
এসএসসি পরীক্ষা । বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-৬ স্বরধ্বনি। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-৬ স্বরধ্বনি
১. বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৬
খ. ৭
গ. ১০
ঘ. ১১
২. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখগহ্বরের কোথাও বাধা পায় না?
ক. স্বরধ্বনি
খ. ব্যঞ্জনধ্বনি
গ. মৌলিক ধ্বনি
ঘ. যুগ্মধ্বনি
৩. ধ্বনির প্রতীককে বলা হয়-
ক. শব্দ
খ. বর্ণ
গ. বাক্য
ঘ. ভাষা
৪. ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হসচিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়?
ক. [অ]
খ. [আ]
গ. [ই]
ঘ. [উ]
৫. 'ফ' যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি?
ক. ঞ ও ষ
খ. ষ ও ঞ
গ. ষ ও ণ
ঘ. ণ ও ষ
৬. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়-
ক. কারবর্ণ
খ. ফলা
গ. অনুবর্ণ
ঘ. রেফ
৭. ব্যঞ্জবর্ণের বিকল্প রূপের নাম-
ক. কারবর্ণ
খ. ফলা
গ. অনুবর্ণ
ঘ. রেফ
৮. নিচের কোন জোড়টি যুক্তবর্ণের রূপভেদকে প্রকাশ করে?
ক. স্বচ্ছ ও অস্বচ্ছ
খ. স্বচ্ছ ও যুক্ত
গ. কার ও ফলা
ঘ. অস্বচ্ছ ও উন্মুক্ত
৯. বাংলা কারবর্ণের সংখ্যা-
ক. ১১
খ. ৯
গ. ১০
ঘ. ১২
১০. বাংলা সংখ্যাবর্ণ কয়টি?
ক. ৭
খ. ১০
গ. ১২
ঘ. ৮
১১. কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান?
ক. ধ্বনি
খ. বর্ণ
গ. শব্দ
ঘ. বাক্য
১২. ভাষার ক্ষুদ্রতম একককে বলে-
ক. ধ্বনি
খ. শব্দ
গ. বর্ণ
ঘ. বাক্য
১৩. বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি?
ক. ৭টি
খ. ৩২টি
গ. ৩৭টি
ঘ. ৫০টি
১৪. নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি ?
ক. অ্যা
খ. ঔ
গ. ঐ
ঘ. ঈ
১৫. মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি?
ক. ২৬
খ. ৩০
গ. ৩২
ঘ. ৩৯
১৬. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও কোথাও বাধা পায়?
ক. কণ্ঠ্যধ্বনি
খ. ব্যঞ্জনধ্বনি
গ. স্বরধ্বনি
ঘ. ইংরেজি ধ্বনি
১৭. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে? অথবা, ধ্বনির প্রতীক বা সংকেতকে কী বলে? অথবা, ধ্বনিদ্যোতক লিখিত রূপকে কী বলে?
ক. অক্ষর
খ. বর্ণমালা
গ. বর্ণ
ঘ. চিহ্ন
১৮. বাংলা বর্ণমালায় মূল বর্ণ কয়টি?
ক. ৪০টি
খ. ২৫টি
গ. ৫০টি
ঘ. ১১টি
১৯. বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. ১০টি
খ. ১২টি
গ. ১৩টি
ঘ. ১১টি
২০. বাংলা ব্যঞ্জনবর্ণের ফলা কয়টি?
ক. পাঁচ
খ. সাত
গ. ছয়
ঘ. আট
২১. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? অথবা, বাংলায় কার কয়টি?
ক. আটটি
খ. নয়টি
গ. দশটি
ঘ. এগারোটি
২২. স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে বলে-
ক. ব্যাকরণ
খ. রেখা
গ. কার
ঘ. যুক্তবর্ণ
২৩. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়— অথবা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. ফলা
খ. কার
গ. রেখা
ঘ. যুক্তবর্ণ
২৪. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
ক. কার
খ. মাত্রা
গ. ফলা
ঘ. কষি
২৫. 'র' এর একটি অনুবর্ণ হলো-
ক. র-ফলা
খ. রেফ
গ. য-ফলা
ঘ. ম-ফলা
২৬. সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?
