
ধ্বনি পরিবর্তনঃ উৎপত্তি ও বিকাশ, বিসিএস, এমসিকিউ প্রশ্ন ও উত্তর
ধ্বনি পরিবর্তনঃ উৎপত্তি ও বিকাশ, বিসিএস, এমসিকিউ প্রশ্ন ও উত্তর
১. শরীর > শরীল — শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য?
(ক) সমীভবন
(●) বিষমীভবন
(গ) অসমীভবন
(ঘ) ধ্বনিবিপর্যয়
২. গ স্বরসঙ্গতির উদাহরণ কোনটি?
(ক) হইবে > হবে
(খ) রাত্রি > রাইত
(●) দেশি > দিশী
(ঘ) হন্ত > হত্ত্ব
৩. 'বিলাতি > বিলিতি'- কিসের উদাহরণ?
(ক) মধ্য স্বরাগম
(খ) অপিনিহিত
(গ) প্রগত
(●) মধ্যগত স্বরসঙ্গতি
৪. কাঁদনা > কান্না কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
(ক) অভিশ্রুতি
(খ) অপিনিহিতি
(●) সমীভবন
(ঘ) বিষমীভবন
(ঙ) কোনোটিই নয়
৫. কোনটি স্বরাগমের উদাহরণ?
(●) পিরিতি
(খ) বিলিতি
(গ) বসতি
(ঘ) উড়নি
৬. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
(ক) বড় দাদা>বড়দা
(খ) কিছু > কিচ্ছ
(●) পিশাচ > পিচাশ
(ঘ) মুক্তা > মুকুতা
৭. রত্ন > রতন হওয়ার সন্ধি সূত্র-
(●) স্বরভক্তি
(খ) স্বরসঙ্গতি
(গ) অভিশ্রুতি
(ঘ) অপিনিহিতি
৮. ধ্বনির পরিবর্তন কত প্রকার?
(●) তিন প্রকার
(খ) চার প্রকার
(গ) পাঁচ প্রকার
(ঘ) দুই প্রকার
৯. গ্রাম > গেরাম – এখানে কোনটি ঘটেছে?
(ক) ব্যঞ্জন বিকৃতি
(খ) পরাগত
(●) স্বরাগম
(ঘ) অসমীকরণ
১০. ফলাহার > ফলার হয়েছে, তাকে বলে—
(●) অন্তর্হতি
(খ) ব্যঞ্জনচ্যুতি
(গ) ব্যঞ্জন বিকৃতি
(ঘ) বিষমীভবন
১১. কোনটি আদি স্বরাগম?
(ক) রত্ন > রতন
(●) স্ত্রী > ইস্ত্রী
(গ) গ্রাম > গেরাম
(ঘ) স্নেহ > সিনেহ
১২. 'ফলাহার' থেকে 'ফলার' শব্দ হওয়ার কারণ-
(ক) বর্ণবিপর্যয়
(খ) বর্ণদ্বিত্ব
(গ) বর্ণাগম
(●) বর্ণলোপ
১৩. আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বরসংগতি হয়?
(ক) পরাগত
(খ) মধ্যগত
(●) প্রগত
(ঘ) অন্যোন্য
১৪. ‘শুনিয়া > শুনে’ কোন ধরনের ধ্বনি-পরিবর্তন?
(ক) বিষমীভবন
(খ) সমীভবন
(গ) স্বরলোপ
(●) অভিশ্রুতি
১৫. ‘মধ্য স্বরাগম'-এর অপর নাম কী?
(ক) অসমীকরণ
(●) বিপ্রকর্ষ
(গ) বিষমীভবন
(ঘ) সমীভবন
১৬. কবাট > কপাট, ধোবা > ধোপা কিসের উদাহরণ?
(ক) ধ্বনি বিপর্যয়
(খ) অভিশ্রুতি
(গ) ব্যঞ্জন চ্যুতি
(●) ব্যঞ্জন বিকৃতি
১৭. কোনটি স্বরভক্তির
(ক) বিলিতি
(●) পিরীতি
(গ) বসতি
(ঘ) জানালা
১৮. ‘স্নান>সিনান কোন ধরনের ধ্বনিপরিবর্তন প্রক্রিয়া?
