
এসএসসি পরীক্ষা । বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-২৭ বচন। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-২৭ বচন
১. 'বচন' শব্দটি প্রকৃতপক্ষে কীসের ধারণা দেয়?
ক. সংখ্যার
খ. গণনার
গ. ক্রমের
ঘ. পরিমাণের
২. ব্যাকরণে কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে?
ক. বিশেষ্য এবং সর্বনাম
খ. বিশেষ্য এবং বিশেষণ
গ. সর্বনাম এবং ক্রিয়া
ঘ. সর্বনাম এবং বিশেষণ
৩. কোন দুটি পদের বচনভেদ হয়? অথবা, কেবল কোন কোন পদের বচন ভেদ হয়?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. সর্বনাম ও ক্রিয়া
গ. বিশেষ্য ও সর্বনাম
ঘ. ক্রিয়া ও অব্যয়
৪. বচন অর্থ কী? অথবা, বচন অর্থ হলো-
ক. সংখ্যার ধারণা
খ. গণনার ধারণা
গ. ক্রমের ধারণা
ঘ. পরিমাণের ধারণা
৫. 'বাংলা ভাষায় বচন কত প্রকার?
ক. দুই
খ. চার
গ. তিন
ঘ. পাঁচ
৬. একবচনে শব্দের পরে কী যুক্ত হয়ে বহুবচন শব্দ তৈরি করে?
ক. লগ্নক
খ. নির্দেশক
গ. বিভক্তি,
ঘ. প্রত্যয়
৭. কোনটি একবচনের উদাহরণ?
ক. মানুষ মরণশীল
খ. শিক্ষক ক্লাসে এসেছেন
গ. লোকে বলে
ঘ. বনে বাঘ থাকে
৮. কোনটি একবচন বোঝায়?
ক. লোকে বলে
খ. মাঠে মাঠে ধান
গ. বইটা কোথায় হারিয়ে গেল?
ঘ. পাখি সব করে রব
৯. যে শব্দ দ্বারা কোন প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয় তাকে বলে-
ক. একবচন
খ. বহুবচন
গ. প্রাণিবাচক বহুবচন
ঘ. বাংলায় বহুবচন
১০. নিচের কোন লগ্নক যুক্ত হলে বহুবচন হয়?
ক. এরা
খ. আ
গ. অল
ঘ. ই
১১. ‘শিক্ষকেরা’ কোন লগ্নক দিয়ে গঠিত বহুবচন?
ক. এরা
খ. রা
গ. ওরা
ঘ. এর
১২. প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে কোন লগ্নক যোগ করতে হয়?
ক. কুল, সকল, সব, বর্গ
খ. সব, সমূহ, আবলি, মালা
গ. সকল, সব, গণ, বৃন্দ
ঘ. গণ, বৃন্দ, মণ্ডলী, বৰ্গ
১৩. 'বৃক্ষ' শব্দকে বহুবচন করাতে কোন লগ্নকটি ব্যবহৃত হয়?
ক. বর্গ
খ. মালা
গ. রা
ঘ. সমূহ
১৪. 'ভাই' শব্দের সঙ্গে নিচের কোন লগ্নক যথার্থ?
ক. সমূহ
খ. সব
গ. গুলা
ঘ. গুলো
১৫. '—আবলি' কোন শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক. সমষ্টিবাচক
খ. ইতর প্রাণিবাচক
গ. প্রাণী বা বস্তু
ঘ. প্রাণিবাচক
১৬. কোন বহুবচনবোধক শব্দগুলি প্রাণী বা বস্তুর বেলায় ব্যবহৃত হয়?
ক. মণ্ডলী, বৰ্গ
খ. নিচয়, মালা
গ. গণ, বৃন্দ
ঘ. মালা, সব
১৭. 'রচনা' শব্দটির বহুবচন কোনটি?
ক. রচনাবৃন্দ
খ. রচনাবলি
গ. রচনারাজি
ঘ. রচনাসকল
১৮. কোন বহুবচনবোধক শব্দগুলো বস্তুবাচক শব্দে ব্যবহৃত হয়?
ক. বকুল, সমূহ, বৃন্দ
খ. বৰ্গ, বৃন্দ, মালা
গ. কুল, নিচয়, সকল
ঘ. আবলি, সমূহ, মালা
১৯. 'পর্বত' শব্দের বহুবচন-
ক. পর্বতগুচ্ছ
খ. পর্বতমালা
গ. পর্বতপুঞ্জ
ঘ. পর্বতসমূহ
২০. কোনটি মানী পক্ষের বহুবচনে ব্যবহৃত হয়?
ক. বর্গ
খ. রাজি
গ. কুল
ঘ. সকল
২১. মানী পক্ষের বহুবচন করার সময়ে নিচের কোন লগ্নক যোগ করা হয়?
ক. মালা
খ. আবলি
গ. সমূহ
ঘ. বৰ্গ
২২. মানী পক্ষের বহুবচন করার সময় নিচের কোন সমক ব্যবহার করা হয়?
