক
গ. ২৫ কোটি লোক
ঘ. ৩০ কোটি লোক
৪. মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা, পৃথিবীর কততম ভাষা?
ক. ৪র্থ
খ. ৫ম
গ. ৬ষ্ঠ
ঘ. ৭ম
৫. নিচের কোনটি ভাষা-পরিবারের নাম নয়?
ক. ইন্দো-ইউরোপীয়
খ. আফ্রিকীয়
গ. দ্রাবিড়ীয়
ঘ. ইন্দো-ইরানীয়
৬. ধ্রুপদি ভাষা হিসেবে স্বীকৃত—
ক. সংস্কৃত ও পালি
খ. অহমিয়া ও ওড়িয়া
গ. নেপালি ও সিংহলি
ঘ. হিন্দি ও উর্দু
৭. নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম?
ক. কেন্তুম
খ. সংস্কৃত
গ. পূর্ব ভারতীয় প্রাকৃত
ঘ. দ্রাবিড়ীয়
৮. বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়—
ক. মহাভারতে
খ. চর্যাপদে
গ. বৈষ্ণব পদাবলিতে
ঘ. মঙ্গলকাব্যে
৯. বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি?
ক. ব্রাহ্মী
খ. বাংলা
গ. মণিপুরি
ঘ. কুটিল
১০. ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা?
ক. কেরালা
খ. ওড়িশা
গ. ত্রিপুরা
ঘ. হরিয়ানা
১১. ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি?
ক. শব্দের অর্থ প্রকাশ করা
খ. ভাষাকে শ্রুতিমধুর করা
গ. মনের ভাব প্রকাশ করা
ঘ. শব্দের অর্থবৈচিত্র্য সৃষ্টি করা
১২. এক বা একাধিক ধ্বনি দিয়ে কী তৈরি হয়?
ক. ভাষা
খ. পদ
গ. বাক্য
ঘ. শব্দ
১৩. মানুষ মনের ভাব আদান-প্রদানের জন্য কী ব্যবহার করে?
ক. বাক্য
খ. শব্দ
গ. ধ্বনি
ঘ. অক্ষর
১৪. ভাষা হলো-
ক. উচ্চারণের প্রতীক
খ. কণ্ঠের উচ্চারণ
গ. ভাব প্রকাশের মাধ্যম
ঘ. ধ্বনির সমষ্টি
১৫. বাক্যের সমষ্টিকে কী বলে?
ক. অর্থ
খ. পদসমষ্টি
গ. ভাষা
ঘ. পদবিন্যাস
১৬. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক. ভাষা
খ. ইঙ্গিত
গ. চিত্র
ঘ. আচরণ
১৭. দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষাকে কী বলে?
ক. নান্দনিক ভাষা
খ. ব্রেইল পদ্ধতি
গ. আঞ্চলিক ভাষা
ঘ. ইশারা ভাষা
১৮. বাক-প্রতিবন্ধীদের বোঝানোর জন্য কী ভাষা তৈরি করা হয়েছে?
ক. ব্রেইল ভাষা
খ. উপভাষা
গ. ইশারা ভাষা
ঘ. উপজাতিদের ভাষা
১৯. বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম-
ক. আঞ্চলিক ভাষা
খ. গৌড়ীয় ভাষা
গ. বাংলা ভাষা
ঘ. অপভ্রংশ ভাষা
২০. বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা-
ক. আসাম
খ. পশ্চিমবঙ্গ
গ. উত্তর প্রদেশ
ঘ. গুজরাট
২১. ভারতের পশ্চিমবঙ্গে কত কোটি মানুষ বাংলাভাষী?
ক. পনেরো কোটি
খ. তেরো কোটি
গ. বারো কোটি
ঘ. দশ কোটি
২২. ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম?
ক. চতুর্থ
খ. ষষ্ঠ
গ. পঞ্চম
ঘ. সপ্তম
২৩. আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে?
ক. এক হাজার
খ. দুই হাজার
গ. তিন হাজার
ঘ. চার হাজার
২৪. নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
ক. দ্রাবিড়ীয়
খ. পূর্ব ভারতীয় প্রাকৃত
গ. সংস্কৃত
ঘ. কেন্তম
২৫. পূর্ব ভারতীয় কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়েছে?
ক. পালি
খ. উড়িয়া
গ. হিন্দি
ঘ. প্রাকৃত
২৬. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
ক. মহাভারত
খ. চর্যাপদ
গ. রামায়ণ
ঘ. জঙ্গনামা
২৭. ভারতের অন্যান্য প্রদেশে বাংলাভাষী মানুষের সংখ্যা-
ক. তিন কোটি
খ. চার কোটি
গ. দুই কোটি
ঘ. পাঁচ কোটি
২৮. বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কত?
ক. ১১
খ. ৩৯
গ. ৩২
ঘ. ৫০
২৯. কত বছর পূর্বে ব্রাহ্মী লিপির জন্ম হয়?
ক. ১৫০০
খ. ২০০০
গ. ১০০০
ঘ. ২৫০০
৩০. বাংলা লিপির উৎস হলো-
ক. আরবিলিপি
খ. সংস্কৃতলিপি
গ. চীনালিপি
ঘ. ব্রাহ্মীলিপি
৩১. বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ?
ক. বাংলা
খ. ব্রাহ্মী
গ. কুটিল
ঘ. মণিপুরি
৩২. বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ?
ক. সংস্কৃত লিপি
খ. আর্য লিপি
গ. ব্রাহ্মীলিপি
ঘ. কুটিল লিপি
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910