
এসএসসি পরীক্ষা । বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-৩ বাংলা ভাষার রীতি ও বিভাজন। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-৩ বাংলা ভাষার রীতি ও বিভাজন
১. বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে-
ক. সাধু রীতি
খ. আঞ্চলিক রীতি
গ. লেখ্য রীতি
ঘ. প্রমিত রীতি
২. বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয়—
ক. প্রাচীন যুগে
খ. মধ্যযুগে
গ. উনিশ শতকের শুরুতে
ঘ. বিশ শতকের শুরুতে
৩. নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ?
ক. করিল
খ. করেছে
গ. করত
ঘ. করলাম
৪. সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি?
ক. ক্রিয়ারূপ দীর্ঘ
খ. বিশেষ্যের আধিক্য
গ. অনুসর্গ হ্রস্বতর
ঘ. সর্বনাম হ্রস্বতর
৫. বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়?
ক. বরেন্দ্রি
খ. কামরূপি
গ. রাঢ়ি
ঘ. পূরি
৬. অধিকাংশ ভাষায় রীতি থাকে-
ক. ২টি
খ. ৪টি
গ. ৩টি
ঘ. ৫টি
৭. বাংলা কথ্য ভাষার কয়টি রূপ দেখা যায়?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
৮. বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি?
ক. একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. চারটি
৯. নিচের কোনটি কথ্য রীতির অন্তর্ভুক্ত?
ক. সাধুরীতি
খ. আঞ্চলিক কথ্য রীতি
গ. কাব্য রীতি
ঘ. প্রমিত রীতি
১০. কোন রীতির উপর ভিত্তি করে লেখ্য ভাষা রীতির রূপ তৈরি হয়?
ক. সাধু রীতি
খ. আঞ্চলিক রীতি
গ. কথ্য রীতি
ঘ. প্রমিত রীতি
১১. স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কোন ভাষারীতির পরিবর্তন?
ক. আদর্শ
খ. প্রমিত
গ. কথ্য
ঘ. সাধু
১২. ভাষার আঞ্চলিকতাকে কী নামে আখ্যায়িত করা হয়ে থাকে?
ক. আদর্শ কথ্য ভাষা
খ. উপভাষা
গ. সাধু ভাষা
ঘ. লেখ্য ভাষা
১৩. ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কী বলা হয়?
ক. প্রাকৃত ভাষা
খ. আর্য ভাষা
গ. উপভাষা
ঘ. ধ্রুপদি ভাষা
১৪. পশ্চিমবঙ্গে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়?
ক. বরেন্দ্রি
খ. রাঢ়ি
গ. পূর্বি
ঘ. কামরূপি
১৫. পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চলের উপভাষা কী নামে পরিচিত?
ক. বাঙ্গালি
খ. কামরূপি
গ. ঝাড়খণ্ডি
ঘ. পূর্বি
১৬. বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর আঞ্চলের উপভাষা কী নামে পরিচিতি?
ক. বরেন্দ্রি
খ. কামরূপি
গ. বাঙ্গালি
ঘ. পূর্ব
১৭. আঞ্চলিক ভাষার অপর নাম-
ক. কথ্যভাষা
খ. সাধুভাষা
গ. উপভাষা
ঘ. চলিত ভাষা
১৮. বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্যভাষা কোন রীতির?
ক. মান্য বা প্রমিত কথ্যরীতি
খ. আদর্শ লেখ্য রীতি
গ. প্রমিত রীতি
ঘ. সাধু রীতি
১৯. মান্য বা প্রমিত কথ্যরীতি প্রয়োগের ক্ষেত্র/মাধ্যম হলো-
ক. আনুষ্ঠানিক বক্তব্য
খ. সংবাদ উপস্থাপন
গ. আলোচনা ও কবিতা আবৃত্তি
ঘ. সবগুলোই
২০.লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম-
ক. শ্রীকৃষ্ণকীর্তন
খ. মঙ্গলকাব্য
গ. চর্যাপদ
ঘ. পদ্মাবতী
২১. 'চর্যাপদ' কত বছর আগের লিখিত বাংলা ভাষা?
ক. প্রায় দুই হাজার
খ. প্রায় এক হাজার
গ. প্রায় নয়শত বছর
ঘ. প্রায় সাতশত বছর
২২. 'চর্যাপদ' বাংলা ভাষার যে রীতিতে রচিত তা হলো-
ক. গদ্যরীতি
খ. কাব্যরীতি
গ. নাট্যরীতি
ঘ. প্রমিত রীতি
২৩. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে?
ক. লেখ্য
খ. কথ্য
গ. আঞ্চলিক
ঘ. উপভাষা
২৪. চলিত রীতির একটি আদর্শ রূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে কোন শতকে?
ক. ষোলো শতকে
খ. সতেরো শতকে
গ. উনিশ শতকে
ঘ. একুশ শতকে
২৫. বাংলা কাব্য রীতি কয়টি ভাগে বিভক্ত?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২৬. বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি হলো-
ক. অমিত্রাক্ষর
খ. মিত্রাক্ষর
গ. পয়ার
ঘ. পদ্য কাব্য
২৭. কত শতাব্দী ধরে সাধু রীতি বাংলা লেখ্য ভাষায় চালু রয়েছে?
ক. প্রায় তিন শতাব্দী
খ. প্রায় দেড় শতাব্দী
গ. এক শতাব্দী
ঘ. অর্ধ শতাব্দী
২৮. সাধুরীতির বহু সর্বনামে কী যুক্ত থাকে? [ঢা. '২৪]
ক. 'ক'-বর্ণ
খ. 'হ'-বৰ্ণ
গ. 'ত'-বৰ্ণ
ঘ. 'ম-বর্ণ
২৯. সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি? অথবা, কোনটি সাধু ভাষারীতির বৈশিষ্ট্য?
ক. সাধুরীতির ক্রিয়ারূপ দীর্ঘতর
খ. তদ্ভব শব্দবহুল
গ. পরিবর্তনশীল
ঘ. সহজবোধ্য
৩০. প্রমিত রীতির আর একটি নাম-
ক. আদর্শ রীতি
খ. মান রীতি
গ. বিশেষ রীতি
ঘ. যথার্থ রীতি
৩১. বাংলা ভাষায় প্রমিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
ক. আভিজাত্যপূর্ণ
খ. পদবিন্যাস সুনির্দিষ্ট
গ. প্রমিত রীতিতে কথ্যরীতির শব্দ বর্জনীয়
ঘ. কাঠামো অপরিবর্তনীয়
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910