
এসএসসি পরীক্ষা । বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-২৬ নির্দেশক। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-২৬ নির্দেশক
১. কোনটি নির্দেশক নয়?
ক. -টা
* -তম
গ. -খানা
ঘ. -জন
২. -টা/-টি নির্দেশকের রূপান্তর?
* -ঢ়ো
খ. -তা
গ. -টুকু
ঘ. -তে
৩. কিছুটা বা সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয়?
* -টুক
খ. খানা
গ. -টি
ঘ. -খানি
৪. কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে?
* জন
খ. খানা
গ. টুকু
ঘ. খানি
৫. নির্দেশক যুক্ত হয় কোন শব্দের সঙ্গে?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. সর্বনাম
* সবগুলোই
৬. যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় সেগুলোকে বলে-
ক. অব্যয়
খ. যোজক
* নির্দেশক
ঘ. আবেগ
৭. কোন নির্দেশকটি বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে ব্যবহৃত হয়?
ক. টা
* খানা
গ. টুকু
ঘ. জন
৮, -খানা/-খানি নির্দেশক কোন কোন শব্দের সঙ্গে বসে?
ক. বিশেষ্য ও সর্বনাম
* বিশেষ্য ও বিশেষণ
গ. বিশেষণ ও সর্বনাম
ঘ. সর্বনাম ও যোজক
৯. -টা এর পরিবর্তে কোনটি ব্যবহার করা যেতে পারে?
ক. -তা
* -খানা
গ. -টুকু
ঘ. -টুক
১০. অধিক সংখ্যার বেলায় 'জন' নির্দেশকটি কীভাবে বসে?
ক. সংযুক্ত হয়ে
খ. বাক্যের শুরুতে
* আলাদা হয়ে
ঘ. বাক্যের শেষে
১১. -টুকু নির্দেশকটির রূপভেদ হলো—
ক. -টুকি
* -টু
গ. -টুকুন
ঘ. -টুকা
১২. টুকু নির্দেশকটির রূপভেদ নিচের কোনটি?
* - টুক
খ. -টুকি
গ. -টুকুন
ঘ. -টুকু
১৩. 'একটা বই দাও।'- বাক্যটিতে 'একটা’ কিসের উদাহরণ?
ক. যোজক
খ. আবেগ
গ. অব্যয়
* নির্দেশক
১৪. টি, টা নির্দেশকগুলো কার সঙ্গে বসে?
* বিশেষ্য
খ. অনুসর্গ
গ. ক্রিয়া
ঘ. আবেগ
১৫. বাড়িটা বা বাড়িটি না বলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি-
* বাড়িখানা
খ. বাড়িগুলি
গ. বাড়িগুলো
ঘ. বাড়ি
১৬. শুধু মানুষের বেলায় কোন নির্দেশক ব্যবহার করা হয়?
ক. টি
খ. টা
গ. টুকু
* জন
১৭. পরিমাণের স্বল্পতা বোঝাতে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়?
* টুকু
খ. গুলো
গ. টা
ঘ. এক
১৮. কোনোকিছুর সামান্য বা অল্প পরিমাণ বোঝাতে নিচের কোন নির্দেশকটি বসে?
* টুকু
খ. টে
গ. টো
ঘ. টি
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910