
এসএসসি পরীক্ষা । বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ-৪৩ শব্দজোড়। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান।
বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ- ৪৩ শব্দজোড়
১. ‘অনু' এবং ‘অণু’– এই শব্দ দুটির মধ্যে মিল কোথায়?
ক. বানানে
খ. উচ্চারণে
গ. অর্থে
ঘ. বানানে ও অর্থে
২. 'অর্থ' এবং 'অর্ঘ্য'- এই শব্দ দুটির মধ্যে মিল কোথায়?
ক. উচ্চারণে
খ. অর্থে
গ. বানানে
ঘ. শব্দশ্রেণিতে
৩. 'অনু' শব্দের অর্থ কোনটি?
ক. পশ্চাৎ
খ. ভিতর
গ. ক্ষুদ্রতম অংশ
ঘ. একক
৪. 'অনিষ্ঠ' শব্দের অর্থ কোনটি?
ক. নিষ্ঠাহীন
খ. ত্যাগ
গ. ক্ষতি
ঘ. উপকার
৫. ‘অপচয়' অর্থ কী, যখন ‘অবচয়' অর্থ চয়ন?
ক. চয়নিকা
খ. লভ্যাংশ
গ. ক্ষতি
ঘ. মূলধন
৬. ‘অপত্য' শব্দের অর্থ কী?
ক. অখাদ্য
খ. সৃষ্টি
গ. সন্তান
ঘ. পথ্য নয়
৭. 'অভিরাম' শব্দের অর্থ হচ্ছে—
ক. সুন্দর
খ. কুৎসিত
গ. রামের বংশীয়
ঘ. অলংকার
৮. 'অগ্নিহিত' অর্থ কী, যখন ‘অভিহিত' অর্থ 'কথিত'?
ক. উপকার
খ. অপকার
গ. অন্যায়
ঘ. অজানা
৯. 'অশক্ত' শব্দের অর্থ হলো-
ক. অব্যক্ত
খ. অক্ষম
গ. অকথ্য
ঘ. ক্ষমতাশালী
১০. 'আভরণ' শব্দের অর্থ হচ্ছে-
ক. ঢাকনা
খ. আসবাব
গ. তৈজসপত্র
ঘ. অলংকার
১১. ‘আবৃতি' শব্দের অর্থ কী?
ক. পরিমণ্ডল
খ. আকণ্ঠ
গ. গদ্যাংশ পাঠ
ঘ. আবরণ
১২. 'আভাস' শব্দের অর্থ কী হবে?
ক. প্রকাশ্য
খ. আস্থা
গ. গোপনীয়
ঘ. ইঙ্গিত
১৩. 'উদ্ধত' শব্দের অর্থ কোনটি?
ক. অবিনীত
খ. সবিনয়
গ. বিনীত
ঘ. জনাব
১৪. উপাদান = উপকরণ হলে, উপাধান' অর্থ নিচের কোনটি?
ক. বালিশ
খ. চাদর
গ. লেপ
ঘ. জামা
১৫. 'করী' শব্দের অর্থ কী?
ক. করা
খ. হাতি
গ. অর্থ
ঘ. পয়সা
১৬. কি = ক্রিয়াবিশেষণ হলেও কী = ?
ক. বিশেষ্য
খ. যোজক
গ. সর্বনাম
ঘ. অনুসর্গ
১৭. 'কীল' শব্দের অর্থ কী?
ক. মুষ্টির আঘাত
খ. খিল
গ. মেরে ফেলা
ঘ. কোনোটি নয়
১৮. 'কৃত' শব্দের সঠিক অর্থ কী?
ক. যা করা হয়েছে
খ. কেনা গোলাম
গ. অযোগ্য ব্যক্তি
ঘ. কৃতবিদ্যা
১৯. 'ক্রীত' শব্দের অর্থ হচ্ছে-
ক. কেনা
খ. অর্জন
গ. ক্রিয়া
ঘ. ধ্বংস
২০. কৃতি অর্থ কাজ হলে, ‘কৃতী' অর্থ কী?
ক. কর্মঠ
খ. কেনাবেচা
গ. কর্মকুশল
ঘ. বিদ্যার্থী
২১. গর্ব অর্থ কী, যখন ‘গর্ভ' অর্থ পেট?
ক. মেধাবী
খ. অহংকার
গ. অতিরিক্ত
ঘ. ধনী
২২. ‘গাথা' শব্দের অর্থ কী?
ক. কাহিনি
খ. গেথে যাওয়া
গ. বোকা
ঘ. গ্রন্থন
২৩. চড় অর্থ চপেটাঘাত; তাহলে চর অর্থ কী?
ক. ভূমিবিশেষ
খ. বৃত্তি
গ. গুপ্তচর
ঘ. নদীভাঙন
২৪. চির অর্থ দীর্ঘ হলে ‘চীর' অর্থ কী?
ক. চিরদিন
খ. ভাঙা
গ. বহু বৎসর
ঘ. ছিন্নবস্ত্র
২৫. চূর যদি চূর্ণ হয়, তাহলে ‘চুর' অর্থ—
ক. নেশাগ্রস্ত
খ. গুঁড়া করা
গ. ভাঙা
ঘ. কলিচুন
২৬. চ্যূত অর্থ কী, যখন 'চ্যুত' অর্থ স্থলিত?
