
এসএসসি পরীক্ষা । বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-৩৭ উক্তি। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-৩৭ উক্তি
১. রাজীব বলল, “আমি বাগান করা পছন্দ করি”- এর পরোক্ষ উক্তি-
ক. রাজীব জানাল যে, বাগান করা পছন্দ করে।
খ. রাজীব বলল যে, বাগান করা তার পছন্দের কাজ ।
গ. রাজীব বলল যে, সে বাগান করা পছন্দ করে।
ঘ. বাগান করা রাজীব পছন্দ করে।
২. মিহির বলল যে, তার জানামতে সবুজ সেই বাসায় থাকত— উক্তিটি-
ক. প্রত্যক্ষ
খ. পরোক্ষ
গ. কর্তাবাচ্যের
ঘ. কর্মবাচ্যের
২. লিপি বলল, “আমি এখনই বের হচ্ছি।”-এর পরোক্ষ উক্তি-
ক. লিপি বলল যে, সে তখনই বের হচ্ছে
খ. লিপি তার বের হওয়ার কথা জানাল ।
গ. লিপি বলল যে, সে এখনই বের হচ্ছে
ঘ. লিপি বলল সে বের হবে।
৩. লোকটি বললেন, “আমি আগামীকাল এখানে আবার আসব।”- এর পরোক্ষ উক্তি কোনটি?
ক. লোকটি তার আগামীকাল আসার কথা জানালেন
খ. লোকটি বললেন যে, তিনি পরদিন সেখানে আবার যাবেন।
গ. লোকটি জানালেন যে, তিনি আগামীকাল এখানে পুনরায় যাবেন ।
ঘ. লোকটি বললেন যে, তিনি পরদিন এখানে আবার আসবেন।
৪. শিক্ষক বললেন, “চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে।”- এর পরোক্ষ উক্তি-
ক. শিক্ষক বললেন যে, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে।
খ. শিক্ষক বললেন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে।
গ. চাঁদের প্রদক্ষিণ করার কথা শিক্ষক জানালেন।
ঘ. ওপরের সবকটি।
৫. লোকটি আমাকে বললেন, “অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন।” এর পরোক্ষ উক্তি-
ক. লোকটি আমাকে সামনের আসনে বসতে অনুরোধ করলেন।
খ. সামনের আসনে বসার জন্য লোকটি আমাকে অনুরোধ করলেন।
গ. তিনি আমাকে অনুরোধ করলেন আমি যেন সামনের আসনে বসি।
ঘ. ওপরের সবকটি।
৬. ছেলেটি বলে উঠল, “বাঃ! কী সুন্দর বাড়ি।' এর পরোক্ষ উক্তি কোনটি?
ক. ছেলেটি বলল যে, এই বাড়িটি সুন্দর।
খ. ছেলেটি আনন্দের সঙ্গে বলল যে, বাড়িটি খুব সুন্দর।
গ. ছেলেটি বলল যে, বাঃ! বাড়িটি সুন্দর
ঘ. ওপরের সবকটি।
৭. বস্তার কথা উপস্থাপনের ধরনকে কী বলে?
ক. উক্তি
খ. যোজক
গ. বাচ্য
ঘ. আবেগ
৮. উক্তি কত প্রকার?
ক. তিন প্রকার
খ. চার প্রকার
গ. দুই প্রকার
ঘ. পাঁচ প্রকার
৯. পরোক্ষ উক্তিতে কোন চিহ্ন লোপ পায়?
ক. পূর্ণচ্ছেদ
খ. কমা
গ. উচ্চরণ চিহ্ন
ঘ. কোলন
১০. পরোক্ষ উক্তিতে পরিবর্তনের ক্ষেত্রে উদ্ধরণ চিহ্নের স্থানে কোন যোজক ব্যবহার করা হয়?
ক. যা
খ. যে
গ. যথা
ঘ. যেমন
১১. বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য কিসের পরিবর্তন করতে হয়? অথবা, বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?
ক. কালের
খ. অর্থের
গ. ভাবের
ঘ. সর্বনামের
১২. পরোক্ষ উক্তিতে কী অনুযায়ী ক্রিয়ার রূপের পরিবর্তন করতে হয়?
ক. কর্ম অনুযায়ী
খ. কর্তা অনুযায়ী
গ. স্বরভঙ্গি অনুযায়ী
ঘ. পদ অনুযায়ী
১৩. পরোক্ষ উক্তিতে কর্তা অনুযায়ী কোন পদের পরিবর্তন করতে হয়?
