
এসএসসি পরীক্ষা । বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-৪১ প্রতিশব্দ। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-৪১ প্রতিশব্দ
১. কিসের ওপর প্রতিশব্দের ব্যবহার নির্ভর করে?
ক. প্রসঙ্গের
খ. বাক্যের
গ. ব্যবহারের
ঘ. শব্দের
২. ‘অকস্মাৎ' শব্দের সঠিক প্রতিশব্দ—
ক. অসময়
খ. সর্বদা
গ. আচমকা
ঘ. অতিশয়
৩. 'নন্দিনী' এর সঠিক প্রতিশব্দ কোনটি?
ক. তনয়
খ. দুহিতা
গ. তটিনী
ঘ. কেশরী
৪. 'চিরন্তন' শব্দের সঠিক প্রতিশব্দ হলো-
ক. ক্ষয়হীন
খ. ক্ষয়
গ. সময়
ঘ. কুক্ষণ
৫. কোনটি 'অন্ধকার' শব্দের প্রতিশব্দ—
ক. অধিক
খ. তিমির
গ. অস্বচ্ছ
ঘ. পর্যাপ্ত
৬: কোনটি 'অলক' শব্দের প্রতিশব্দ?
ক. নন্দন
খ. তমসা
গ. মেঘলা
ঘ. চিকুর
৭. 'আকাশ' শব্দের প্রতিশব্দ/সমার্থক শব্দ কোনটি?
ক. অশনি
খ. বিভাবরী
গ. ব্যোম/অভ্র/অম্বর
ঘ. নীলাম্বু
৮. 'অনল' শব্দের সমার্থক—
ক. অশ্ব
খ. ব্যোম
গ. বহ্নি
ঘ. অম্ব
৯. ‘দেহ'-এর সমার্থক শব্দ নিচের কোনটি?
ক. ভানু
খ. সুত
গ. তনু
ঘ. পাবক
১০. 'আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. হুতাশন
খ. অম্বর
গ. তপন
ঘ. পবন
১১. 'ইচ্ছা' শব্দের সঠিক প্রতিশব্দ নিচের কোনটি?
ক. আকাঙ্ক্ষা
খ. প্রমোদ
গ. অম্বর
ঘ. উল্লাস
১২. 'অভিন্নতা' শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. শ্রেষ্ঠ
খ. ভালো
গ. একতা
ঘ. অতুনলীয়
১৩. ‘সৈকত' শব্দের সঠিক প্রতিশব্দ হচ্ছে-
ক. পুলিন
খ. জাত
গ. প্রভা
ঘ. কর
১৪. কোনটি ‘গৃহ' শব্দের সঠিক প্রতিশব্দ?
ক. আলয়
খ. উদ্ভব
গ. নিবিড়
ঘ. প্রগাঢ়
১৫. 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. শিখা
খ. পাথার
গ. প্রভা
ঘ. ইন্দু
১৬. 'চাঁদ' শব্দের প্রতিশব্দ নিচের কোনটি?
ক. নিশাকর
খ. সদন
গ. বৃত্তান্ত
ঘ. গহন
১৭. 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. ভানু
খ. সুধাংশু
গ. তৃধর
ঘ. সবিতা
১৮. 'শশাঙ্ক'-এর সমার্থক শব্দ কোনটি?
ক. খরগোশ
খ. সমুদ্র
গ. চাঁদ/চন্দ্ৰ
ঘ. সূর্য
১৯. 'চাঁদ' শব্দটির সমার্থক শব্দ—
ক. বিধু
খ. ভানু
গ. ভুজ
ঘ. তপন
২০. 'চিকুর'-এর সমার্থক শব্দ কোনটি?
ক. মেদিনী
খ. পিক
গ. অলক
ঘ. গজ
২১. 'কেশ, কবরী' কোন শব্দের সমার্থক শব্দ?
ক. গহন
খ. চুল
গ. তালাশ
ঘ. বৃত্তান্ত
২২. 'চোখ' শব্দের সঠিক প্রতিশব্দ—
ক. নেত্র
খ. বিধু
গ. সোম
ঘ. ইন্দু
২৩. নিচের কোনটি 'লোচন' শব্দের সমার্থক শব্দ?
