
বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ বিভিন্ন বোর্ডের প্রশ্ন ও সমাধান (২০১৬-২০২৫) , বাক্য শুদ্ধীকরণ
এইচএসসি পরীক্ষা: বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ বিভিন্ন বোর্ডের প্রশ্ন ও সমাধান (২০১৬-২০২৫) , বাক্য শুদ্ধীকরণ
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঢাকা বোর্ড ২০২৪
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। |
তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি। |
|
অপহরণ ব্যবসায়ীকে এখনো উদ্ধার করা যায়নি। |
অপহৃত ব্যবসায়ীকে এখনও উদ্ধার করা যায়নি। |
|
গৌতম বুদ্ধ বুদ্ধধর্ম প্রচারণা করেন। |
গৌতম বুদ্ধ বৌদ্ধধর্ম প্রচার করেন । |
|
সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে। |
সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে। |
|
মাস্ক পড়ুন, সুস্থ্য থাকুন। |
মাস্ক পরুন, সুস্থ থাকুন। |
|
ঝড়-বৃষ্টির কারণে ব্যাপক ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে । |
ঝড়-বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। |
|
আগামীকাল শপথ নেবেন সংসদরা। |
আগামীকাল সাংসদবৃন্দ শপথ নিবেন। |
|
আবশ্যকীয় দ্রব্যাদি সঙ্গে আনবেন। |
আবশ্যক দ্রব্যাদি সঙ্গে আনবেন। |
বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন:
বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ -OnlineRedingRoom (onlinereadingroombd.com)
দিনাজপুর বোর্ড ২০২৪
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
তোমার কথা প্রমাণ হয় নি। |
তোমার কথা প্রমাণিত হয়নি। |
|
উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। |
উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়। |
|
বিদ্যান দুর্জন হলেও পরিত্যাগ কর। |
দুর্জন বিদ্বান হলেও পরিত্যাগ কর। |
|
প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণীবিদ্যা পড় । |
প্রাণী সম্পর্কে জানতে চাইলে প্রাণিবিদ্যা পড়। |
|
শুধুমাত্র টাকা হলেই বিদ্যা অর্জন হয় না। |
শুধু টাকা হলেই বিদ্যা অর্জন হয় না। |
|
করোনাকালীন সময়ে পাঠদানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয় । |
করোনাকালীন পাঠদানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। |
|
অন্ন নষ্ট করে কী লাভ? |
অন্ন ধ্বংস করে কী লাভ? |
|
বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলী দাও । |
বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দাও। |
রাজশাহী বোর্ড ২০২৪
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
ছেলেটি বিদুষী হলেও বখাটে। |
ছেলেটি বিদ্বান হলেও বখাটে। |
|
অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট । |
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। |
|
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার । |
অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার। |
|
সাবধান পূর্বক চলবে। |
সাবধানে চলবে। |
|
বাংলাদেশ আমাদের পিতৃভূমি। |
বাংলাদেশ আমাদের মাতৃভূমি । |
|
সকল ছাত্রগণ ক্লাসে উপস্তিত ছিলো। |
সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল। |
|
সবিতা ভয়ংকর মেধাবী। |
সবিতা অত্যন্ত মেধাবী। |
|
দৈন্যতা প্রশংসনীয় নয় । |
দৈন্য/দীনতা প্ৰশংসনীয় নয়। |
১০০% কমন এইচএসসি পরীক্ষার জন্য, গুরুত্বপূর্ণ উচ্চারণ নিচের লিংকে:
HSC প্রমিত উচ্চারণ: উচ্চারণ নির্ণয় -OnlineRedingRoom (onlinereadingroombd.com)
যশোর ২০২৪
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
তিনি সম্ভ্রান্তশালী বংশে জন্মেছেন । |
তিনি সম্ভ্রান্ত বংশে জন্মেছেন । |
|
রবীন্দ্রনাথের প্রতিভা ভয়ঙ্কর। |
রবীন্দ্রনাথের প্রতিভা অসাধারণ । |
|
দুর্বিসহ যন্ত্রণায় ভুগছি। |
দুর্বিষহ যন্ত্রণায় ভুগছি। |
|
অদ্যবধি তাহার দেখা নাই। |
অদ্যাবধি তাহার দেখা নাই । |
|
কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়। |
কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়। |
|
হাটে কলস ভাঙা। |
হাটে হাঁড়ি ভাঙা ৷ |
|
অন্যায়ের ফল দুর্নিবার্য। |
অন্যায়ের প্রতিফল অনিবার্য। |
|
সব পাখিরা নীড় বাঁধে না । |
সব পাখি নীড় বাঁধে না । |
কুমিল্লা বোর্ড ২০২৪
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
কীর্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন। |
কৃত্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন। |
|
আপনি স্ববান্ধৰে আমন্ত্রিত। |
আপনি সবান্ধব আমন্ত্রিত । |
|
কারো আভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা উচিত নয়। |
কারো অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা উচিত নয় । |
|
আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাবো। |
আমৃত্য পর্যন্ত দেশের সেবা করে যাব। |
|
মিমাংসিত বিষয়ে বিরোধিতা করা উচিত নয়। |
মীমাংসিত বিষয়ে বিরোধিতা করা উচিত নয় ৷ |
|
সে এ মামলায় সাক্ষী দিয়েছে। |
সে এ মামলায় সাক্ষ্য দিয়েছে। |
|
শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। |
শুধু গায়ের জোরে কাজ হয় না। |
|
এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। |
এখানে গোরুর খাঁটি দুধ পাওয়া যায়। |
চট্টগ্রাম বোর্ড ২০২৪
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
ঐক্যতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। |
ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। |
|
নিরোগী লোক আসলেই সুখী। |
নিরোগ লোক আসলেই সুখী। |
|
সূর্য উদয় হয়েছে । |
সূর্য উদিত হয়েছে। |
|
আজ ঝড়বৃষ্টির সমূহ সম্ভাবনা আছে। |
আজ ঝড়বৃষ্টির আশঙ্কা আছে। |
|
পরিশ্রম করে তার শারিরীক অবস্থা শোচনীয়। |
পরিশ্রম করে তার শারীরিক অবস্থা শোচনীয়। |
|
অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহলী হওয়া অনুচিত। |
অনাবশ্যক ব্যাপারে কৌতূহলী হওয়া অনুচিত। |
|
এ পরিবারটি আমাদের এলাকায় সমৃদ্ধশালী পরিবার । |
এ পরিবারটি আমাদের এলাকায় সমৃদ্ধ পরিবার। |
|
আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। |
আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। |
বরিশাল বোর্ড ২০২৪
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
আমি সাক্ষী দিব না ৷ |
আমি সাক্ষ্য দিব না । |
|
বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে। |
বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে। |