ক. ঙ্ + গ = ঙ্ঘ
খ. হ্ + ণ = হ্ন
গ. ক্ + ষ = ক্ষ
ঘ. জ্ + ঞ = ঞ্জ
২৭. 'ক্ষ' যুক্ত বর্ণটির স্বরূপ কী?
ক. ক্ + ষ
খ. হ্ + ম
গ. ষ্ + ক
ঘ. ষ্ + ণ
২৮. 'বিজ্ঞান' শব্দের 'জ্ঞ' কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?
ক. ঞ + জ
খ. গ্ + গ
গ. গ + ঞ
ঘ. জ্ + ঞ
২৯. সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি?
ক. জ্ঞ = ঞ্ + জ
খ. জ্ঞ = ঙ্ + গ
গ. জ্ঞ = জ্ + ঞ
ঘ. জ্ঞ = চ + ঞ
৩০. শীতের সঞ্চয় চাই “সঞ্চয়' শব্দে যুক্তবর্ণ-
ক. চ, ঞ
খ. ঞ, চ
গ. ঞ, ঞ্জ
ঘ. ঞ, ছ
৩১. অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্তবর্ণটির রূপ হলো-
ক. ন্ + জ
খ. ঞ + জ
গ. ণ্ + জ
ঘ. ঙ্ + জ
৩২. কোনটি স্বচ্ছ যুক্তবর্ণের উদাহরণ?
ক. ষ্ণ
খ. হ্ম
গ. ঞ্ঝ
ঘ. ক্ষ
৩৩. অস্বচ্ছ যুক্তবর্ণ কোনটি?
ক. ক্ট
খ. শ্ছ
গ. হ্ম
ঘ. প্ট
৩৪. নিচের কোন যুক্তবর্ণটি অস্বচ্ছ?
ক. প্ত
খ. ক্ষ
গ. জ্জ
ঘ. ব্দ
৩৫. অস্বচ্ছ যুক্তবর্ণের উদাহরণ হলো-
ক. দ্দ
খ. দ্ম
গ. ব্দ
ঘ. ষ্ণ
৩৬. 'তৃষ্ণা' শব্দের যুক্তাক্ষর হলো-
ক. ষ + ন
খ. ষ + ঞ
গ. ষ + ণ
ঘ. ষ + ঙ
৩৭. 'উষ্ণ' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
ক. ষ্ + ণ
খ. ষ্ + ন
গ. য্ + ঙ
ঘ. য্ + ঞ
৩৮. 'ব্রাহ্মণ' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
ক. হ্ + ম
খ. ক্ + ষ
গ. হ্ + ন
ঘ. ক্ + ম
৩৯. সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?
ক. ষ্ + ণ = ষ্ণ
খ. ষ্ + ঞ =ষ্ণ
গ. হ + ণ = হ্ন
ঘ. ক্ + ম = ক্ষ
৪০. ‘ব্রহ্মপুত্র' শব্দের ‘হ্ম' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সংযুক্ত রূপ?
ক. ম্ + হ
খ. ক্ + ষ
গ. হ্ + ম
ঘ. ষ্ + ণ
৪১. বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য সংখ্যাবর্ণ আছে—
ক. ৭টি
খ. ৯টি
গ. ১০টি
ঘ. ১২টি
৪২. 'ঝঞ্ঝা' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে?
ক. ঞ + চ
খ. ঞ + ঝ
গ. ঝ + ঞ
ঘ. চ্ + ঞ
৪৩. 'ক্ষ'- যুক্তবর্ণের সঠিক বিশ্লেষণ হলো-
ক. হ্ + ম
খ. ষ্ + ম
গ. ষ্ + হ
ঘ. ক্ + ষ
৪৪. নিচের কোনটি অস্বচ্ছ যুক্তবর্ণ?
ক. ণ্ট
খ. স্ট
গ. হৃ
ঘ. স্ফ
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910