(●) বিপ্রকর্ষ
(খ) ধ্বনিলোপ
(গ) সমীভবন
(ঘ) স্বরসঙ্গতি
১৯. ‘ফালুন > ফাগুন এর উদাহরণ-
(ক) ব্যঞ্জন বিকৃতি
(খ) ব্যঞ্জন চ্যুতি
(●) অন্তর্হতি
(ঘ) অভিশ্রুতি
২০. ‘হ’ এর সঙ্গে ‘ঋ-কার' যুক্ত হলে যে ধ্বনিটি মহাপ্রাণ হয়-
(ক) ঘ
(খ) এ
(গ) ণ
(●) র
২১. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে কী বলা হয়?
(ক) সমীভবন
(খ) অভিশ্রুতি
(গ) স্বরসঙ্গতি
(●) সম্প্রকর্ষ
২২. আদ্য অ-এর পরে ই বা উ থাকলে সেই অ-এর উচ্চারণ—
(●) ও-এর মতো হয়
(খ) অ-এর মতো হয়
(গ) ই-এর মতো হয়
(ঘ) উ-এর মতো হয়
২৩. 'ধরিয়া' থেকে 'ধরে' ধ্বনি-পরিবর্তনের কোন নিয়মে হয়েছে?
(ক) অন্তর্হতি
(●) অভিশ্রুতি
(গ) সমীভবন
(ঘ) স্বরসঙ্গতি
২৪. মোজা > মুজো-এটি কোন ধরনের স্বরসঙ্গতি?
(ক) প্রগত
(খ) পরাগত
(গ) মধ্যগত
(●) অন্যোন্য
২৫. অভিশ্রুতির উদাহরণ হলো—
(ক) হাউট্যা
(●) মেছো
(গ) মাছুয়া
(ঘ) আইসা
২৬. 'ধার' শব্দটি যে ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার দৃষ্টান্ত
(ক) বিপ্রকর্ষ
(খ) স্বরভক্তি
(●) সম্প্রকর্ষ
(ঘ) অন্তর্হতি
২৭. ট্যাক্স > ট্যাক্সো-এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?
(●) অন্ত্য স্বরাগম
(খ) অভিশ্রুতি
(গ) ধ্বনি বিপর্যয়
(ঘ) মধ্য স্বরাগম
২৮. শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে (যেমন: রিকসা >রিসকা), তাকে বলে –
(ক) শব্দ বিপর্যয়
(●) ধ্বনি বিপর্যয়
(গ) বর্ণ বিপর্যয়
(ঘ) আঞ্চলিকতা দোষে দুষ্ট
২৯. শব্দের মধ্যে নিচের কোনটি লোপ পেলে ধ্বনি বিপর্যয় বলে?
(●) ব্যঞ্জন
(খ) ৬ মধ্যস্বর
(গ) আদিস্বর
(ঘ) স্বর
৩০. কোনটি 'বিষমীভবন'-এর উদাহরণ?
(ক) লাফ>ফাল
(●) লাল>নাল
(গ) লগ্ন>লগ্গ
(ঘ) কবাট>কপাট
৩১. নিম্নের কোনটি অপিনিহিতির উদাহরণ?
(ক) স্ত্রী>ইস্ত্রী
(খ) স্বপ্ন > স্বপন
(●) ভাগ্য > ভাইগ্য
(ঘ) পূজা > পুজো
৩২. উচ্চারণ-রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ-মধ্য পশ্চাৎ স্বরধ্বনি?
(ক) এ
(●) ও
(গ) অ্যা
(ঘ) অ
৩৩. পরের ‘ই’ কার ও ‘উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে?
(ক) স্বরাগম
(খ) বিপ্রকর্ষ
(গ) অভিশ্রুতি
(●) অপিনিহিতি
৩৪. উচ্চারণের একক (unit) কে কী বলা হয়?
(●) অক্ষর
(খ) অনুসর্গ
(গ) উপসর্গ
(ঘ) ধ্বনি
৩৫. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
(ক) পরাগত
(খ) সমীভবন
(গ) অসমীভবন
(●) বিষমীভবন
৩৬. নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?
(●) প্রাতিপদিক
(খ) অভিশ্রুতি
(গ) অপিনিহিতি
(ঘ) ধ্বনি-বিপর্যয়
Question selected
By
Expert Teachers Panel
of
+88 01713 211 910