|
বাড়িটা তাহারা দখল করেছে। |
বাড়িটা তারা দখল করেছে। |
|
আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো। |
আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো। |
|
সে সভায় উপস্থিত ছিলেন। |
তিনি সভায় উপস্থিত ছিলেন/সে সভায় উপস্থিত ছিল । |
|
বিনুদাদার ভাষাটা ভয়ঙ্কর আঁট। |
বিনুদাদার ভাষাটা অত্যন্ত আঁট। |
|
মাদকাশক্তি ভালো নয় । |
মাদকাসক্তি ভালো নয় ৷ |
|
সব বিষয়ে বাহুল্যতা বর্জন করবে। |
সব বিষয়ে বাহুল্য বর্জন করবে। |
ময়মনসিংহ বোর্ড ২০২৪
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিলেন |
সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন। |
|
আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। |
আমরা তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি। |
|
পাহাড়ের সৌন্দর্যতা আমাকে বিমুগ্ধ করে। |
পাহাড়ের সৌন্দর্য আমাকে বিমুগ্ধ করে। |
|
লাবণ্য অত্যন্ত বুদ্ধিমান মেয়ে। |
লাবণ্য অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে । |
|
মামলায় সে সাক্ষী দিবে । |
মামলায় সে সাক্ষ্য দিবে। |
|
সারাজীবন ভাতের বেগার খেটে মরলাম । |
সারাজীবন ভূতের বেগার খেটে মরলাম। |
|
উপরে উল্লিখিত বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি। |
উল্লিখিত বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি। |
|
অফিস চলাকালীন সময়ে হর্ন বাজাবেন না । |
অফিস চলাকালীন হর্ন বাজাবেন না । |
১০০% কমনএইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বানান নিচের লিংকে:
এইচএসসি বানান শুদ্ধীকরণ -OnlineRedingRoom (onlinereadingroombd.com)
ঢাকা বোর্ড ২০২৩
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
দৈন্যতা প্রশাংসনীয় নয়। |
দৈন্য/দীনতা প্রশংসনীয় নয়। |
|
দশচক্রে ঈশ্বর ভূত। |
দশচক্রে ভগবান ভূত। |
|
শুধুমাত্র কথা কাজ হবে না। |
শুধু কথায় কাজ হবে না। |
|
তার কথাই প্রমাণ হলো। |
তার কথা প্রমাণিত হলো। |
|
তিনি স্বস্ত্রীক এসেছেন। |
তিনি সস্ত্রীক এসেছেন। |
|
রিমা ভয়ঙ্কর মেধাবী। |
রিমা খুব মেধাবী। |
|
করোনাকালীন সময়ে আমরা কোথাও যাইনি। |
করোনাকালীন আমরা কোথাও যাইনি। |
|
পরবর্তীতে এ বিষয়ে কথা হবে। |
পরবর্তী সময়ে এ বিষয়ে কথা হবে। |
দিনাজপুর বোর্ড ২০২৩
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
মেয়েটি বিদ্বান হলেও ঝগড়াটে। |
মেয়েটি বিদুষী হলেও ঝগড়াটে। |
|
অতিলোভে গাঁজন নষ্ট। |
অতি লোভে তাঁতি নষ্ট। |
|
আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি। |
আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি। |
|
সূর্য উদয় হয়েছে। |
সূর্য উদিত হয়েছে। |
|
গাছটি সমূলসহ উৎপাটিত হয়েছে। |
গাছটি মূলসহ উৎপাটিত হয়েছে। |
|
দৈন্যতা প্রশংসনীয় নয়। |
দৈন্য/দীনতা প্রশংসনীয় নয়। |
|
বিধি লঙ্ঘন হয়েছে। |
বিধি লঙ্ঘিত হয়েছে। |
|
মাতাহীন শিশুর কী দুঃখ! |
মাতৃহীন শিশুর কী দুঃখ! |
রাজশাহী বোর্ড ২০২৩
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
সব পাখিরা নীড় বাঁধে না। |
সব পাখি নীড় বাঁধে না। |
|
পরীক্ষা চলাকালীন সময়ে ভিতরে প্রবেশ নিষেধ। |
পরীক্ষা চলাকালীন ভেতরে প্রবেশ নিষিদ্ধ। |
|
এ বারের বন্যায় লোকটি সর্বশান্ত হলো। |
এ বারের বন্যায় লোকটি সর্বস্বান্ত হলো। |
|
আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। |
আমার বক্তব্য আর দীর্ঘ করব না। |
|
‘অপরাহ্ন’ শব্দটি লিখতে অনেকেই ভুল করেন। |
‘অপরাহ্ণ’ শব্দটি লিখতে অনেকেই ভুল করেন। |
|
মাতাহীণ শিশুর কী দুঃখ! |
মাতৃহীন শিশুর কী দুঃখ! |
|
তাঁর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি। |
তাঁর সৌজন্যে মুগ্ধ হয়েছি। |
|
আমি, তুমি ও সে আজ মেলায় যাবো। |
তুমি, সে ও আমি আজ মেলায় যাব। |
যশোর ২০২৩
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
আমি সাক্ষী দিব না। |
আমি সাক্ষ্য দিব না। |
|
এক পৌষে শীত যায় না। |
এক মাঘে শীত যায় না। |
|
সব পাখিরা ঘরে আসে না। |
সব পাখি ঘরে আসে না। |
|
আমি সন্তোষ হলাম। |
আমি সন্তুষ্ট হলাম। |
|
দৈন্যতা সবসময় ভালো নয়। |
দৈন্য/দীনতা সবসময় ভালো নয়। |
|
অপমান হবার ভয় নেই। |
অপমানিত হবার ভয় নেই। |
|
তিনি স্বস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন। |
তিনি সস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন। |
|
তাহাকে এখান থেকে যাইতে হবে। |
তাকে এখান থেকে যেতে হবে। |
কুমিল্লা বোর্ড ২০২৩
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
পরবর্তীতে আপনি আবার আসবেন। |
আপনি আবার আসবেন। |
|
অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য। |
অন্যায়ের প্রতিফল অনিবার্য। |
|
কারো ফাগুনমাস, কারো সর্বনাম। |
কারো পৌষ মাস, কারো সর্বনাশ। |
|
দ্রব্যমূল্যের দাম ক্রমবর্ধমান। |
দ্রব্যমূল্য ক্রমবর্ধমান। |
|
তার সৌজন্যতায় মুগ্ধ হলাম। |
তার সৌজন্যে মুগ্ধ হলাম। |
|
কথাটি প্রমাণ হয়েছে। |
কথাটি প্রমাণিত হয়েছে। |
|
আজকাল খাঁটি গুরুর দুধ বড়োই দুলর্ভ। |
আজকাল গরুর খাঁটি দুধ বড়োই দুর্লভ। |
|
পরীক্ষা চলাকালিন হর্ন বাজানো নিষেধ। |
পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষিদ্ধ। |
চট্টগ্রাম বোর্ড ২০২৩
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
সাধারণ ভুল বুঝতে না পারা লজ্জস্কর |
সাধারণ ভুল বুঝতে না পারা লজ্জাকর। |
|
পড়ালেখার প্রতিযোগীতা থাকা ভালো। |
পড়ালেখার প্রতিযোগিতা থাকা ভালো। |
|
দৈন্যতা কোনোকালেই প্রশংসনীয় নয়। |
দৈন্য বা দীনতা কোনোকালেই প্রশংসনীয় নয়। |
|
মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো। |
মামলা চালাতে গিয়ে লোকটি সর্বস্বান্ত হলো। |
|
ভূল লিখতে ভুল করো না। |
ভুল লিখতে ভুল করো না। |
|
সব পাখিগুলো উড়ে চলে গেল। |
সব পাখি উড়ে চলে গেল। |
|
বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। |
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। |
|
মেয়েটি বিদ্যান কিন্তু ঝগড়াটে। |
মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে। |
সিলেট বোর্ড ২০২৩
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়। |
সকল ছাত্র পাঠে মনোযোগী নয়। |
|
অন্যায়ের প্রতিফল দুনিবার্য। |
অন্যায়ের প্রতিফল অনিবার্য। |
|
বেগম রোকেয়ার মতো বিদ্বান নারী এ কালেও বিরল। |
বেগম রোকেয়ার মতো বিদুষী নারী এ কালেও বিরল। |
|
