
এসএসসি পরীক্ষা । বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-২২ ক্রিয়া বিশেষণ। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-২২ ক্রিয়া বিশেষণ
১. ক্রিয়াকে বিশেষিত করে যে শব্দ তাকে বলে-
ক. বিশেষ্য
l ক্রিয়াবিশেষণ
গ. বিশেষণ
ঘ. বিশেষ্যের বিশেষণ
২. ছেলেটি দ্রুত দৌড়ায়। এই বাক্যে 'দ্রুত' কোন বিশেষণ?
ক. বিশেষ্যের বিশেষণ
খ. অব্যয়ের বিশেষণ
গ. বিশেষণের বিশেষণ
l ক্রিয়ার বিশেষণ
৩. 'ততক্ষণে' কোন শব্দ?
ক. বিশেষ্য
খ. অব্যয়
l ক্রিয়াবিশেষণ
ঘ. ক্রিয়া
৪. গঠন বিবেচনায় ক্রিয়াবিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়?
l দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৫. টিপ টিপ বৃষ্টি পড়ছে।- এই বাক্যে টিপ টিপ কোন ক্রিয়াবিশেষণ?
ক. কালবাচক
l স্থানবাচক
গ. ধরনবাচক
ঘ. নেতিবাচক
৬. মিছিলটি সামনে এগিয়ে যায়। এখানে 'সামনে' কোন ধরনের ক্রিয়াবিশেষণ?
ক. নেতিবাচক
খ. কালবাচক
গ. ধরনবাচক
l স্থানবাচক
৭. স্থানবাচক ক্রিয়াবিশেষণ কোনটি?
ক. যথাসময়ে সে হাজির হয়
খ. আমি কি যাব?
গ. সে এখন যাবে না।
l তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
৮. বাক্যে পদাণু ক্রিয়াবিশেষণ হিসেবে ভূমিকা পালন করে—
l কি, যে, বা
খ. ই, ঈ, নি
গ. অ, ই, এ
ঘ. আ, উ, ও
৯. নিচের কোনগুলো পদাণু ক্রিয়াবিশেষণ?
ক. ই
খ. গ অ, আ
গ. উ. উ
l না, তো
১০. ‘লোকটি ধীরে হাঁটে'- বাক্যটিতে যে বিশেষণ ব্যবহৃত হয়েছে তা-
ক. নাম বিশেষণ
l ক্রিয়াবিশেষণ
গ. বিশেষণের বিশেষণ
ঘ. বাক্যের বিশেষণ
১১. ‘মেয়েটি গুনগুনিয়ে গান করছে- এই বাক্যে চিহ্নিত শব্দটি কোন বিশেষণ?
ক. বিশেষ্যের বিশেষণ
l ক্রিয়াবিশেষণ
গ. বিশেষণের বিশেষণ
ঘ. ভাববিশেষণ
১২. নিচের কোনটি ধরনবাচক ক্রিয়াবিশেষণ?
ক. মিছিলটি সামনে এগিয়ে যায়
খ. তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না
গ. তিনি বেড়াতে যাননি
l ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না
১৩. 'আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি'- বাক্যটিতে কোন শ্রেণির ক্রিয়াবিশেষণ রয়েছে?
ক. ধরনবাচক
খ. স্থানবাচক
l কালবাচক
ঘ. নেতিবাচক
১৪. নিচের কোনটিতে কালবাচক ক্রিয়াবিশেষণের প্রয়োগ হয়েছে?
l যথাসময়ে সে হাজির হয়
খ. টিপ টিপ বৃষ্টি পড়ছে
গ. তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
ঘ. ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না
১৫. না, নি ইত্যাদি দ্বারা গঠিত ক্রিয়াবিশেষণকে কী বলে?
ক. ধরনবাচক ক্রিয়াবিশেষণ
l নেতিবাচক ক্রিয়াবিশেষণ
গ. পদাণু ক্রিয়াবিশেষণ
ঘ. সাধারণ ক্রিয়াবিশেষণ
১৬. সে এখন যাবে না।অথবা, তিনি বেড়াতে যাননি। কোন শ্রেণির ক্রিয়াবিশেষণ?
ক. ধরনবাচক ক্রিয়াবিশেষণ
l নেতিবাচক ক্রিয়াবিশেষণ
গ. পদাণু ক্রিয়াবিশেষণ
ঘ. সাধারণ ক্রিয়াবিশেষণ
১৭. কখনো বা দেখা হবে।'- এখানে কোন ধরনের ক্রিয়াবিশেষণ ব্যবহৃত হয়েছে?
ক. ধরনবাচক ক্রিয়াবিশেষণ
খ. নেতিবাচক ক্রিয়াবিশেষণ
l পদাণু ক্রিয়াবিশেষণ
ঘ. স্থানবাচক ক্রিয়াবিশেষণ
১৮. আমি কি যাব? এটি কোন ধরনের ক্রিয়াবিশেষণ?
ক. ধরনবাচক ক্রিয়াবিশেষণ
l পদাণু ক্রিয়াবিশেষণ
গ. নেতিবাচক ক্রিয়াবিশেষণ
ঘ. স্থানবাচক ক্রিয়াবিশেষণ
১৯. ‘একটু ঘুরে আসুন না, ভালো লাগবে।'- এখানে ব্যবহৃত ক্রিয়াবিশেষণটি কোন শ্রেণির?
ক. ধরনবাচক
খ. নেতিবাচক
l পদাণু
ঘ. কালবাচক
২০. আস্তে, জোরে, চেঁচিয়ে, সহজে, ভালোভাবে- এগুলো কোন শ্রেণির ক্রিয়াবিশেষণ?
l একপদী ক্রিয়াবিশেষণ
খ. বহুপদী ক্রিয়াবিশেষণ
গ. পদাণু ক্রিয়াবিশেষণ
ঘ. কর্মবাচক ক্রিয়াবিশেষণ
২১. ‘খুব যে বলেছিলেন আসবেন'- এ বাক্যে 'যে কোন ক্রিয়াবিশেষণের উদাহরণ?
l পদাণু
খ. ধরনবাচক
গ. কালবাচক
ঘ. স্থানবাচক
২২. পদাণু ক্রিয়াবিশেষণ রয়েছে কোন বাক্যে?
ক. টিপটিপ বৃষ্টি পড়ছে
খ. যথাসময়ে সে হাজির হয়
গ. তিনি বেড়াতে যাননি
l মরি তো মরব
২৩. 'মরি তো মরব।'- এই বাক্যে 'তো কোন ক্রিয়াবিশেষণ?
ক. নেতিবাচক
খ. কালবাচক
গ. স্থানুবাচক
l পদাণু
২৪. নিচের কোনটি বহুপদী ক্রিয়াবিশেষণের উদাহরণ?
ক. আস্তে
l চুপি চুপি
গ. চেঁচিয়ে
ঘ. ভালোভাবে
২৫. 'ভয়ে ভয়ে চলি আমি- এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
ক. বিশেষ্য
খ. ক্রিয়া
l ক্রিয়াবিশেষণ
ঘ. বিশেষণ
২৬. ভয়ে ভয়ে, চুপি চুপি— গঠন বিবেচনায় কোন ক্রিয়াবিশেষণ?
ক. ধরনবাচক
l বহুপদী
গ. পদাণু
ঘ. কালবাচক
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910