
এসএসসি পরীক্ষা । বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-২৮ বিভক্তি। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-২৮ বিভক্তি
১. বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে অর্থহীন যেসব লগ্নক যুক্ত হয়; সেগুলোকে বলে-
ক. আবেগ
খ. বিভক্তি
গ. যোজক
ঘ. নির্দেশক
২. '-য়' 'য়ে' এই বর্ণদ্বয় বাক্যে কী চিহ্ন হিসেবে পরিচিত?
ক. প্রত্যয়
খ. অনুসর্গ
গ. উপসর্গ
ঘ. বিভক্তি
৩. বাংলা ভাষায় ‘-কে' ‘-রে' এই চিহ্নদ্বয়কে বলে-
ক. প্রত্যয়
খ. অনুসর্গ
গ. বিভক্তি
ঘ. উপসর্গ
৪. বিভক্তিগুলোকে কয় ভাগে ভাগ করে দেখানো যায়?
ক. সাত
খ. তিন
গ. চার
ঘ. দুই
৫. পাগলে কী না বলে।— এই বাক্যে ‘পাগল’ শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে?
ক. কে
খ. এ
গ. ক
ঘ. অ
৬. 'লোকে কী না বলে'- বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে?
ক. - তে
খ. - এ
গ. - রে
ঘ. - কে
৭. সাধারণত ক্রিয়ার স্থান, কাল, ভাব বোঝাতে নিচের কোন বিভক্তিগুলো ব্যবহৃত হয়?
ক. -এ, -তে, -য়,-য়ে
খ. -কে, -রে
গ. -র, -এর, -য়ের
ঘ. -দ্বারা, -দিয়ে
৮. নিচের কোন শব্দটির সঙ্গে -এ বিভক্তি যুক্ত হয়েছে?
ক. আমাকে
খ. বলের
গ. ছাগলে
ঘ. রাজার
৯. তিলে তেল হয়'- এখানে 'তিল'-এর সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়েছে?
ক. -এ
খ. -তে
গ. -য়ে
ঘ. -য়
১০, ই-কারান্ত শব্দের শেষে মাঝে মাঝে কোন বিভক্তি যুক্ত হতে দেখা যায়?
ক. -য়
খ. -য়ে
গ. -এ
ঘ. -এর
১১. ক্রিয়ার স্থান, কাল, ভাব নির্ধারণ করতে কোন বিভক্তির ব্যবহার হয়?
ক. -এ, -তে
খ. -অ, দ্বারা
গ. -র, -এর
ঘ. দ্বারা, দিয়ে
১২. সাধারণত ক্রিয়ার স্থান, কাল, ভাব বোঝাতে কোন বিভক্তি যুক্ত হয়?
ক. তে, য়ে
খ. র
গ. কে
ঘ. এর
১৩. যেসব শব্দের শেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়-
ক. - অ
খ. কে
গ. - এ
ঘ. -এর
১৪. 'সকালে উঠিয়া আমি মনে মনে বলি। - এ বাক্যে 'সকালে' শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়েছে?
ক. -লে
খ. -ল
গ. -এ
ঘ. কালে
১৫. উৎকৃষ্ট চাল দিনাজপুরে পাওয়া যায়।'— বাক্যে 'দিনাজপুর' শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়েছে?
ক. পুরে
খ. -রে
গ. - এ
ঘ. উরে
১৬. যেসব শব্দের শেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের সঙ্গে ‘-এ' বিভক্তি যুক্ত হয়; এরকম উদাহরণ হচ্ছে—
ক. ছইয়ে
খ. বউয়ে
গ. ভাইয়ে
ঘ. তিলে
১৭. শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে কোন বিভক্তি হয়?
ক. এ
খ. তে
গ. য়
ঘ. য়ে
১৮. 'সে ছেলেকে নিয়ে গরু চরাতে গেছে'- এই বাক্যে 'ছেলে' শব্দের সাথে কোন বিভক্তি যুক্ত হয়েছে?
ক. -য়
খ. -য়ে
গ. -কে
ঘ. তে
১৯. সাধারণত গৌণ কর্মে—
ক. 'কে' বিভক্তি হয়
খ. 'তে' বিভক্তি হয়
গ. 'এ' বিভক্তি হয়
ঘ. দ্বারা' বিভক্তি হয়
২০. বাক্যের গৌণকর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়?
ক. -এ, -তে
খ. -য়, য়ে
গ. -এ, -এর
ঘ. -কে, -রে
২১. ক্রিয়াকে 'কাকে' প্রশ্ন করলে যে শব্দ পাওয়া যায় তার সঙ্গে বিভক্তি বসে-
ক. - এ
খ. - তে
গ. কে, - রে
ঘ. -য়
২২. বাক্যে গৌণকর্মের সঙ্গে সাধারণত 'কে' বিভক্তি যুক্ত হয়; এরকম উদাহরণ হচ্ছে-
ক. রাত্রিতে
খ. আমাকে
গ. মধুতে
ঘ. তিলে
২৩. বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে পূর্ববর্তী শব্দের সঙ্গে কোন কোন বিভক্তি যুক্ত হয়?
ক. -এ, অ, -তে
খ. -র, -এর, -য়ের
গ. -তে, -এর
ঘ. -এ, -তে, -য়
২৪. উ/ঊ-কারান্ত শব্দের শেষে সাধারণত কোন বিভক্তি বসে?
ক. -য়ে
খ. -য়
গ. -তে
ঘ. -র
২৫. নিচের কোনটি ই/ঈ-কারান্ত শব্দের শেষে। 'র' বিভক্তি যোগে গঠিত শব্দ?
ক. হাতির
খ. প্রজার
গ. রাজার
ঘ. তনুর
২৬. যেসব শব্দের শেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের শেষে কোন বিভক্তি হয়?
ক. -র
খ. -এর
গ. -য়
ঘ. -তে
২৭. বাড়ির পুকুরের পাড়ে বড় ভাইয়ের কলাবাগান— এই বাক্যে 'ভাই'-এর সাথে কোন বিভক্তিযুক্ত হয়েছে?
ক. -র
খ. -য়ের
গ. -এর
ঘ. -এ
২৮. সাধারণত আ-কারান্ত শব্দের শেষে কোন বিভক্তি যুক্ত হয়?
ক. -র
খ. -য়ের
গ. -এর
ঘ. -য়ে
২৯. শব্দের শেষে দ্বিস্বর থাকলে কোন বিভক্তি হয়?
ক. -র
খ. -য়ের
গ. -এর
ঘ. - অ
৩০. শব্দের শেষে দ্বিস্বর থাকলে ‘-য়ের বিভক্তি হয়, এরকম উদাহরণ হচ্ছে-
ক. ভাইয়ের
খ. রাজার
গ. প্রজার
ঘ. বলের
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910