তার সৌজন্যতায় মুগ্ধ হলাম। |
তার সৌজন্যে মুগ্ধ হলাম। |
|
আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। |
আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি। |
|
মাদকাসক্তি ভালো নয়। |
মাদকাসক্ত ভালো নয়। |
|
অপমান হবার ভয় নেই। |
অপমানিত হবার ভয় নেই। |
|
প্রয়াত কবিকে আমরা সবাই অশ্রুজলে বিদায় দিলাম। |
প্রয়াত কবিকে আমরা সবাই চোখের জলে বিদায় দিলাম। |
বরিশাল বোর্ড ২০২৩
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
অশ্রুজলে বুক ভেসে গেল। |
অশ্রুতে বুক ভেসে গেল। |
|
আসছে আগামীকাল কলেজ খুলবে। |
আগামীকাল কলেজ খুলবে। |
|
এক পৌষে শীত যায় না। |
এক মাঘে শীত যায় না। |
|
একের লাঠি, দশের বোঝা। |
দশের লাঠি, একের বোঝা। |
|
অধ্যাপনাই ছাত্রদের অপস্যা। |
অধ্যয়নই ছাত্রদরে তপস্যা। |
|
অতি লোভে তাতী নষ্ট। |
অতি লোভে তাঁতি নষ্ট |
|
মাদকাশক্তি ভালো নয়। |
মাদকাসক্তি ভালো নয়। |
|
এটি লজ্জাস্কর ব্যাপার। |
এটি লজ্জাকর ব্যাপার। |
ময়মনসিংহ বোর্ড ২০২৩
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
আবশ্যকীয় বিছানাপত্র নিয়ে আসবেন। |
আবশ্যক বিছানাপত্র নিয়ে আসবেন। |
|
আমার এ কাজে মনোযোগীতা নেই। |
আমার এ কাজে মনোযোগ নেই। |
|
আমি গীতাঞ্জলী পড়েছি। |
আমি গীতাঞ্জলি পড়েছি। |
|
তোমার দ্বারা সে অপমান হয়েছে। |
তোমার দ্বারা সে অপমানিত হয়েছে। |
|
গণিত শাস্ত্র সকলের নিকট নিরস নহে। |
গণিতশাস্ত্র সকলের নিকট নীরস নহে। |
|
তিনি তোমার বিরুদ্ধে স্বাক্ষী দেবেন। |
তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। |
|
তাহারা বাড়ি যাচ্ছে। |
তারা বাড়ি যাচ্ছে। |
|
যাবতীয় লোকসমূহ সভায় উপস্থিত ছিল। |
সকল লোক সভায় উপস্থিত ছিল। |
ঢাকা বোর্ড ২০২২
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার। |
তার বৈমাত্রেয় ভ্রাতা ডাক্তার। |
|
সাবধান পূর্বক চলবে। |
সাবধানে চলবে |
|
উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। |
উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়। |
|
আপনি স্বপরিবারে আমন্ত্রিত। |
আপনি সপরিবারে আমন্ত্রিত। |
|
কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয় |
কাব্যটির উৎকর্ষ/উৎকৃষ্টতা প্রশংসনীয়। |
|
মতো কথা বলছো কেন? |
কাপুরুষের মতো কথা বলছো কেন? |
|
বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে। |
বৃক্ষটি মূলসহ/সমূলে উৎপাটিত হয়েছে। |
|
তৎকালীন সময়ে তার ভূমিকা সমালোচিত হয়। |
তৎকালে তার ভূমিকা সমালোচিত হয়। |
দিনাজপুর বোর্ড ২০২২
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। |
অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার। |
|
সুশিক্ষিত ব্যক্তিমাত্রই সশিক্ষিত। |
সুশিক্ষিত ব্যক্তিমাত্রই স্বশিক্ষিত। |
|
অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে। |
অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে। |
|
আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা অনুচিত। |
আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। |
|
এটা লজ্জাস্কর ব্যাপার। |
এটা লজ্জাকর ব্যাপার। |
|
বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। |
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। |
|
নিরোগী লোক আসলে সুখী |
নিরোগ লোক আসলে সুখী। |
|
সব ছাত্ররা উপস্থিত আছে। |
সব ছাত্র উপস্থিত আছে/ ছাত্ররা উপস্থিত আছে। |
রাজশাহী বোর্ড ২০২২
|
cÖ`Ë evK¨ |
ï× evK¨ |
|
তাকে দেখে আমি আশ্চর্য হয়েছি। |
তাকে দেখে আমি আশ্চর্যান্বিত হয়েছি। |
|
বিধি লঙ্ঘন হয়েছে। |
বিধি লঙ্ঘিত হয়েছে। |
|
চোখে হলুদফুল দেখছি। |
চোখে সরষেফুল দেখছি। |
|
একথা প্রমাণ হয়েছে। |
একথা প্রমাণিত হয়েছে। |
|
তিনি সাপরিবারে ঢাকা থাকেন। |
তিনি সপরিবারে ঢাকা থাকেন। |
|
তার পানিতে সমাধি হয়েছে। |
তার সলিলসমাধি হয়েছে। |
|
দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য সকল পর্যায়ে কৃচ্ছতা সাধন দরকার। |
দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য সকল পর্যায়ে কৃচ্ছ্রসাধন দরকার। |
|
উপরোক্ত বাক্যাটি শুদ্ধ নয়। |
উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়। |
যশোর ২০২২
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয় |
উপর্যক্ত বাক্যটি শুদ্ধ নয়। |
|
মাদকাশক্তি ভাল নয় |
মাদকাসক্তি ভালো নয়। |
|
তার বৈমাত্রের সহোদর ডাক্তার। |
তার বৈমাত্রীয় ভ্রাতা ডাক্তার |
|
নদীর জলে অস্তমান সূর্যের ছায়া পড়েছে। |
নদীর জলে অস্তায়মান সূর্যের ছায়া পড়েছে। |
|
ষড়ঋতুর সমাহারের দেশ বাংলাদেশে। |
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। |
|
জাতীয় প্রেসক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন। |
জাতীয় প্রেসক্লাবে তিনি এক সাংবাদিক সম্মেলনে বক্তৃতা দিয়েছেন। |
|
তিনি আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছেন। |
তিনি আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। |
|
সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম। |
সারাজীবন ভূতের বেগার খেটে মরলাম। |
কুমিল্লা বোর্ড ২০২২
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
বাংলাদেশে একটি উন্নতশীল দেশ। |
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। |
|
এক পৌষে শীত যায় না। |
এক মাঘে শীত যায় না। |
|
ঘটনাটি অত্যান্ত লজ্জাকর। |
ঘটনাটি অত্যন্ত লজ্জাকর |
|
শিক্ষক অন্যান্য বিষয়সমূহের আলোচনা করলেন। |
শিক্ষক অন্যান্য বিষয়ের আলোচনা করলেন। |
|
তিনি বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তান। |
তিনি বাঙালির শ্রেষ্ঠ সন্তান। |
|
এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। |
এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। |
|
আমার বাড়ি ঢাকায় নয়, ময়মনসিংহ। |
আমার বাড়ি ঢাকায় নয়, ময়মনসিংহে। |
|
উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। |
উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়। |
চট্টগ্রাম বোর্ড ২০২২
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
স্যারের কথা প্রমাণ হয়েছে। |
স্যারের কথা প্রমাণিত হয়েছে |
|
একের লাঠি দশের বোঝা |
দশের লাঠি একের বোঝা। |
|
সকাল সকাল চারাগুলো বপন করা হয়ে গেল। |
সকাল সকাল চারাগুলো রোপণ করা হয়ে গেল। |
|
অপরাহ্ন লিখতে কেউ কেউ ভূল করে। |
অপরাহ্ণ লিখতে কেউ কেউ ভুল করে। |