ক. আম
খ. হস্তছাড়া
গ. টক
ঘ. জলপাই
২৭. 'ছাঁদ' শব্দের অর্থ হলো-
ক. চাল
খ. ঘরের চাল
গ. আকৃতি
ঘ. উপরের অংশ
২৮. কোনটি 'হার' শব্দের সঠিক অর্থ?
ক. ত্যাগ
খ. ছেড়ে দেওয়া
গ. অধম
ঘ. মূল্যহ্রাস
২৯. 'জলা' শব্দের অর্থ হচ্ছে-
ক. আগুন জ্বলা
খ. জলাশয়
গ. যন্ত্রণা
ঘ. মাটির পাত্রবিশেষ
৩০. 'জালা' শব্দের অর্থ কী?
ক. যন্ত্রণা
খ. উত্তাপ
গ. মাটির বড় পাত্র
ঘ. আবৃত
৩১. 'জোর' শব্দের অর্থ কী, যেখানে 'জোড়' অর্থ জোড়া?
ক. দ্বৈত
খ. শক্তি
গ. সামর্থ্য
ঘ. ক্ষমতা
৩২. 'দার ও দ্বার' শব্দ দুটির মধ্যে মিল কোথায়?
ক. বানানে
খ. উচ্চারণে
গ. উচ্চারণ ও অর্থে
ঘ. অর্থে
৩৩. দার শব্দের অর্থ কী?
ক. ধারালো
খ. দরজা
গ. দিয়ে
ঘ. স্ত্রী
৩৪. 'ধরণ' শব্দের অর্থ কী?
ক. প্রকার
খ. বৈশিষ্ট্য
গ. ধরা:
ঘ. অভ্যাস
৩৫. ধূম = ধোঁয়া হলে ধূম = ?
ক. ধোঁয়া
খ. রেসিং
গ. আনন্দ
ঘ. প্রাচুর্য
৩৬. 'প্রকার' শব্দের অর্থ হচ্ছে-
ক. রকম
খ. প্রাচীর
গ. প্রকৃতি
ঘ. দেয়াল
৩৭. 'পটল' শব্দের অর্থ কী?
ক. সবজিবিশেষ
খ. মৃত
গ. অধ্যায়
ঘ. পরপার
৩৮. 'পাণি' শব্দের অর্থ কী?
ক. জল
খ. পানদানি
গ. হাত
ঘ. পানের মাচা
৩৯. ‘পারা' শব্দের অর্থ কী?
ক. মহল্লা
খ. সমর্থ
গ. পারদ
ঘ. গ্রাম
৪০. ‘পীন' শব্দের অর্থ কী?
ক. আলপিন
খ. তিরস্কার
গ. স্থূল
ঘ. সূঁচ
৪১. 'পুরী' শব্দের অর্থ কী?
ক. লুচি
খ. নিকেতন
গ. নারী
ঘ. পরোটা
৪২. 'ফোঁটা' অর্থ কী, যখন ‘ফোটা' অর্থ প্রস্ফুটিত?
ক. বিন্দু
খ. ফুল
গ. সিন্ধু
ঘ. বৃষ্টি
৪৩. 'বাদি' শব্দটি দ্বারা ফরিয়াদি বোঝালেও 'বাদী' শব্দটি দ্বারা কী বোঝানো হয়?
ক. চাকরানি
খ. যথার্থ
গ. মতাদর্শী
ঘ. দেয়াল
৪৪. 'বাধা' অর্থ হলো-
ক. খোলা
খ. বিঘ্ন
গ. ধার দেওয়া
ঘ. স্বচ্ছন্দ
৪৫. মতি শব্দের অর্থ হচ্ছে-
ক. বুদ্ধি
খ. মূল্যবান পাথর
গ. হীরা
ঘ. মুক্তা
৪৬. শকল শব্দের অর্থ কী, যখন সকল অর্থ
ক. বেড়ি
খ. আঁশ
গ. শিকল
ঘ. আশা
৪৭. শ্রবণ অর্থ কান হলে, 'সবণ' অর্থ—
ক. কৰ্ণ
খ. ঝরনা
গ. ক্ষরণ
ঘ. গরম পানির ঝরনা
৪৮. ‘স্বর্' শব্দের অর্থ নিচের কোনটি?
ক. শাশুড়ি
খ. চোখের জল
গ. শ্মশান
ঘ. দাড়ি
৪৯. ‘শ্মশ্রু' শব্দের অর্থ হলো—
ক. শ্বশুর
খ. দাড়ি
গ. শাশুড়ি
ঘ. অণু
৫০. ‘স্বাদু' শব্দের অর্থ কোনটি?
ক. স্বাদযুক্ত
খ. বিস্বাদ
গ. স্বাদহীন
ঘ. অসৎ
৫১. ‘সাক্ষর' ও 'স্বাক্ষর' শব্দজোড়ের মধ্যে মিল কোথায়?
ক. উচ্চারণে
খ. বানানে
গ. শব্দ শ্রেণিতে
ঘ. অর্থে
৫২. 'দিন' শব্দের অর্থ 'দিবস' হলে শব্দজোড় হিসেবে 'দীন' শব্দের অর্থ কী?
ক. ইসলাম
খ. দরিদ্র
গ. দিয়ে
ঘ. রোজ
মুসা স্যার
বাংলা
০১৭১৩২১১৯১০
+88 01713 211 910