ক. সব, আবলি, মালা
খ. বা, এরা, গুলি
গ. সমূহ, গুলো, মণ্ডলী
ঘ. গণ, বৃন্দ, বর্গ
২৩. মানী পক্ষের বহুবচনে কী লগ্নক ব্যবহৃত হয়?
ক. আবলি
খ. মালা
গ. এরা
ঘ. গণ
২৪. মানী পক্ষের বহুবচনে ব্যবহৃত হয়—
ক. বৃন্দ
খ. রাজি
গ. কূল
ঘ. সকল
২৫. নিচের কোনটি বহুবচন শব্দের উদাহরণ?
ক. শিক্ষক ক্লাসে এসেছেন।
খ. বইটা কোথায় হারিয়ে গেল ।
গ. মাঝিরা নৌকা চালায় ।
ঘ. আমি স্কুলে যাই ।
২৬. 'কলমগুলোর দাম অনেক'- এখানে কোন বচনকে নির্দেশ করছে?
ক. একবচন
খ. ত্রিবচন
গ. দ্বিবচন
ঘ. বহুবচন
২৭. ‘ভাইয়েরা’– এই শব্দে কোন লগ্নক যুক্ত হে বহুবচন হয়েছে?
ক. -রা
খ. -য়েরা
গ. -এরা
ঘ. -ইরা
২৮. নিচের কোনটি বহুবচনে কাঠামোগত পরিবর্তন?
ক. বইগুলি
খ. ছেলেদের
গ. আমরা
ঘ. মেয়েদের
২৯. 'সে'-এর বহুবচন কোনটি?
ক. তিনি
খ. তারা
গ. তাঁরা
ঘ. ওরা
৩০. তাঁরা' শব্দটি নিচের কোনটির বহুবচন রূপ?
ক. সে
খ. তিনি
গ. তুমি
ঘ. আমি
৩১. নিচের কোনটি 'পাখি' শব্দের বহুবচন?
ক. পাখিবৃন্দ
খ. পাখিমালা
গ. পাখিসব
ঘ. পাখিপাল
৩২. 'গ্রন্থ' শব্দের বহুবচন রূপ কোনটি?
ক. গ্রন্থরাজি
খ. গ্রন্থপাল
গ. গ্ৰন্থসমূহ
ঘ. গ্রন্থবৃন্দ
৩৩. 'নিয়ম'-এর বহুবচন নিচের কোনটি?
ক. নিয়মরা
খ. নিয়মযূথ
গ. নিয়মাবলি
ঘ. নিয়মগুলো
৩৪. নিচের কোনটি 'মেঘ' শব্দের বহুবাচনিক রূপ?
ক. মেঘগুলো
খ. মেঘরা
গ. মেঘমালা
ঘ. মেঘপাল
৩৫. নিচের কোনটি মানী পক্ষের বহুবচনে ব্যবহৃত হয়?
ক. -রা
খ. -মালা
গ. -সমূহ
ঘ. -মণ্ডলী
৩৬. নিচের কোন শব্দযুগল মানী পক্ষের বহুবচন হিসেবে ব্যবহৃত হয়?
ক. -সব, -মালা
খ. -গণ, -বৃন্দ
গ. -রা, -এরা
ঘ. -গুলো, -গুলি
৩৭. 'মন্ত্রী' শব্দের বহুবচন নিচের কোনটি?
ক. মন্ত্রীরা
খ. মন্ত্রীমহল
গ. মন্ত্রীবর্গ
ঘ. মন্ত্রীগুলো
৩৮. নিচের কোনটি 'পণ্ডিত' এর বহুবচন?
ক. পণ্ডিতবর্গ
খ. পণ্ডিতরা
গ. পণ্ডিতগুলো
ঘ. পণ্ডিতসমূহ
৩৯. নিচের কোনটি 'সুধী' শব্দের বহুবচন?
ক. সুধীজন
খ. সুধীমণ্ডলী
গ. সুধীমহল
ঘ. সুধীরা
৪০. 'দর্শক' শব্দের বহুবচন নিচের কোনটি?
ক. দর্শকাবলি
খ. দর্শকবৃন্দ
গ. দর্শকগুলো
ঘ. দর্শকরা
৪১. নিচের কোন বাক্যটি বহুবচন নির্দেশ করে?
ক. শিক্ষক ক্লাসে এসেছেন।
খ. বাজারে লোক কম।
গ. কলমটির অনেক দাম ।
ঘ. ছেলেটা ভালো খেলে ।
৪২. নিচের কোন বাক্যটি লগ্নক ছাড়াই বহুবচন?
ক. মাঝিরা নৌকা চালায় ।
খ. সচিবগণ আজ অনুপস্থিত থাকবেন ।
গ. মৌমাছি মৌচাক বানায় ।
ঘ. পণ্ডিতবর্গ সিদ্ধান্তে পৌঁছেননি
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910