|
সকল ছাত্ররাই দেশের ভবিষ্যৎ |
সকল ছাত্রই দেশের ভবিষ্যৎ। |
|
প্রাণীবিজ্ঞানের তিনজন শিক্ষকই গুণীসমাবেশে যাবেন। |
প্রাণিবিজ্ঞানের তিনজন শিক্ষকই গুণিসমাবেশে যাবেন। |
|
বেপরোয়া গাড়ি চালাবেন না। |
বেপরোয়াভাবে গাড়ি চালাবেন না। |
|
সকাল হইতে বৃষ্টি হচ্ছে। |
সকাল থেকে বৃষ্টি হচ্ছে। |
সিলেট বোর্ড ২০২২
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা অনুচিত। |
আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। |
|
তাহারা মাঠে খেলা করছে। |
তারা মাঠে খেলা করছে। |
|
বাংলাদেশে একটি উন্নতশীল রাষ্ট্র। |
বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। |
|
বিরাট গরু-ছাগলের হাট। |
গরু-ছাগলের বিরাট হাট। |
|
প্রথম সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে। |
প্রথম সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিয়েছে। |
|
বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে। |
বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে। |
|
গাছে কাঁঠাল মাথায় তেল। |
গাছে কাঁঠাল গোঁফে তেল। |
|
সে সভায় উপস্থিত ছিলেন। |
তিনি সভায় উপস্থিত ছিলেন। |
বরিশাল বোর্ড ২০২২
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্তভাবেই কাম্য। |
সমৃদ্ধিশালী/সমৃদ্ধ বাংলাদেশ আমাদের একান্ত কাম্য। |
|
দরিদ্রের কথা বাঁশি হলে ফলে। |
গরিবের কথা বাসি হলে ফলে। |
|
তাকে বাড়ি যাইতে দাও। |
তাকে বাড়ি যেতে দাও। |
|
ফলজ বৃক্ষ বেশি বেশি লাগাতে হবে। |
ফলদ বৃক্ষ বেশি বেশি লাগাতে হবে। |
|
তার সৌজন্যতায় মুগ্ধ হলাম। |
তার সৌজন্যে মুগ্ধ হলাম। |
|
বাংলা বানান আয়ত্ব করা বেশ কঠিন। |
বাংলা বানান আয়ত্ত করা বেশ কঠিন। |
|
পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। |
পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। |
|
অদ্যবধি তাহার দেখা নাই। |
অদ্যাবধি তার দেখা নেই। |
ময়মনসিংহ বোর্ড ২০২২
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
সে শিরোপীড়ায় ভুগছেন। |
সে শিরঃপীড়ায় ভুগছেন। |
|
আমি স্বাক্ষী দিচ্ছি। |
আমি সাক্ষ্য দিচ্ছি। |
|
সকল মানুষেরা ভুল করে থাকে। |
সকল মানুষ ভুল করে থাকে/মানুষেরা ভুল করে থাকে |
|
অতি লোভে গুরব নষ্ট। |
অতি লোভে তাঁতি নষ্ট। |
|
তাহার সাথে আমার সখ্যতা রয়েছে। |
তার সাথে আমার সখ্য রয়েছে। |
|
ছেলেটি পরীক্ষায় প্রথম হ্রয়ার জন্য আপ্রাণ চেষ্টা করিল। |
ছেলেটি পরীক্ষায় প্রথম হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করল। |
|
তিনি আরোগ্য হয়েছেন। |
তিনি আরোগ্য লাভ করেছেন। |
|
তিনি স্বপরিবারে ঢাকায় থাকেন। |
তিনি সপরিবারে ঢাকায় থাকেন। |
ঢাকা বোর্ড 2019
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
মেয়েটি বেশ বুদ্ধিমান |
মেয়েটি বেশ বুদ্ধিমতী। |
|
সব পাখিরা উড়ে গেল |
সব পাখি উড়ে গেল। |
|
‘গীতাঞ্জলী’ রবিন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। |
‘গীতাঞ্জলি’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। |
|
তার দু’চোখ অশ্রুজলে ভেসে গেল। |
তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল। |
|
অধ্যক্ষ সাহেব স্বপরিবারে কক্সবাজারে বেড়াতে গেছেন। |
অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন। |
|
বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে। |
বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে। |
|
তাহারা মাঠে খেলা করছে। |
তাহারা মাঠে খেলা করিতেছে। |
|
দারিদ্র্যতা আমাদের অভিশাপ। |
দারিদ্র্য আমাদের অভিশাপ। |
দিনাজপুর বোর্ড 2019
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র |
বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। |
|
যাবতীয় প্রাণীরাই এই গ্রহের বাসিন্দা। |
যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা। |
|
আকণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাঁসফাঁস লাগছে। |
আকণ্ঠ খেয়ে এখন হাঁসফাঁস লাগছে। |
|
আজ আমর কনিষ্ঠ বোনের বাগদান অনুষ্ঠান। |
আজ আমার কনিষ্ঠা বোনের বাগদান। |
|
আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো। |
আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো। |
|
লোকটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করে দাও। |
লোকটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও। |
|
এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। |
এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। |
|
পাহাড়েরর প্রাকৃতিক বৈচিত্রতা আমাদের মুগ্ধ করে। |
পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। |
রাজশাহী বোর্ড 2019
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
পাতায় পাতায় পড়ে শিশির নিশির। |
পাতায় পাতায় পড়ে নিশির শিশির। |
|
শতাব্দীর দুচোখ অশ্রæজলে ভেসে গেল। |
শতাব্দীর দু’চোখ অশ্রæতে ভেসে গেল। |
|
শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করব। |
শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব। |
|
আসছে ২ এপ্রিল, ২০১৯ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। |
আগামী ২ এপ্রিল ২০১৯ থেকে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। |
|
চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় কর। |
চোরটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় কর। |
|
যাবতীয় প্রাণীবৃন্দ এই গ্রহের বাসিন্দা |
যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা। |
|
সারাজীবন ভ‚তের মজুরি খেটে মরলাম। |
সারাজীবন ভ‚তের বেগার খেটে মরলাম। |
|
পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে। |
পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। |
যশোর বোর্ড© 2019
|
cÖ`Ë evK¨ |
ï× evK¨ |
|
দৈন্যতা কোনো সময়ই প্রশংসনীয় নয়। |
দীনতা কোনো সময়ই প্রশংসীনয় নয়। |
|
দুঃসংবাদটি শুনে সে চোখের অশ্রুজল সংবরণ করতে পারলো না। |
দুঃসংবাদটি শুনে সে চোখের জল সংবরণ করতে পারল না। |
|
এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ। |
এ বিষয়ে অজ্ঞতাই তার পতনের কারণ। |
|
পরীক্ষা চলাকালীন সময়ে হর্ণ বাজানো নিষেধ। |
পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ। |
|
পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্রতা আমাদের মুগ্ধ করে। |
পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। |