ক. অক্ষি
খ. বিধু
গ. সোম
ঘ. সুধাকর
২৪. 'চুল' এর সমার্থক শব্দ কোনটি?
ক. কুন্তল
খ. অক্ষি
গ. কল্লোল
ঘ. অংশু
২৫. 'দিন' এর প্রতিশব্দ হচ্ছে-
ক. দরিদ্র
খ. বাসর
গ. দয়া
ঘ. সূর্য
২৬. 'শৈল' শব্দটির সমার্থক শব্দ নয় কোনটি? [কু. '১৬]
ক. অচল
খ. তপন
গ. গিরি
ঘ. অদ্রি
২৭. কোনটি ‘পর্বত' শব্দের সমার্থক শব্দ?
ক. ধরণী
খ. তিমির
গ. চিকুর
ঘ. অদ্রি
২৮. 'পানি'র সমার্থক শব্দ কোনটি?
ক. সৈকত
খ. সবিতা
গ. সাগর
ঘ. সলিল
২৯. 'জল' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. তিমির
খ. বিধু
গ. সলিল
ঘ. সবিতা
৩০. 'পানি' শব্দের প্রতিশব্দ হচ্ছে-
ক. সূত
খ. চির
গ. নীড়
ঘ. উদক
৩১. 'অম্বু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. আগুন
খ. নদী
গ. সূর্য
ঘ. পানি/জল
৩২. বিশ্ব ও ধরা শব্দের সমার্থক হলো-
ক. বসুমতী, পৃথ্বী
খ. অটবি, বিপিন
গ. উদক, অপ
ঘ. বিজুরি, অশনি
৩৩. বসুন্ধরা' শব্দটির প্রতিশব্দ/সমার্থক কোনটি?
ক. পর্বত
খ. মাতা
গ. পৃথিবী
ঘ. সমুদ্র
৩৪. ‘পৃথিবী' শব্দের সমার্থক শব্দ—
ক. অরণী
খ. অর্ণব
গ. অবনী/ভূধর
ঘ. অম্বু
৩৫. ‘অবনী’-এর প্রতিশব্দ কী?
ক. আগুন
খ. পর্বত
গ. পৃথিবী
ঘ. সূর্য
৩৬. ‘বাতাস' শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি?
ক. অনিল
খ. উদক
গ. চপলা
ঘ. দামিনী
৩৭. নিচের কোনগুলো সমীর ও সমীরণ শব্দের প্রতিশব্দ?
ক. অনিল, মরুৎ
খ. ঘন, অভ্র
গ. রম্য, চারু
ঘ. প্রভাকর, দিনমণি
৩৮. ‘সমীরণ’ ‘অনিল' ‘মরুৎ' ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দ?
ক. বাতাস
খ. রাত
গ. মেঘ
ঘ. সমুদ্র
৩৯. ‘ঝটিকা' শব্দটির প্রতিশব্দ নয় কোনটি?
ক. পাবক
খ. টর্নেডো
গ. ঝড়
ঘ. তুফান
৪০. 'বিদ্যুৎ' শব্দের সমার্থক কোনটি?
ক. তড়িৎ
খ. অনিল
গ. মরুৎ
ঘ. সমীর
৪১. 'ভবন' এর প্রতিশব্দ কোনটি?
ক. কৃপা
খ. লহরী
গ. উদ্ভব
ঘ. সদন
৪২. 'মন' শব্দের প্রতিশব্দ—
ক. অন্তর
খ. নিশীথ
গ. নৃপ
ঘ. পাথার
৪৩. নিচের কোনগুলো ‘পরান' শব্দের সমার্থক?
