
এসএসসি পরীক্ষা । বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-৩৫ কারক। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-৩৫ কারক
১. বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক তাকে বলে—
ক. সন্ধি
খ. কারক
গ. সমাস
ঘ. বিভক্তি
২. নিচের কোনটি ছয় ভাগে বিভক্ত?
ক. অব্যয়
খ. বিভক্তি
গ. কারক
ঘ. পদ
৩. কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?
ক. পাগলে কী না বলে
খ. বনে বাঘ আছে
গ. ফুলে ফুলে বাগান ভরেছে
ঘ. অন্ধ জনে দেহ আলো
৪. অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল। অনেকগুলো বন্য হাতি কোন কারক?
ক. কর্ম
খ. কর্তা
গ. করণ
ঘ. সম্বন্ধ
৫. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, তাকে বলে-
ক. কর্ম কারক
খ. সম্বন্ধ কারক
গ. করণ কারক
ঘ. কর্তা কারক
৬. বাক্যে গৌণ কর্মের সাথে সাধারণত কোন বিভক্তি বসে?
ক. - কে
খ. - র
গ. - এ
ঘ. - য়ের
৭. গৌণ কর্ম কারকে বিভক্তি যুক্ত হয়—
ক. র
খ. কর্তৃক
গ. এর
ঘ. কে
৮. ‘প্রধান শিক্ষক ছাত্রকে বই দিলেন- এখানে মুখ্যকর্ম কোনটি?
ক. বই
খ. শিক্ষক
গ. ছাত্রকে
ঘ. প্রধান
৯. শিক্ষককে জানাও।'- এ বাক্যে শিক্ষককে-
ক. কর্তা কারকে দ্বিতীয়া
খ. কর্ম কারকে ৫মী
গ. কর্ম কারকে দ্বিতীয়া
ঘ. অপাদানে দ্বিতীয়
১০. কাব্যভাষায় কর্মকারকে কোন বিভক্তি হয়?
ক. রে
খ. হতে
গ. কে
ঘ. য়
১২. কোন বাক্যটিতে কর্মকারকে শূন্য বিভক্তি রয়েছে?
ক. শিক্ষক মহোদয় ছাত্রকে পড়াচ্ছেন
খ. তারা বল দ্বারা খেলে
গ. ডাক্তার ডাক
ঘ. আমি ঢাকা যাচ্ছি
১৩. অসহায়কে সাহায্য করো।- নিম্নরেখ শব্দটি কোন কারক?
ক. কর্ম
খ. অপাদান
গ. করণ
ঘ. অধিকরণ
১৪. কর্মকারকে শূন্য বিভক্তি হয়েছে—
ক. তাস খেলে পড়া নষ্ট করো না
খ. লাঠি খেলা ভালো নয়
গ. সে রোজ সকালে এক প্লেট ভাত খায় ।
ঘ. ছেলেটি ফুটবল ভালো খেলে
১৫. “আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা।”- এখানে 'আমারে' কোন কারক?
ক. কর্তা কারক
খ. সম্বন্ধ কারক
গ. কর্ম কারক
ঘ. করণ কারক
১৬. “চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে”- বাক্যটিতে 'ধারালো কাস্তে দিয়ে' কোন কারক?
ক. করণ কারক
খ. অপাদান কারক
গ. অধিকরণ কারক
ঘ. কর্ম কারক
১৭. যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে বলে-
ক. কর্তা কারক
খ. করণ কারক
গ. কর্ম কারক
ঘ. অপাদান কারক
১৮. করণ কারকে সাধারণত কোন কোন অনুসর্গ, যুক্ত হয়?
ক. দ্বারা, দিয়ে, কর্তৃক
খ. হইতে, চেয়ে, থেকে
গ. এ, য়, তে
ঘ. এ, এতে, তে
১৯. যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে বলে-
ক. কর্মকারক
খ. করণ কারক
গ. অপাদান কারক
ঘ. অধিকরণ কারক
২০. ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। এখানে ভেড়া দিয়ে-
ক. কর্ম
খ. অধিকরণ
গ. করণ
ঘ. অপাদান
২১. যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তা কোন কারক?
ক. কর্তা
খ. করণ
গ. কর্ম
ঘ. অপাদান
২২. কোন কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়?
ক. অধিকরণ
খ. করণ
গ. সম্বন্ধ
ঘ. অপাদান
২৩. কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙ্গে গেল।'- রেখাঙ্কিত অংশটি কোন কারকের উদাহরণ?
ক. কর্তা কারক
খ. কর্ম কারক
গ. অপাদান কারক
ঘ. অধিকরণ কারক
২৪. অপাদান কারকের উদাহরণ কোনটি?
ক. তিলে তৈল আছে
খ. ফুলে ফুলে ঘর ভরেছে
গ. জমি থেকে ফসল পাই
ঘ. বাড়ি থেকে নদী দেখা যায়
২৫. 'জাত' অর্থে অপাদান কারক—
ক. জমি থেকে ফসল পাই
খ. দুধ থেকে দই হয়
গ. মেঘ থেকে বৃষ্টি হয়
ঘ. শুক্তি থেকে মুক্তো মেলে
২৬. যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয় তা কোন কারক?
ক. অপাদান
খ. সম্বন্ধ
গ. অধিকরণ
ঘ. কর্তা
২৭. বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে— চিহ্নিত অংশটুকু কোন কারক?
ক. কর্ম
খ. করণ
গ. অধিকরণ
ঘ. অপাদান
২৮. বাবা বাড়িতে আছেন। কোন কারক?
ক. করণ
খ. কর্তা
গ. সম্প্রদান
ঘ. অধিকরণ
২৯. সজিব অঙ্কে ভালো- বাক্যে 'অঙ্ক' কোন কারক?
ক. অপাদান কারক
খ. অধিকরণ কারক
গ. সম্বন্ধ কারক
ঘ. করন কারক
৩০. “শামীম বাংলা ব্যাকরণে ভালো।” নিম্নরেখ শব্দটি কোন কারকের উদাহরণ?
ক. সম্বন্ধ কারক
খ. অপাদান কারক
গ. করণ কারক
ঘ. অধিকরণ কারক
৩১. রাজীব বাংলা ব্যাকরণে ভালো- বাক্যে 'ব্যাকরণে' কোন কারক? ক. কর্তা
খ. করণ
গ. কর্ম
ঘ. অধিকরণ
৩২. কোন কারকে ক্রিয়ার সঙ্গে কর্তার পরোক্ষ সম্পর্ক বিদ্যমান?
ক. সম্বন্ধ
খ. অপাদান
গ. অধিকরণ
ঘ. করণ
৩৩. আমার জামার বোতামগুলো একটু অন্য রকম। রেখাংশটুকু কোন কারক?
ক. অপাদান
খ. সম্বন্ধ
গ. অধিকরণ
ঘ. করণ
৩৪. তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল।- নিম্নরেখ অংশটুকু কোন কারক?
ক. অপাদান
খ. সম্বন্ধ
গ. অধিকরণ
ঘ. করণ
৩৫. 'ফুলের গন্ধে ঘুম আসে না।'- এ বাক্যটির 'ফুলের' পদটি—
ক. কর্তায় ষষ্ঠী
খ. সম্বন্ধ কারকে ষষ্ঠী
গ. অপাদানে ষষ্ঠী
ঘ. অধিকরণে ষষ্ঠী
৩৬. ফুলের গন্ধে ঘুম আসে না- এই বাক্যে 'ফুলের' কোন কারক?
ক. অধিকরণ
খ. সম্বন্ধ
গ. অপাদান
ঘ. কর্ম
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910