|
তিনি স্বস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন। |
তিনি সস্ত্রীক নিউমার্কেট গিয়েছেন। |
|
আমরা বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। |
আমরা তার বিদেহ আত্মার চিরশান্তি কামনা করছি। |
|
তাহাকে এখান থেকে যাইতে হবে। |
তাকে এখান থেকে যেতে হবে। |
কুমিল্লা বোর্ড© 2019
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
জাতীয় প্রেসক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন। |
জাতীয় প্রেসক্লাবে তিনি এক সাংবাদিক সম্মেলন বক্তৃতা করেন। |
|
কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়। |
কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়। |
|
আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। |
আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি/চাক্ষুষ দেখেছি। |
|
সম্প্রতি কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে। |
সম্প্রতি কয়েকটি নদীতে নাব্য সংকট দেখা দিয়েছে। |
|
স্বজনেরা মরাদাহ করতে শ্মশানে গেছেন। |
স্বজনেরা শবদাহ করতে শ্মশানে গেছেন। |
|
ফেলো টাকা মাখো তেল। |
ফেলো কড়ি মাখো তেল। |
|
তদানীন্তনকালে বাঙালি ব্রিটিশদের অধীন ছিলো |
এককালে বাঙালি ব্রিটিশদের অধীন ছিল। |
|
কথাটি শুনে তিনি আশ্চর্য হলেন। |
কথাটি শুনে তিনি আশ্চর্যান্বিত হলেন। |
চট্টগ্রাম বোর্ড© 2019
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
এটা একটা লজ্জাস্কর ব্যাপার। |
এটা একটা লজ্জাকর ব্যাপার |
|
মাতাহীন শিশুর কী দুঃখ। |
মাতৃহীন শিশুর কী দুঃখ! |
|
অশ্রুজলে তার বুক ভেসে গেল। |
অশ্রুতে তার বুক ভেসে গেল। |
|
দৈন্যতা সবসময় প্রশংসনীয় নহে। |
দীনতা সব সময় প্রশংসনীয় নহে। |
|
সকল সভ্যগণ সভায় উপস্থিত ছিলেন। |
সকল সভ্য সভায় উপস্থিত ছিলেন। |
|
বিরাট গরু ছাগলের হাট। |
গরু-ছাগলের বিরাট হাট। |
|
খাঁটি গরুর দুধ। |
গরুর খাঁটি দুধ। |
|
একটি গোপনীয় কথা বলি। |
একটা গোপন কথা বলি। |
সিলেট বোর্ড© 2019
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন। |
মহারাজ সভাগৃহে প্রবেশ করিলেন। |
|
শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করবো। |
শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব। |
|
বিরাট গরু-ছাগলের হাট। |
গরু-ছাগলের বিরাট হাট। |
|
এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। |
এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। |
|
অপরাহ্ন লিখতে অনেকেই ভ‚ল করে। |
অপরাহ্ণ লিখতে অনেকেই ভুল করে। |
|
আমার টাকার আবশ্যক নাই |
আমার টাকার আবশ্যকতা নাই। |
|
প্রতিযোগীতায় অংশগ্রহণ করাই বড় কথা। |
প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা। |
|
বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় ত্রিশ কোটি। |
বিশ্বে বাংলাভাষীর সংখ্যা প্রায় ত্রিশ কোটি। |
বরিশাল বোর্ড © 2019
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। |
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। |
|
এক পৌষে শীত যায় না। |
এক মাঘে শীত যায় না। |
|
বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর আছে। |
মার্কেটে তার কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর আছে। |
|
উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। |
উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়। |
|
ঘটনাটি অত্যান্ত লজ্জাস্কর। |
ঘটনাটি অত্যন্ত লজ্জাকর। |
|
মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো। |
মামলার খরচ চালাতে গিয়ে লোকটি সর্বস্বান্ত হলো। |
|
কেবলমাত্র গায়ের জোরে সব কাজ হয় না। |
কেবল গায়ের জোরে সব কাজ হয় না। |
|
শিক্ষক অন্যান্য বিষয়সমূহের আলোচনা করলেন। |
শিক্ষক অন্যান্য বিষয়ের আলোচনা করলেন। |
সকল বোর্ড-২০১৮
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবে। |
তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবেন। |
|
প্রয়াত কবিকে আমরা সবাই অশ্রুজলে বিদায় দিলাম |
প্রয়াত কবিকে আমরা সবাই চোখের জলে বিদায় দিলাম। |
|
তাহারা সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। |
তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। |
|
সুশিক্ষার কোনো বিকল্প নেই। |
শিক্ষার কোনো বিকল্প নেই। |
|
এতে গৌরব লোপ হয়েছে। |
এতে গৌরব লোপ পেয়েছে। |
|
শ্রাবণী অত্যান্ত বুদ্ধিমান মেয়ে। |
শ্রাবণী অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে। |
|
সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি। |
সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি। |
|
পরবর্তীতে আপনি আবার আসবেন। |
পরবর্তী কালে আপনি আবার আসবেন। |
দিনাজপুর বোর্ড©-2017
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
এটা লজ্জাস্কর ব্যাপার। |
এটা লজ্জাকর ব্যাপার। |
|
অপমান হবার ভয় নেই। |
অপমানিত হবার ভয় নেই। |
|
এক অগ্রাহায়ণে শীত যায় না। |
এক মাঘে শীত যায় না। |
|
বঙ্কিমের ভয়ঙ্কর প্রতিভা ছিল। |
বঙ্কিমের অসাধারণ প্রতিভা ছিল। |
|
সব পাখিরা নীড় বাঁধে না। |
সব পাখি নীড় বাঁধে না। |
|
অশ্রুজলে বুক ভেসে গেল। |
অশ্রুতে বুক ভেসে গেল। |
|
ষড়ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ। |
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। |
|
প্রতিযোগিতায় প্রতিদ্বন্দীতা থাকবেই। |
প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। |
ঢাকা বোর্ড©-2017
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
সব ছাত্ররা উপস্থিত আছে। |
সব ছাত্র উপস্থিত আছে। |
|
আমার টাকার আবশ্যক নাই। |
আমার টাকার আবশ্যকতা নাই। |
|
এটি লজ্জাস্কর ব্যাপার। |
এটি লজ্জাকর ব্যাপার। |
|
বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। |
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। |
|
ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল। |
ছেলেটি বংশের মুখে চুনকালি দিল। |
|
বিরাট গরু-ছাগলের হাট। |
গরু-ছাগলের বিরাট হাট। |
|
সে এ মোকদ্দমায় সাক্ষী দিয়েছে। |
সে এ মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে। |
|
অশ্রুজলে বুক ভেসে গেল। |
অশ্রুতে বুক ভেসে গেল। |
রাজশাহী বোর্ড©-2017
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
বিধি লঙ্ঘন হয়েছে। |
বিধি লঙ্ঘিত হয়েছে। |
|
আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। |
আমৃত্যু দেশের সেবা করে যাব। |
|
হৃষিতা বুদ্ধিমান মেয়ে। |
হৃষিতা বুদ্ধিমতী মেয়ে। |
|
তার পানিতে সমাধি হয়েছে। |
তার সলিল সমাধি হয়েছে। |
|
নজরুল সাহেব স্বপরিবারে বেড়াতে গেলেন। |
নজরুল সাহেব সপরিবার বেড়াতে গেলেন। |
|
সময় বড় সংক্ষেপ। |
সময় বড় সংক্ষিপ্ত। |
|
তাকে বাড়ি যাইতে দাও। |
তাকে বাড়ি যেতে দাও। |
|
গীতাঞ্জলী একটি কাব্যগ্রন্থ। |
গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ। |
যশোর বোর্ড©-2017
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
একথা প্রমাণ হয়েছে। |
একথা প্রমাণিত হয়েছে। |
|
ছেলেটি ভয়ানক মেধাবী। |
ছেলেটি অত্যন্ত মেধাবী। |
|
আমি সাক্ষী দিব না। |
আমি সাক্ষ্য দিব না। |
|
তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার। |
তার বৈমাত্রেয় ভ্রাতা ডাক্তার। |
|
তিনি আরোগ্য হয়েছেন। |
তিনি আরোগ্য লাভ করেছেন। |
|
কালীদাস বিখ্যাত কবি। |
কালিদাস বিখ্যাত কবি। |
|
অন্যায়ের ফল দূর্নিবার্য। |
অন্যায়ের ফল দুর্নিবার। অন্যায়ের ফল অনিবার্য। |
|
অধ্যায়নই ছাত্রদের তপস্যা। |
অধ্যয়নই ছাত্রদের তপস্যা। |
কুমিল্লা বোর্ড-2017
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র। |
বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। |
|
প্রতিযোগীতায় অংশগ্রহণ করাই বড় কথা। |
প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা। |
|
সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম। |
সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম। |
|
মাদকাশক্তি ভালো নয়। |
মাদকাসক্তি ভালো নয়। |
|
নীরোগী লোক আসলে সুখী। |
নীরোগ লোক আসলে সুখী। |
|
কীর্তিবাস বাংলা রামায়ন লিখেছেন। |
কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন। |
|
শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। |
শুধু গায়ের জোরে কাজ হয় না। |
|
উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। |
উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়। |
সিলেট বোর্ড-2017
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
দৈন্যতা কোনো সময়ই প্রশংসনীয় নয়। |
দীনতা কোনো সময়ই প্রশংসনীয় নয়। |
|
দুসংবাদটি শুনে সে চোখের অশ্রুজল সংবরণ করতে পারলো না। |
দুসংবাদটি শুনে সে চোখের জল সংবরণ করতে পারলো না। |
|
এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ। |
এ বিষয়ে অজ্ঞতাই তার পতনের কারণ। |
|
পরীক্ষা চলাকালীন সময়ে হর্ণ বাজানো নিষেধ। |
পরীক্ষা চলাকালে হর্ন বাজানো নিষেধ। |
|
পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্রতা আমাদের মুগ্ধ করে। |
পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। |
|
আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। |
আমরা তার বিদেহ আত্মার চিরশান্তি কামনা করছি। |
|
তিনি স্বস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন। |
তিনি সস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন। |
|
দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য কুচ্ছতা সাধন দরকার। |
দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য কৃচ্ছ্র সাধন দরকার। |
বরিশাল বোর্ড -2017
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
অন্যায়ের প্রতিফলন দুর্নিবার। |
অন্যায়ের প্রতিফল দুর্নিবার। |
|
তার সৌজন্যতায় মুগ্ধ হলাম। |
তার সৌজন্যে মুগ্ধ হলাম। |
|
আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। |
আমৃত্যু দেশের সেবা করে যাব। |
|
একথা প্রমাণ হয়েছে। |
একথা প্রমাণিত হয়েছে। |
|
সে সভায় উপস্থিত ছিলেন। |
সে সভায় উপস্থিত ছিল। |
|
ইহার আবশ্যক নাই। |
ইহার আবশ্যকতা নাই। |
|
বিরাট গরু ছাগলের হাট। |
গরু ছাগলের বিরাট হাট। |
|
সাবধান পূর্বক চলবে। |
সাবধানে চলবে। |
চট্টগ্রাম বোর্ড©-2017
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
আমি, তুমি ও তিনি আজ বাগানে যাবেন। |
তিনি, তুমি ও আমি আজ বাগানে যাবো। |
|
পূর্বদিকে সূর্য উদয় হয়। |
পূর্বদিকে সূর্য উদিত হয়। |
|
তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার। |
তার বৈমাত্রেয় ভ্রাতা ডাক্তার। |
|
চোরে চোরে চাচাতো ভাই। |
চোরে চোরে মাসতুতো ভাই। |
|
আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। |
আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি। |
|
এখানে প্রবেশ নিষেধ। |
এখানে প্রবেশ নিষিদ্ধ। |
|
বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে। |
বৃক্ষটি মূলসহ উৎপাটিত হয়েছে। অথাব, বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে। |
|
তাহাকে এখান থেকে যাইতে হবে। |
তাকে এখান থেকে যেতে হবে। |
ঢাকা বোর্ড© 2016
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধ বাক্য |
|
কারো দৈন্যতা নিয়ে উপহাস কোরো না। |
কারো দীনতা/দৈন্য নিয়ে উপহাস কোরো না। |
|
আমি অহর্নিশি সে, কথাই ভেবেছি। |
আমি অহর্নিশ সে, কথাই ভেবেছি। |
|
শুধুমাত্র টাকার জোরে সব কিছু হয় না। |
শুধু টাকার জোরে সব কিছু হয় না। |
|
তার দু‘চোখ অশ্রুজলে ভেসে গেল। |
তার দু‘চোখ অশ্রুতে ভেসে গেল। |
|
এ মামলায় আমি সাক্ষি দেব না। |
এ মামলায় আমি সাক্ষ্য দেব না। |
|
নীরোগী লোক প্রকৃত অর্থেই সুখী। |
নীরোগ লোক প্রকৃত অর্থেই সুখী। |
|
বেগম রোকেয়ার মতো বিদ্বান নারী একালেও বিরল। |
বেগম রোকেয়ার মতো বিদুষী নারী একালেও বিরল। |
|
আমৃত্য পর্যন্ত দেশের সেবা করে যাব। |
আমৃত্য দেশের সেবা করে যাব। |
|
রাজশাহী বোর্ড© 2016 |
|
|
প্রদত্তবাক্য |
শুদ্ধবাক্য |
|
আকন্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্য হানী ঘটে। |
আকন্ঠ ভোজনে স্বাস্থ্য হানী ঘটে। |
|
আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে। |
আগামীকাল কলেজ বন্ধ থাকবে। |
|
দশচক্রে ঈশ্বর ভূত। |
দশচক্রে ভগবান ভূত। |
|
বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। |
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। |
|
বৃক্ষটি সমূলসহ উৎপাঠিত। |
বৃক্ষটি মূলসহ উৎপাঠিত হয়েছে। অথবা, বৃক্ষটি সমূল উৎপাঠিত হয়েছে। |
|
মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে। |
মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে। |
|
আমি এই ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি। |
আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি। |
|
উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। |
উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। |
|
দিনাজপুর বোর্ড© 2016 |
|
|
প্রদত্তবাক্য |
শুদ্ধবাক্য |
|
বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। |
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। |
|
বঙ্কিমচন্দ্রের ভয়ঙ্কর প্রতিভা ছিল। |
বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিল। |
|
দৈন্যতা প্রশংশনীয় নয়। |
দৈন্য/দীনতা প্রশংশনীয় নয়। |
|
সকল লোকেরাই সেখানে উপস্থিত ছিল। |
সকল লোকই সেখানে উপস্থিত ছিল। |
|
আপনি স্বপরিবারে আমন্ত্রিত। |
আপনি সপরিবারে আমন্ত্রিত। |
|
অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে। |
অপরাহ্ণ লিখতে অনেকেই ভুল করে। |
|
এক অগ্রহায়ণে শীত যায় না। |
এক মাঘে শীত যায় না। |
|
নদীর জলে অস্তমান সূর্যের ছায়া পড়ছে। |
নদীর জলে অস্তগামী সূর্যের ছায়া পড়ছে। |
|
কুমিল্লা বোর্ড 2016 |
|
|
প্রদত্তবাক্য |
শুদ্ধবাক্য |
|
তিনি স্বপরিবারে ঢাকায় থাকেন। |
তিনি সপরিবারে ঢাকায় থাকেন। |
|
অন্যান্য বিষয়গুলো আলোচনা পরে হবে। |
অন্যান্য বিষয়য়ের আলোচনা পরে হবে। |
|
তিনি মোকদ্দমায় সাক্ষী দিবেন। |
তিনি মোকদ্দমায় সাক্ষ্য দিবেন। |
|
আগত শনিবারে তারা যাবে। |
আগামী শনিবারে তারা যাবে। |
|
সকল ছাত্রগণ পাঠ মনোযোগী নয়। |
সকল ছাত্র পাঠে মনোযোগী নয়। |
|
ছেলেটি ভয়ানক মেধাবী। |
ছেলেটি অসাধারণ/অসামান্য মেধাবী। |
|
বর্তমানে খাঁটি গরুর দুধ পাওয়া মুশকিল। |
বর্তমানে গরুর খাঁটি দুধ পাওয়া মুশকিল। |
|
শুধুমাত্র সেই পারবে এ কাজটি করতে। |
শুধু সেই পারবে এ কাজটি করতে। |
|
চট্টগ্রাম বোর্ড© 2016 |
|
|
প্রদত্তবাক্য |
শুদ্ধবাক্য |
|
নতুন নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে। |
নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে। |
|
বিশ্বে বাংলা ভাষাভাষী সংখ্যা প্রায় পঁচিশ কোটি। |
বিশ্বে বাংলা ভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি। |
|
দশচক্রে ভূত। |
দশচক্রে ভগবান ভূত। |
|
অন্যায়ের প্রতিফলন দুনিবার্য। |
অন্যায়ের প্রতিফল অনিবার্য। |
|
অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন। |
অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন। |
|
বাজারে খাঁটি গরুর দুধ দুর্লভ। |
বাজারে গরুর খাঁটি দুধ দুর্লভ। |
|
বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। |
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। |
|
গাছটি সমূলসহ উৎপাটিত হয়েছে। |
গাছটি মূলসহ উৎপাটিত হয়েছে। |
|
সিলেট বোর্ড© 2016 |
|
|
প্রদত্তবাক্য |
শুদ্ধবাক্য |
|
এ কথা প্রমান হয়েছে। |
এ কথা প্রমাণিত হয়েছে। |
|
এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। |
এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। |
|
অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত। |
অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অনুচিত। |
|
তার সৌজন্যতায় মুগ্ধ হলাম। |
তার সৌজন্যে মুগ্ধ হলাম। |
|
সকল ছাত্ররা উপস্থিত আছে। |
সকল ছাত্র উপস্থিত আছে। |
|
কলেজ চলাকালীন সময়ে হর্ণ বাজানো নিষেধ। |
কলেজ চলাকালীন হর্ন বাজানো নিষেধ। |
|
ছেলেটি দুর্দান্ত বেধাবী। |
ছেলেটি অসাধারণ বেধাবী। |
|
আকন্ঠ পর্যন্ত ভোজন স্বাস্থ্যহানী ঘটে। |
আকন্ঠ ভোজন স্বাস্থ্যহানী ঘটে। |
|
যশোর বোর্ড ২016 |
|
|
প্রদত্তবাক্য |
শুদ্ধবাক্য |
|
দুর্বলবশত তিনি আসতে পারে নি। |
দুর্বলতাবশত তিনি আসতে পারে নি। |
|
পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্নীয়মান। |
পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণয়মান। |
|
সভায় অনেক ছাত্রগণ এসেছিল। |
সভায় অনেক ছাত্র এসেছিল। |
|
বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। |
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। |
|
বিরাট গরু ছাগলের হাট। |
গরু-ছাগলের বিরাট হাট। |
|
দৈন্যতা সবসময় ভাল নয়। |
দৈন্য/দীনতা সবসময় ভাল নয়। |
|
এটা হচ্ছে ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভা। |
এটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা। |
|
চোখে হলুদ ফুল দেখছি। |
চোখে সর্ষেফুল দেখছি। |
|
বরিশাল বোর্ড © 2016 |
|
|
প্রদত্তবাক্য |
শুদ্ধবাক্য |
|
বিরাট গরু ছাগলের হাট। |
গরু-ছাগলের বিরাট হাট। |
|
সকল ছাত্র-ছাত্রীগণ ক্লাসে উপস্থিত ছিল। |
সকল ছাত্র-ছাত্রী ক্লাসে উপস্থিত ছিল। |
|
ইহার আবশ্যক নাই। |
ইহার আবশ্যকতা নাই। |
|
একের বোঝা, দশের লাঠি। |
দশের লাঠি, একের বোঝা। |
|
আপনি স্বপরিবারে আমন্ত্রিত। |
আপনি সপরিবারে আমন্ত্রিত। |
|
দারিদ্রকে জয় করতে তোমার ইচ্ছাই যথেষ্ট। |
দরিদ্রতাকে জয় করতে তোমার ইচ্ছাই যথেষ্ট। |
|
শকুনের দোয়ায় হাতি মরে না। |
শকুনের দোয়ায় গরু মরে না। |
|
সে সভায় উপস্থিত ছিলেন। |
সে সভায় উপস্থিত ছিল। |
|
কুমিল্লা বোর্ড© 2012 |
|
|
প্রদত্তবাক্য |
শুদ্ধবাক্য |
|
শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করবো। |
শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবো। |
|
বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র। |
বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। |
|
কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়। |
কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়। |
|
তাকে স্বপরিবারে দাওয়াত কর। |
তাকে সপরিবারে দাওয়াত কর। |
|
আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ কারেছি। |
আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি। |
|
শুধুমাত্র তুমি গেলেই হবে। |
শুধু তুমি গেলেই হবে। |
|
তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার। |
তার বৈমাত্রেয় ভাই ডাক্তার। |
|
কেউ মরে বিল ছেঁচে,কেউ খায় শিং। |
কেউ মরে বিল সেচে, কেউ খায় কই। |
|
চট্টগ্রাম বোর্ড© - 2010 |
|
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধবাক্য |
|
দ্বাদশ শ্রেণীতে তেত্রিশজন ছাত্র আছে তার মধ্যে রহিম সবচেয়ে ভালো। |
দ্বাদশ শ্রেণীতে তেত্রিশজন ছাত্র আছে তাদের মধ্যে রহিম সবচেয়ে ভালো। |
|
অপমান হবার ভয় নেই। |
অপমানিত হবার ভয় নেই। |
|
একথা প্রমাণ হয়েছে। |
একথা প্রমাণিত হয়েছে। |
|
তারা একত্রে গমন করলো। |
তারা একত্রে যাত্রা করলো। |
|