ক. সর্বনাম
খ. ক্রিয়া
গ. অনুসৰ্গ
ঘ. যোজক
১৪. প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময় কালবাচক পদ পরিবর্তিত হয়-
ক. সর্বনাম অনুযায়ী
খ. ক্রিয়াপদ অনুযায়ী
গ. কাল অনুযায়ী
ঘ. অর্থ অনুযায়ী
১৫. প্রশ্নবাচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে কী অনুযায়ী ক্রিয়ার পরিবর্তন করতে হয়?
ক. ভাব
খ. সর্বনাম
গ. কাল
ঘ. স্থান
১৬. প্রত্যক্ষ উক্তিতে কী থাকলে পরোক্ষ উক্তিতে ক্রিয়ার কালের কোনো পরিবর্তন হয় না?
ক. চিরন্তন সত্য
খ. অনুজ্ঞাসূচক
গ. আবেগসূচক
ঘ. প্রশ্নবোধক
১৭. পরোক্ষ উক্তিতে কর্তা অনুযায়ী কীসের পরিবর্তন করতে হয়?
ক. ক্রিয়ারূপের
খ. স্থানবাচক শব্দের
গ. উদ্ধার চিহ্নের
ঘ. ক্রিয়ার কালের
১৮. পরোক্ষ উক্তিতে ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে-
ক. প্রশ্ন জিজ্ঞাসায়
খ. চিরন্তন সত্যের বর্ণনায়
গ. অনুজ্ঞাসূচক ভাবে
ঘ. আবেগ প্রকাশে
১৯. পরোক্ষ উক্তিতে যেখানে যোজক বসে সেখানে উদ্ধার চিহ্নের কী হয়?
ক. বহাল থাকে
খ. উঠে যায়
গ. অন্য চিহ্ন বসে
ঘ. কিছু বসে না
২০. প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খন্ডবাক্যের ক্রিয়াকে কী
অনুসারে পরিবর্তন করতে হয়?
ক. ভাব অনুসারে
খ. অর্থ অনুসারে
গ. বাচ্য অনুসারে
ঘ. উক্তি অনুসারে
২১. উক্তি কথাটির আভিধানিক অর্থ কোনটি?
ক. কথনীয়
খ. কথন
গ. বচন
ঘ. সারকথা
২২. প্রত্যক্ষ উক্তির ‘আগামী কাল' পরোক্ষ উক্তিতে কী হয়? অথবা, প্রত্যক্ষ উক্তির বাক্যে কালসূচক শব্দ 'আগামীকাল' পরোক্ত উক্তিতে কী হবে?
ক. আগের দিন
খ. পূর্ব দিন
গ. পরের দিন
ঘ. সেদিন
২৩. প্রত্যক্ষ উক্তির কালসূচক শব্দের গতকাল শব্দটি পরোক্ষ উক্তিতে হবে-
ক. পূর্বদিন
খ. সেদিন
গ. আগের দিন
ঘ. গতকল্য
২৪. বাবা বললেন, 'সত্য কথা বলবে—এই প্রত্যক্ষ উক্তিটির যথার্থ পরোক্ষ উক্তি কোনটি?
ক. বাবা সত্য কথা বলার অনুরোধ করলেন
খ. বাবা সত্য কথা বলার উপদেশ দিলেন
গ. বাবা সত্য কথা বলার আদেশ দিলেন
ঘ. বাবা সত্য কথা বলার নির্দেশ দিলেন
২৫. ছেলেটি বলে উঠল, 'বাহ! কী সুন্দর বাড়ি।- বাক্যটি পরোক্ষ উক্তিতে কী হবে?
ক. ছেলেটি বলল যে, বাড়িটি সুন্দর ।
খ. ছেলেটি চিৎকার করে বলল যে, বাড়িটি সুন্দর ।
গ. ছেলেটি আনন্দের সাথে বলল, যে বাড়িটি সুন্দর ।
ঘ. ছেলেটি আনন্দের সঙ্গে বলল যে, বাড়িটি খুব সুন্দর।
২৬. প্রত্যক্ষ উক্তিতে ‘এখানে' থাকলে পরোক্ষ উক্তিতে হয়-
ক. ওখানে
খ. ঐ খানে
গ. সেখানে
ঘ. এই খানে
২৭. তিথি বলেছিল, “আমি জাফলং যাচ্ছি”-এর পরোক্ষ উক্তি কী?
ক. তিথি বলেছিল যে, সে জাফলং যাবে
খ. তিথি বলেছিল যে, সে জাফলং যাচ্ছে
গ. তিথি বলেছিল যে, সে জাফলং যাচ্ছিল
ঘ. তিথি বলল যে, সে জাফলং গেল
২৮. প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কীসের পরিবর্তন হয় না?
ক. ক্রিয়ার কালের
খ. সর্বনাম পদের
গ. ভাববিশেষ্যের
ঘ. উদ্ধরণ চিহ্নের
+88 01713 211 910