ক. ছিদ্র, ভেদ
খ. দিল, চিত্ত
গ. চারু, রম্য
ঘ. পাদপ, মহীরুহ
৪৪. 'অন্তরাত্মা' যে শব্দের প্রতিশব্দ—
ক. মন
খ. দেহ
গ. গাত্র
ঘ. অনিল
৪৫. 'নিপাত যাক দেশদ্রোহীরা।'- এই বাক্যে 'নিপাত' শব্দের প্রতিশব্দ হলো-
ক. নীরদ
খ. উরগ
গ. মৃত্যু
ঘ. নিষধর
৪৬. রাত শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. তিমির
খ. ক্ষণপ্রভা
গ. শর্বরী
ঘ. লোকান্তর
৪৭. 'সিন্ধু' শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. প্রভঞ্জন
খ. সমুদ্র
গ. হিমাদ্রি
ঘ. শর্বরী
৪৮. ‘পাথার' শব্দের প্রতিশব্দ হচ্ছে-
ক. খোলা মাঠ
খ. সমুদ্র
গ. খোলা প্রান্তর
ঘ. অভ্র
৪৯. ‘সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অর্ণব
খ. মেদিনী
গ. বিভব
ঘ. ফণী
৫০. ‘সলিল' শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
ক. পানি
খ. পবন
গ. সিন্ধু
ঘ. অচল
৫১. 'অহি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. সাপ
খ. হরিণ
গ. হাতি
ঘ. শশধর
৫২. 'সূর্য' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. নিশাকর
খ. অবনী
গ. নরপতি
ঘ. দিবাকর
৫৩. নিচের কোনটি 'সূর্য'-এর সমার্থক শব্দ?
ক. চিকুর
খ. সবিতা
গ. মেদিনী
ঘ. হিমাংশু
৫৪. সূর্যের সমার্থক শব্দ কোনগুলো?
ক. আদিত্য, দিবা
খ. তপন, সুধাংশু
গ. ভানু, সবিতা, মার্তণ্ড
ঘ. রবি, ইন্দু
৫৫. নিচের কোনটি 'স্ত্রী' শব্দের প্রতিশব্দ?
ক. ভার্যা
খ. কাঞ্চন
গ. সুবর্ণ
ঘ. হিরণ
৫৬. 'পাণি' শব্দের সমার্থক কোনটি?
ক. জল
খ. পানীয়
গ. হাত
ঘ. হস্তী
৫৭. 'হাতি' শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. অম্বু
খ. কুন্তল
গ. গজ
ঘ. ব্যোম
৫৮. 'করী' শব্দের সমার্থক শব্দ হলো-
ক. হাতি
খ. হাত
গ. হরিণ
ঘ. সমুদ্র
৫৯. 'দ্বিপ' অর্থ কী?
ক. আলো
খ. হাতি
গ. জলবেষ্টিত স্থান
ঘ. বাতি
৬০. 'হস্তী/হাতি’- শব্দটির প্রতিশব্দ/ সমার্থক শব্দ কোনটি?
ক. দিপ
খ. দ্বীপ
গ. দ্বিপ/করী
ঘ. দীপ
৬১. 'কুঞ্জর' শব্দের অর্থ কী?
ক. খরগোশ
খ. হাতি
গ. হরিণ
ঘ. চুল
৬২. ‘ক্ষিতি' কোন শব্দের প্রতিশব্দ?
ক. পর্বত
খ. সমুদ্র
গ. আকাশ
ঘ. পৃথিবী
৬৩. সমার্থক শব্দের প্রয়োজনীয়তা বেশি হতে পারে কীসে?
ক. গদ্যে
খ. কবিতায়
গ. নাটকে
ঘ. উপন্যাসে
৬৪. 'অম্বর'-এর প্রতিশব্দ কী?
ক. পৃথিবী
খ. অগ্নি
গ. জল
ঘ. আকাশ
৬৫. 'কোকিল'-এর সমার্থক শব্দ-
ক. কেশ
খ. পিক
গ. অহি
ঘ. রবি
৬৬. ‘সমুদ্র' শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. পাদপ
খ. উদক
গ. শৈল
ঘ. পয়োধি
৬৭. 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক. অর্ণব
খ. রত্নাকর
গ. পারাবার
ঘ. স্রোতস্বতী
৬৮. 'স্বর্ণ' শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
ক. কান্তিমান
খ. কনক
গ. কুন্তল
ঘ. সবিতা
৬৯. 'কুঞ্জর' কার সমার্থক শব্দ?
ক. হাতি
খ. ভুজঙ্গ
গ. হরিণ
ঘ. অশ্ব
৭০. 'বল্লভ' শব্দটির প্রতিশব্দ নিচের কোনটি?
ক. স্বামী
খ. তপন
গ. পানি
ঘ. সাগর
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910