গতকালের সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। |
গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন। |
|
পরবর্তীতে আপনি এলে ভালো হয়। |
পরবর্তী কালে আপনি এলে ভালো হয়। |
|
বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ। |
বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ। |
|
আপনি স্বপরিবারে আমন্ত্রিত। |
আপনি সপরিবারে আমন্ত্রিত। |
|
এ বিষয়ে আমাদের কোনো দৈন্যতা নেই। |
এ বিষয়ে আমাদের কোনো দীনতা নেই। |
|
কুমিল্লা বোর্ড 2008 |
|
|
প্রদত্তবাক্য |
শুদ্ধবাক্য |
|
সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়। |
ছাত্রগণ পাঠে মনোযোগী নয়। |
|
আমি অপমান হয়েছি। |
আমি অপমানিত হয়েছি। |
|
বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। |
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। |
|
তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন। |
তিনি স্ত্রী সহকারে ঢাকায় থাকেন। অথবা, তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন। |
|
বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে। |
বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে। অথবা, বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে। |
|
দশেচক্রে ঈশ্বর ভূত। |
দশচক্রে ভগবান ভুত। |
|
শুধুমাত্র এই কটা টাকা দিলে? |
শুধু এই কটা টাকা দিলে? |
|
আবশ্যকীয় বিছানাপত্র সঙ্গে আনবে। |
আবশ্যক বিছানাপত্র সঙ্গে আনবে। |
|
তোমার মত বুদ্ধিমান বালিকা আমি আর দেখিনি। |
তোমার মত বুদ্ধিমতি বালিকা আমি আর দেখিনি। |
|
চট্টগ্রাম বোর্ড© 2008 |
|
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধবাক্য |
|
দশচক্রে ঈশ্বর ভূত। |
দশচক্রে ভগবান ভূত। |
|
নতুন নতুন ছেলেগুলো উৎপাত করছে। |
নতুন ছেলেগুলো উৎপাত করছে। |
|
কথাটি সঠিক নয়। |
কথাটি ঠিক নয়। |
|
রবীন্দ্রনাথ ভয়ঙ্কর কবি ছিলেন। |
রবীন্দ্রনাথ বিশ্ব কবি ছিলেন। |
|
সূর্য উদয় হয়েছে। |
সূর্য উদিত হয়েছে। |
|
এটি লজ্জাষ্কর ব্যাপার। |
এটি লজ্জাকর ব্যাপার। |
|
আসছে আগামী কাল কলেজ বন্ধ থাকবে। |
আগামীকাল কলেজ বন্ধ থাকবে। |
|
গাছে কাঁঠাল মাথায় তেল। |
গাছে কাঁঠাল গোঁফে তেল। |
|
আবশ্যকীয় দ্রবাদি সঙ্গে আনবেন। |
আবশ্যক দ্রব্যাদি সঙ্গে আনবেন। |
|
রাজশাহী বোর্ড© -2006 |
|
|
প্রদত্তবাক্য |
শুদ্ধবাক্য |
|
অশ্রুজলে বুক ভেসে গেল। |
চোখের জলে বুক ভেসে গেল। |
|
তাহার সৌজন্যতার মগ্ধ হয়েছি। |
তার সৌজন্যে মুগ্ধ হয়েছি। |
|
সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন। |
সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন। |
|
তাহার লেখাপড়ার মনোযোগ নাই। |
তাহার লেখাপড়ায় মনোযোগ নেই। |
|
ইহা প্রমাণ হইয়াছে। |
ইহা প্রমাণিত হইয়াছে। |
|
এক অগ্রহায়ণে শীত যায় না। |
এক মাঘে শীত যায় না। |
|
মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন। |
মহারাজ সভাকক্ষে প্রবেশ করিলেন। |
|
আমি এই ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করিয়াছি। |
আমি এই ঘটনা প্রত্যক্ষ করিয়াছি। |
|
রাজশাহী বোর্ড© -2004 |
|
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধবাক্য |
|
উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। |
উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। |
|
বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। |
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। |
|
কুপুরুষের মতো কথা বলছো কেন? |
কাপুরুষের মতো কথা বলছো কেন? |
|
আমার আর বাঁচিবার স্বাদ নাই। |
আমার আর বাঁচিবার সাধ নাই। |
|
একের লাঠি দশের বোঝা। |
দশের লাঠি একের বোঝা। |
|
কালীদাস বিখ্যাত কবি। |
কালিদাস বিখ্যাত কবি। |
|
সে অপমান হয়েছে। |
সে অপমানিত হয়েছে। |
|
সব মাছগুলোর দাম কত? |
মাছগুলোর দাম কত? |
|
ঢাকা বোর্ড-2003 |
|
|
প্রদত্তবাক্য |
শুদ্ধবাক্য |
|
অন্নভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার |
অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার |
|
অতিশয় দুঃখিত হলাম। |
অতিশয় দুঃখিত হইলাম। |
|
অধ্যায়নই ছাত্রদের তপস্যা। |
অধ্যয়নই ছাত্রদের তপস্যা। |
|
সাবধানপূর্বক চলবে। |
সাবধানে চলবে। |
|
অতি লোভে তাতী নষ্ট। |
অতি লোভে তাঁতী নষ্ট। |
|
আমি সন্তোষ হলাম। |
আমি সন্তুষ্ট হলাম। |
|
চট্টগ্রাম বোর্ড ২০০৩ |
|
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধবাক্য |
|
কন্যার বাপ সবুর করতে পারতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। |
কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। |
|
সে আরোগ্য হইয়াছে। |
সে আরোগ্য লাভ করিয়াছে। |
|
গীতাঞ্জলী একখানা কাব্যগ্রন্থ। |
গীতাঞ্জলি একখানা কাব্যগ্রন্থ। |
|
বাংলাদেশ উন্নতশীল দেশ। |
বাংলাদেশ উন্নয়নশীল দেশ। |
|
সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল। |
সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল। |
|
সূর্য উদয় হয়েছে। |
সূর্য উদিত হয়েছে। |
|
যাবতীয় প্রাণীকুল এই গ্রহের বাসিন্দা। |
যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা। |
|
সারথি কশাঘাত করিবামাত্র ঘোড়াগুলি বায়ুবেগে ধাবমান হইল। |
সারথি কশাঘাত করিবামাত্র ঘোড়াগুলি বায়ুবেগে ধাবিত হইল। |
|
রাজশাহী বোর্ড -2001 |
|
|
প্রদত্তবাক্য |
শুদ্ধবাক্য |
|
দারিদ্র্যের কথা বাসি হলে ফলে। |
কাঙালের কথা বাসি হলে ফলে। |
|
বৃক্ষে কাঁঠাল গোঁফে তেল। |
গাছে কাঁঠাল গোঁফে তেল। |
|
চোরে চোরে মামাত ভাই। |
চোরে চোরে মাসতুত ভাই। |
|
ঢেঁকি বেহেস্তে গেলেও ধান ভানে। |
ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। |
|
হাটে কলস ভাঙা। |
হাটে হাঁড়ি ভাঙা। |
|
যাকে দেখতে নারি তার হাঁটা বাঁকা |
যাকে দেখতে নারি তার চলন বাঁকা |
|
ভাত ধ্বংস করা |
অন্ন ধ্বংস করা |
|
রাজশাহী বোর্ড-2000 |
|
|
প্রদত্ত বাক্য |
শুদ্ধবাক্য |
|
তাহারা বাড়ি যাচ্ছে। |
তারা বাড়ি যাচ্ছে। |
|
অপব্যয় একটি মারাত্বক ব্যাধি। |
অপব্যয় একটি মারাত্মক ব্যাধি। |
|
মাদকাসত্তি ভালো নয়। |
মাদকাসক্তি ভালো নয়। |
|
তুমিই টাকাটি আত্নসাৎ করেছ। |
তুমিই টাকাটি আত্মসাৎ করেছ। |
|
বাংলাদেশ উন্নতশীল দেশ। |
বাংলাদেশ উন্নয়নশীল দেশ। |
|
অন্যায়ের ফল দুর্নিবার্য। |
অন্যায়ের ফল অনিবার্য। |
|
তোমার দ্বারা সে অপমান হয়েছে। |
তোমার দ্বারা সে অপমানিত হয়েছে। |
+88 01713 211 910